Jahidul Islam Rasel

Jahidul Islam Rasel

Share

25/11/2025

সব কাজের জন্য ফল আশা করবেন না, তবেই সুখী হয়ে উঠবেন।

16/11/2025

স্বামী-স্ত্রীর মিল ও মুহাব্বাত বৃদ্ধির কিছু সুন্নত

ইসলামে স্বামী-স্ত্রীর সম্পর্ক হলো ভালোবাসা, দয়া, এবং পারস্পরিক সম্মানের এক অপূর্ব নিদর্শন। এই সম্পর্কের ভিত্তিতে শান্তি ও সুখের একটি পরিবার গড়ে ওঠে। কুরআন ও হাদিসে স্বামী-স্ত্রীর সম্পর্কের উন্নতি ও মুহাব্বাত বৃদ্ধির জন্য বিভিন্ন সুন্নতি আমলের প্রতি উৎসাহিত করা হয়েছে, যা তাদের পারস্পরিক ভালোবাসা ও সমঝোতাকে আরও সুদৃঢ় করে।

আল্লাহ তাআলা বলেন:
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً...
তর্জমা:
“তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো এবং তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।”
(সূরা রূম: ২১)

১. পরস্পরের জন্য দোয়া করা:
রাসুলুল্লাহ ﷺ শিক্ষা দিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে দোয়া ও কল্যাণ কামনার গুরুত্ব। একে অপরের জন্য দোয়া করলে আল্লাহর রহমত নাজিল হয় এবং সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হয়।

২. পরস্পরের প্রতি ভালোবাসা প্রকাশ করা:
রাসুলুল্লাহ ﷺ বলেন:
إِذَا أَحَبَّ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيُخْبِرْهُ.
তর্জমা:
“তোমাদের কেউ যদি অন্যকে ভালোবাসে, তবে তাকে তা জানিয়ে দাও।”
(মুসনাদে আহমদ: ১৩৯)
স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রকাশ করা সুন্নত। এতে সম্পর্ক মধুর হয় এবং ভুল বোঝাবুঝি কমে যায়।

৩. একে অপরের জন্য সাজ-সজ্জা করা:
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন:
إِنِّي أُحِبُّ أَنْ أَتَزَيَّنَ لِلْمَرْأَةِ كَمَا أُحِبُّ أَنْ تَتَزَيَّنَ لِي.
তর্জমা:
“আমি যেমন চাই আমার স্ত্রী আমার জন্য সাজগোজ করুক, তেমনি আমিও তার জন্য সাজগোজ করি।”
(মুসান্নাফ ইবনে আবি শাইবা: ২৫৯২৭)

৪. খাবার খাওয়ার সময় একসঙ্গে বসা:
রাসুলুল্লাহ ﷺ স্ত্রীদের সাথে বসে খাওয়ার প্রতি উৎসাহ দিতেন। একসঙ্গে খাবার খেলে মুহাব্বাত বৃদ্ধি পায়। হাদিসে এসেছে, একসঙ্গে খাওয়ার মধ্যে বরকত রয়েছে।

৫. হাসিমুখে কথা বলা ও মিষ্টি ব্যবহার করা:
রাসুলুল্লাহ ﷺ বলেন:
تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ صَدَقَةٌ.
তর্জমা:
“তোমার ভাইয়ের মুখে হাসিমুখে কথা বলা সদকা।”
(তিরমিজি: ১৯৫৬)
স্বামী-স্ত্রীর মধ্যে হাসিমুখে কথা বলা ও মিষ্টি ব্যবহার করলে সম্পর্কের গভীরতা বাড়ে।

৬. মিষ্টি কথা ও প্রশংসা করা:
স্বামী-স্ত্রীর একে

ইসলামে স্বামী-স্ত্রীর সম্পর্ককে ভালবাসা, দয়া, সম্মান ও সহযোগিতার ভিত্তিতে গড়ে তুলতে বলা হয়েছে।

স্বামী-স্ত্রীর সম্পর্কের কিছু মূল দিক:

🌸 ১. ভালোবাসা ও স্নেহ

স্বামী-স্ত্রী একে অপরকে আল্লাহর নেয়ামত ভেবে ভালোবাসবে।
কথা, ব্যবহার ও আচরণে মমতা থাকা উচিত।

🌸 ২. সম্মান ও মর্যাদা

উভয়েই পরস্পরের সম্মান রক্ষা করবে।
কটু কথা, অপমান বা হেয় প্রতিপন্ন করা থেকে বিরত থাকা জরুরি।

🌸 ৩. ধৈর্য ও সহনশীলতা

মতভেদ হলে ধৈর্য ধরে সমাধান করতে হবে।
রাগ হলে চুপ থাকা উত্তম, পরে শান্তভাবে আলোচনা করা ভালো।

🌸 ৪. দায়িত্ব ও সহযোগিতা

স্বামী সংসারের ভরণ-পোষণ করবে, স্ত্রী গৃহস্থালির যত্ন নেবে।
তবে একে অপরকে সাহায্য করাও বড়ো সওয়াবের কাজ।

🌸 ৫. গোপনীয়তা রক্ষা

স্বামী-স্ত্রীর ব্যক্তিগত কথা অন্য কাউকে বলা হারাম ও গোনাহ।
নিজেদের দাম্পত্য জীবনের সম্মান বজায় রাখা উচিত।

🌸 ৬. একে অপরের প্রতি দয়া ও ক্ষমাশীলতা

ভুল হলে ক্ষমা করা এবং ছোটখাটো ভুলে চোখ বুজে থাকা উত্তম।
কঠোরতা নয়, কোমল ব্যবহার সম্পর্ককে মজবুত করে!

18/10/2025

*জরুরী ঘোষণা*

শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় বিশেষ করে কিছু ফ্লাইট শিডিউল পরিবর্তন হয়েছে। সকল যাত্রীদের কে অনুরোধ করবেন এয়ারপোর্টে অবস্থান করতে এবং এয়ারলাইন্স থেকে সঠিক শিডিউল সবাই‌ নিজ দায়িত্বে জেনে নিবে। কোন কারনেই এয়ারপোর্ট ত্যাগ করবে না, স্বাভাবিক হলে নিয়ম অনুযায়ী ফ্লাইট পরিচালনা শুরু হবে এবং দয়া করে সকল সম্মানিত প্যাসেঞ্জারকে অবহিত করবেন।

*সকলকে ধন্যবাদ*

Want your business to be the top-listed Travel Agency in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Paltan Dhaka
Dhaka
1000