IDEB IoT & Robotics Research Lab

IDEB IoT & Robotics Research Lab

Share

বাতাসের চাপ থেকে বিদ্যুৎ: বিশ্বমঞ্চে বাংলাদেশি স্টার্টআপ 28/03/2024

রাশিয়ার কৃষ্ণসাগরের উত্তর-পূর্ব উপকূলের শহর সোচিতে সম্প্রতি অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২৪। এতে বিশ্বের প্রায় ১৮০টি দেশ থেকে অংশ নেন ২০ হাজার যুব প্রতিনিধি। এ ফেস্টিভ্যালে রাশিয়ার বাণিজ্য মন্ত্রণালয় ও ইয়ং এন্ট্রাপ্রেনিউরস ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ইয়ুথ ইন্ড্রাস্ট্রিয়াল ফোরাম। এতে বিভিন্ন দেশের বাছাইকৃত ৬০টি স্টার্টআপ কোম্পানি তাদের ইনোভেটিভ প্রকল্পগুলো প্রদর্শন করে। বাংলাদেশ থেকে বিডি হাইওয়ে টারবাইন নামের একটি স্টার্টআপ অংশ নেওয়ার সুযোগ পায়। স্টার্টআপটির ফাউন্ডার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের (আইডিইবি) রিসার্চ অ্যান্ড টেকনোলজিক্যাল ইনস্টিটিউটের সহকারী পরিচালক আব্দুল্লা আল আরাফ ও রাহাত উদ্দিন। ফেস্টিভ্যালে তারা তাদের নিজেদের ভারটিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইন প্রদর্শন করেন। এ ছাড়া তারা সেখানে বাংলাদেশের স্টার্টআপ ইকো সিস্টেমের প্রতিনিধিত্ব করেন। প্রকল্প প্রদর্শনী উদ্বোধন করেন রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ।

বাতাসের চাপ থেকে বিদ্যুৎ: বিশ্বমঞ্চে বাংলাদেশি স্টার্টআপ ঢাকা: রাশিয়ার কৃষ্ণসাগরের উত্তর-পূর্ব উপকূলের শহর সোচিতে সম্প্রতি অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২...

Want your organization to be the top-listed Non Profit Organization in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address


Dhaka
1000