BCSIR
03/07/2026
সুখবর! মর্যাদাপূর্ণ SCImago Institutions Rankings 2026-এ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ও জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা সূচকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) গৌরবময় তৃতীয় স্থান অর্জন করেছে।
আমাদের বিজ্ঞানীরা ধারাবাহিকভাবে উচ্চমানের গবেষণা পরিচালনা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে গবেষণালব্ধ ফলাফল প্রকাশ করেছেন এবং বিভিন্ন উন্নতমানের প্রযুক্তি ও পণ্য উদ্ভাবন করেছেন। তাঁদের নিরলস প্রচেষ্টা, নিষ্ঠা ও সাফল্যের ফলেই বিসিএসআইআর তার ইতিহাসে সর্বোচ্চ এই অবস্থান অর্জন করেছে।
এই অসাধারণ অর্জনের জন্য বিসিএসআইআরের সকল সম্মানিত বিজ্ঞানী, কর্মকর্তা ও সহায়ক কর্মীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
Link: https://www.scimagoir.com/rankings.php?country=BGD&page=1&ranking=Research
11/06/2026
কর্তৃপক্ষ আমাদের সম্মানিত চেয়ারম্যান, ড. সামিনা আহমেদ মহোদয়কে আরও ১ (এক) বছরের জন্য বিসিএসআইআর-এর চেয়ারম্যান হিসেবে পুনরায় নিয়োগ প্রদান করায় তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।
03/05/2026
৩০ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আইএফএসটি-এর উদ্যোগে আইএফএসটি সেমিনার কক্ষে “খাদ্য গবেষণা, উদ্ভাবন ও শল্পায়ন: বর্তমান প্রেক্ষাপট ও করণীয়” শীর্ষক অংশীজন কর্মশালা ২০২৬ আয়োজন করা হয়।
অংশীজন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল ফাতাহ মোঃ বালিগুর রহমান, সদস্য (উন্নয়ন); জনাব মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, সদস্য (অর্থ); জনাব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, সদস্য (প্রশাসন) এবং ড. মোসাঃ হোসনে আরা বেগম, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) । কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব মঞ্জুর মোর্শেদ আহমেদ, পরিচালক, আইএফএসটি, বিসিএসআইআর, ঢাকা । উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন আঞ্জুমানারা খাতুন, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার, আইএফএসটি, বিসিএসআইআর, ঢাকা ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠান থেকে আগত অতিথিবৃন্দ এবং শিল্প উদ্যোক্তাগণ, আইএফএসটি,বিসিএসআইআর, ঢাকা-এর প্রাক্তন পরিচালকবৃন্দ, বিসিএসআইআর-এর বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, গবেষণা সমন্বয়কারী, পরিষদের সচিব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সর্বস্তরের বিজ্ঞানী এবং কর্মকর্তাবৃন্দ।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Website
Address
Dr. Qudrat-I-Khuda Road, Dhanmondi
Dhaka
1205
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |