Eye Care Program-MSS
26/05/2026
কোরবানির ঈদে চোখের যত্ন নিন 👁️
সতর্ক থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।
06/05/2026
পঞ্চগড় জেলার হাড়িভাসা এলাকায় অনুষ্ঠিত আই কেয়ার প্রোগ্রামের পাবলিক আই ক্যাম্পের মাধ্যমে ৬৫ বছর বয়সী দনিয়া’র চোখে ছানি শনাক্ত করা হয়, যিনি গুরুতর দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে জরুরি চিকিৎসার জন্য রেফার করা হয় এবং সেদিনই আই কেয়ার প্রোগ্রাম–এমএসএস এর উদ্যোগে ঠাকুরগাঁওয়ের সিক্সটিন আহমদ ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয় এবং খুব দ্রুত সময়ে হাসপাতালের নিবিড় তত্ত্বাবধানে তার “স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি (SICS)” সফলভাবে সম্পন্ন করা হয়।
অপারেশনের পর তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় এবং কোনো জটিলতা না থাকায় ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণের পর ১২ অক্টোবর ২০২৫ তারিখে প্রয়োজনীয় ওষুধ ও পরবর্তী নির্দেশনাসহ তাকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে দনিয়া সুস্থ, স্বাভাবিক ও স্বনির্ভর জীবনযাপন করছেন এবং নিজ ঘরের সকল কাজ করতে পারছেন।
27/04/2026
দিনাজপুরের বিরামপুরে ৩৭৭ জন সুবিধাবঞ্চিত রোগীর বিনামূল্যে চক্ষুপরীক্ষা করেছে আই কেয়ার প্রোগ্রাম।
সম্প্রতি দিনাজপুর জেলার বিরামপুরের জোটবানি ইউনিয়ন পরিষদে দরিদ্র রোগীদের জন্য আই কেয়ার প্রোগ্রামের উদ্যোগে ও রংপুর চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়।
এই চক্ষুশিবিরে মোট ৩৭৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়, যার মধ্যে ১১৯ জনকে প্রয়োজনীয় চশমা বিতরণ করা হয়েছে। পাশাপাশি চক্ষুস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৫৫টি ফ্লায়ার ও পোস্টার বিতরণ করা হয়।
এই চক্ষুশিবিরের মাধ্যমে ১০৮ জন রোগীর চোখে ছানি শনাক্ত করা হয় এবং প্রথম ধাপে ৫৩ জন রোগীকে এ্যাম্বুলেন্সে করে ছানি অপারেশনের জন্য রংপুর চক্ষু হাসপাতালে নিয়ে আসা হয় এবং রংপুর চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে ৫৩ জন ছানি রোগীর সফল সার্জারি সম্পন্ন হয়েছে যা তাদের জীবনে নতুন আলো ও স্বাভাবিক দৃষ্টির সম্ভাবনা ফিরিয়ে দিয়েছে।
আমাদের সকল সন্মানিত দাতাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই যাদের উদার সহযোগিতা ও মানবিক সহমর্মিতার ফলেই সুবিধাবঞ্চিত অসংখ্য মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পেয়েছেন। বিশেষ করে বহু মানুষের জীবনে দৃষ্টি ফিরে আসা এবং নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ সৃষ্টি হয়েছে, যা সত্যিই অনুপ্রেরণাদায়ক ও হৃদয়স্পর্শী।
27/04/2026
চোখ আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ তাই আজ থেকেই শুরু হোক চোখের যত্ন।
প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই পারে আপনার চোখকে রাখতে সুস্থ ও সতেজ। পর্যাপ্ত পানি পান, পুষ্টিকর খাবার, আর ২০-২০-২০ নিয়ম মেনে চলুন—চোখ থাকবে নিরাপদ, জীবন হবে আরও সুন্দর 💚
Manabik Shahajya Sangstha MSS
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Address
Road No. 4, House No. 119, Block-A, Banani
Dhaka
1213
Opening Hours
| Monday | 10:00 - 18:00 |
| Tuesday | 10:00 - 18:00 |
| Wednesday | 10:00 - 18:00 |
| Thursday | 10:00 - 18:00 |
| Saturday | 10:00 - 18:00 |
| Sunday | 10:00 - 18:00 |