AB The Mindful Guide
আপনি যদি মনে করেন জীবনটা খুব কঠিন হয়ে গেছে, মনে রাখবেন—এটাই প্রমাণ যে আপনি এখনও বেঁচে আছেন। রতন টাটার এই কথাটি একটি নির্মম সত্য: যতদিন আপনার হার্টবিট আছে, ততদিন উঠানামা থাকবেই। আর যেদিন সব কিছু সমতল হয়ে যাবে, সেদিন আর কিছুই অনুভব করতে পারবেন না।
আমরা প্রায়ই ভাবি "কেন শুধু আমার জীবনেই এত সমস্যা?" কিন্তু বাস্তবতা হলো, সংগ্রাম মানে জীবন। যারা কষ্ট পাচ্ছেন না, তারা আসলে বাঁচছেনই না—তারা শুধু টিকে আছে।
প্রতিটি ব্যর্থতা, প্রতিটি কষ্ট, প্রতিটি পতন আপনাকে শেখাচ্ছে, গড়ে তুলছে। হাসপাতালে ECG মেশিনে সরলরেখা মানে মৃত্যু—জীবনেও তাই। যদি সব কিছু সোজা, সমতল হয়ে যায়, তাহলে বুঝবেন আপনি আসলে বেঁচে নেই, শুধু অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। তাই লড়াইকে স্বাগত জানান—এটাই বেঁচে থাকার প্রমাণ।
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Dhaka