DevoteTechnology Ltd.

DevoteTechnology Ltd.

Share

23/10/2017

***ফ্রিল্যান্সিং সম্পর্কে আজকের ধারাবাহিক প্রতিবেদনে আমরা আলোচনা করবো ফ্রিল্যান্সিং কিভাবে করবেন এবং কোথায় করবেন ?

***ফ্রিল্যান্সিং কিভাবে করবেনঃ
ফ্রিল্যান্সিং কিভাবে করবেন যখন আমরা আলোচনা করবো তখন আমরা ধরে নিব যে আপনারা কোন না কোন বিষয়ের উপরে যোগ্যতা অর্জন করে শুরু করতে যাচ্ছেন। যেকোন কাজ আপনি শুরু করতে যান না কেন আপনাকে অবশ্যই সেই কাজ সম্পর্কে অবগত হতে হবে। ধরুণ আপনি কোন ব্যবসা করতে চান , আপনাকে সেই ব্যবসা সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে এবং যোগ্যতা থাকতে হবে মাফখাঠিরও। ঠিক তেমনি ভাবে আপনি যখন পড়াশুনা শেষ করে বা পাশ করে চাকরীর জন্য কোথাও আবেদন করবেন তখন কিন্তু আপনি যে বিষয়ে যোগ্য ঠিক সেই বিষয়ে আবেদন করে থাকেন। হোক সেটা সরকারী কিংবা বেসরকারি কোন প্রতিষ্ঠান। ফ্রিল্যান্সিং এ ঠিক তেমনই আপনাকে কোন নির্দিষ্ট বিষয়ে ভালো যোগ্যতা অর্জন করতে হবে । তারপর আপনি কাজের জন্য আবেদন করতে পারবেন। আপনি যে কাজে ভালো ধারণা রাখেন বা যোগ্য ঠিক সেই কাজের জন্যই আবেদন করবেন। যেমন ধরুণ আপনি ওয়েব ডিজাইন করতে পারেন সেক্ষেত্রে আপনাকে ওয়েব ডিজাইনের জন্যই আবেদন করবেন অন্য কোন ক্ষেত্রে নয়। আর ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনাকে অবশ্যই একটা জায়গা বাছাই করতে হবে । আর ফ্রিল্যান্সিংয়ের কাজের জন্য আপনি যেখানেই আবেদন করুন না কেন সেই প্লেসটা সম্পর্কে আপনাকে ভালো ধারণা থাকতে হবে । যেখানে ক্লায়েন্ট ও ফ্রিল্যান্সারদের মাঝে সম্পর্ক স্থাপন করে দেয় তাকে বলা হয় মার্কেটপ্লেস। মার্কেটপ্লেসে কাজের কোন সীমা নেই । এখানে কাজ করার জন্য কোন বয়সের কোন তারতম্য নেই। যে কেউ এখানে কাজ করতে পারবে তার যোগ্যতা অনুযায়ী। ফুল টাইম অথবা পার্ট টাইম যেকোনো ভাবেই সে পেশাটাকে বেছে নিতে পারেন।

***ফ্রিল্যান্সিং কোথায় করবেনঃ

আমরা আগেই বলেছি ফ্রিল্যান্সিং কাজগুলো অন লাইনে আর অফ লাইনে হয়ে থাকে। মূলত অন লাইনেই ফ্রিল্যান্সিং বেশি হয়ে থাকে। উন্নত দেশগুলো কাজের মূল্য বা খরচ কমানোর জন্য তারা নিম্ন আয়ের দেশের লোকদের কে দিয়ে সেই কাজগুলো করিয়ে নেয়। আর এই জন্য ক্লায়েন্ট সরাসরি কাজ করতে দেন না । ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সরের মধ্যে পরিচয় করে দেয় যেকোনো একটি মাধ্যম। আর যে মাধ্যমের দ্বারা কোন ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সরের মধ্যে যে সম্পর্ক করে দেয় একটি ওয়েবসাইট । আর সেই ওয়েবসাইটটিকে বলা হয় মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেসে ক্লায়েন্ট তাদের কাজ গুলো জমা দেয় এবং ক্লায়েন্ট কাজ পোস্ট করার পর ফ্রিল্যান্সারদের কাজ পাওয়ার জন্য আবেদন করতে হয়। আসুন আমরা এমন কিছু মার্কেটপ্লেসের সাইটের সাথে পরিচিত হবো
যেখানে আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী কাজ পেতে পারিঃ

১ । আপওয়ার্ক.কম (http://www.upwork.com/)
ফ্রিল্যান্সিং করার জন্য জনপ্রিয় একটি সাইট হচ্ছে ওডেস্ক । এখানে ফ্রিল্যান্সাররা যথেষ্ট ভাল মানের কাজের জন্য আবেদন করতে পারেন । এখানে প্রাপ্ত কাজগুলোর একটা বড় অংশই পেয়ে থাকেন অভিজ্ঞ এবং অনেক দক্ষ ফ্রিল্যান্সাররা। তাই একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে সতর্কতার সঙ্গে এখানে আবেদন করতে হবে । এখানে আপনি সম্পূর্ণ একটা প্রজেক্ট হিসেবে অথবা ঘন্টা হিসেবে কাজ করতে পারবেন । ঘন্টা হিসেবে কাজের ক্ষেত্রে ক্লায়েন্ট আগেই সাইটের এস্ক্রোতে টাকা জমা রাখে বিধায় এখানে প্রতারিত হওয়ার কোন সম্ভাবনাই নেই ।

২ । ইল্যান্স.কম (http://www.elance.com)
ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার এবং মাল্টিমিডিয়া ডেভেলপারদের জন্য এ ওয়েব সাইটটি বড় ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে । এখানে ফ্রিল্যান্সাররা তার প্রত্যাশা অনুযায়ী যথেষ্ট ভাল মানের কিছু কাজ পেতে পারেন । এছাড়া এখানে যেসব প্রতিষ্ঠান কাজ দিয়ে থাকে তারাও জানে তাদের কাজের জন্য কি ধরনের লোক প্রয়োজন । ফলে সাইটটিতে দক্ষ ব্যক্তির জন্য কাজ পাওয়াটা বেশ সহজ ।

৩ । ভিওয়ার্কার.কম (http://www.vworker.com)
ফ্রিল্যান্সিং এর জন্য জনপ্রিয় এই সাইটেও আপনি পেতে পারেন অনেক ধরনের কাজ ।

৪ । ফ্রিল্যান্সার.কম (http://www.freelancer.com)
এটিও ফ্রিল্যান্সিং এর জন্য অনেক জনপ্রিয় একটা সাইট যেখানে আপনি অনেক ধরনের কাজের মধ্যে খুঁজে নিতে পারেন আপনার পছন্দের কাজটি ।

৫ । গেট এ কোডার.কম (http://www.getacoder.com)
ওয়েব ডিজাইনার এবং প্রোগামারদের জন্য এখানে বিভিন্ন প্রজেক্টের একটা তালিকা তৈরি করা আছে । ফলে ছোট ইন্টারফেস সংবলিত এ জব সাইটটিতে ফ্রিল্যান্সারদের কাজ পেতে তেমন সমস্যা হয় না

Want your business to be the top-listed Computer & Electronics Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Dhaka
1215

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00