Civil Engineering Knowledge

Civil Engineering Knowledge

Share

02/12/2023

একটি বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত ক্রমানুসারে
কাজের ধাপ:-
ইংরেজীতে একটা কথা আছে- “A stitch in time saves
nine” যাকে বলে সময়ের এক ফোঁড় আর অসময়ের দশ ফোঁড়।
জীবনের চলার পথে মানুষকে প্রতিটি কাজ সঠিক সময়ে
সঠিক ক্রমানুসারে করতে হয়। না হলে পা পিছলে আছাড়
খাবার ভয় থাকে। সে রকম শুধু ইটের পর ইট গাঁথলে বাড়ি
তৈরী হয় না। এর জন্য প্রয়োজন বিভিন্ন ধরণের
কর্মকান্ড। কোনো কোনো কাজ শুরু হয় আরেকটি কাজ
শেষ হবার পর আবার কোনো কোনোটি আরেকটি কাজের
সাথে সমান্তরালে চলতে থাকে। কোন কাজ কখন শুরু
হবে তা নির্ধারণের জন্য আসলে একটি নির্মানক্রমের
প্রয়োজন হয়। এই নির্মানক্রম কে ইংরেজিতে
প্রকৌশলীরা ‘কনস্ট্রাকশন সিকোয়েন্স’ বলে থাকেন।
বাড়ি তৈরীর নির্মানক্রম কে দুই ভাগে ভাগ করা যায়।
১) কাঠামোগত বা স্ট্রাকচারাল কাজ।
২) সৌন্দর্য বর্ধণ বা ফিনিশিং কাজ।
এই দুই অংশ কে কয়েকটি ধাপে বা পর্যায়ে ভাগ করা
যেতে পারে:-
ক) কাঠামোগত বা স্ট্রাকচারাল কাজ:-
১- সরঞ্জাম সন্নিবেশ বা সাইট মোবিলাইজেশন।
২- ভূমি জরিপ ও ভূগর্ভস্থ মাটি পরীক্ষা।
৩- আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, প্লাম্বিং এবং
ইলেকট্রিক্যাল নকশা চুড়ান্ত করা।
৪- ভবনের লে-আউট ও লেভেল দেয়া।
৫- পাইলিং করা (যদি প্রয়োজন হয়) ও মাটি কাটা।
৬- ফাউন্ডেশনের নিচে ব্লাইন্ড বা লীন কংক্রীট
ঢালাই ও ইটের সোলিং করা।
৭- ফাউন্ডেশন ঢালাই।
৮- কলাম ঢালাই।
৯- বীম ও ছাদ ঢালাই।
১০- মেঝেতে ইটের লে-আউট দেয়া।
১১- ইটের গাঁথুনী করা।
খ) সৌন্দর্য বর্ধণ বা ফিনিশিং কাজ:-
১- দরজার চৌকাঠ লাগানো।
২- জানালার গ্রীল লাগানো।
৩- বাথরূম ও কিচেন সহ ছাদের বাগানের স্যানিটারী ও
প্লাম্বিং এর সব ধরণের পাইপ ফিটিং করা।
৪- বৈদ্যুতিক সুইচবোর্ডের দেওয়ালের ভিতরের অংশ
লাগানো।
৫- ভিতরের প্লাষ্টার করা।
৬- বাইরের দিকের প্লাষ্টার করা।
৭- কিচেন ও বাথরূমের বেসিন বা সিঙ্কের স্ল্যাব
ঢালাই ও কনসিল অংশ লাগানো।
৮- থাই-এলুমিনিয়াম জানালা বা দরজা লাগানো (গ্লাস
সহ)।
৯- বাথরূম ও কিচেনের দেওয়ালের টাইলস লাগানো।
১০- সিলিং রং এর ১ম কোট দেয়া (সিলার বা পুটি সহ)।
১১- ঘরের ভিতরে বা বাইরে মেঝেতে ও সিড়িতে বা
লিফটের দেওয়ালে টাইলস বা মার্বেল লাগানো।
১২- বৈদ্যুতিক তার টানা।
১৩- বাইরের ও ভিতরের দেওয়ালের রং এর ১ম কোট
দেয়া।
১৪- দরজার পাল্লা ফিটিং করা।
১৫- বাথরূম ও কিচেনের ফিটিংস লাগানো।
১৬- বৈদ্যুতিক সুইচ বা সকেট লাগানো।
১৭- টাইলসের পয়েন্টিং করা।
১৮- ছাদের উপরের বাগানে মাটি ভরা ও সুইমিং পুলের
টাইলস লাগনো।
১৯- বেজমেন্ট বা ছাদের উপর পেটেন স্টোন করা।
২০- কাঠের বার্নিশ ও দেওয়ালের চুড়ান্ত রং করা।

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Dhaka
1230