Vision Computer Institute

Vision Computer Institute

Share

11/03/2018

Desktop PC HP Brand New:
(Market Price 42,500/-
Discount Price 25,500/-)
Only One week time

Processor Type intel 4th Gen Core i5 Processor
Processor Speed 3.0 / 2.8 GHz (6MB Cache)
Main Board Intel
RAM 4GB DDR4 RAM-2400MHz
Hard Disk 500GB 7200RPM SATA
Monitor 18.5" Monitor HP Brand
Operating system Free/DOS
Mouse: HP USB Optical Mouse
Keyboard : HP USB Keyboard
Warranty: 1 Year warranty
Contact: 01734-178388, 01531808131

08/11/2017

আউটসোর্সিং:-

ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিংয়ের কাজ অনেকেই করছেন, আবার অনেকে নতুন করে শুরু করতে যাচ্ছেন। অনলাইনে সহজে আউটসোর্সিংয়ের কাজ পেতে কিছু কৌশল অবলম্বন করলেই চলে। নিচে সে রকম কিছু কৌশল দেওয়া হলো।

# অনেকেই যাঁরা চার-পাঁচটা কাজের (জব) জন্য আবেদন করেই জব (কাজ) পেয়ে যান। আবার কেউ কেউ ১০০টা আবেদন করেও জব পান না। এটা নির্ভর করে আপনি কত কম মূল্যে (রেটে) আবেদন করেছেন তার ওপর।

# যেসব বায়ারের পেমেন্ট মেথড ভেরিফায়েড না সেসব বায়ারের জবে আবেদন করবেন না। কারণ, কোনো কনট্রাক্টরকে (ফ্রিল্যান্সার) ভাড়া বা হায়ার করতে হলে তার পেমেন্ট মেথড ভেরিফায়েড থাকতে হয়।
# কোনো একটা জব পোস্ট করার পর যত তাড়াতাড়ি সেটিতে আবেদন করবেন ততই ভালো।

# আপনি যত বেশি সময় অনলাইনে (ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে) থাকবেন ততই আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ কিছু কিছু কাজ আছে, যেগুলো পোস্ট করার এক-দুই ঘণ্টার মধ্যেই সম্পন্ন করে জমা দিতে হয়। যেমন ফেসবুকে বা অন্য কোনো সাইটে ভোট দেওয়া এবং কিছু ভোট সংগ্রহ করে দেওয়া; আবার হঠাৎ করে কোনো ওয়েবসাইটে সমস্যা হয়েছে তা ঠিক করে দেওয়া ইত্যাদি। কাজেই শুরুতে বেশি সময় অনলাইনে থাকার চেষ্টা করুন। যাতে বায়ার আপনাকে কোনো বার্তা পাঠালে সঙ্গে সঙ্গে তার প্রত্যুত্তর দিতে পারেন।

# মার্কেটপ্লেসগুলোতে দেখবেন প্রতি মিনিটে নতুন নতুন জব পোস্ট করা হচ্ছে, সেগুলোতে আবেদন করুন। যেসব জবে কোনো কনট্রাক্টরের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সেসবে আবেদন না করাই ভালো। কারণ বায়ার যদি এদের মধ্য পছন্দের কনট্রাক্টর পেয়ে যায় তাহলে আর অন্য কনট্রাক্টরের প্রোফাইল চেক করে দেখবে না।

# যেসব জবে শর্ত দেওয়া আছে এবং সেগুলো যদি আপনি পূরণ করতে না পারেন তাহলে আবেদন না করাই ভালো।

# যাঁরা ওডেস্কে দুই-তিনটা কাজ করেছেন, এখন বেশি মূল্য হারে আবেদন করতে চান, তাঁরা যে জবটিতে আবেদন করবেন সে জবের নিচে দেখুন বায়ারের আগের জবগুলোর তালিকা দেওয়া আছে। সেখানে যদি দেখেন বায়ার তাঁর আগের জবগুলোতে বেশি ডলার দিয়ে অন্য কনট্রাক্টরকে কাজ করিয়েছেন, তাহলে আবেদন করতে পারেন। আর যেসব বায়ার আগের জবগুলোতে বেশি ডলারে কাজ করায়নি, তাদের জবে বেশি রেটে আবেদন না করাই ভালো।

07/11/2017

বর্তমানে বাংলাদেশে যে বিষয়টি নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে সেটি হল ফ্রিল্যান্সিং। বাংলাদেশের ফ্রিল্যান্স আউটসোর্সিং ক্ষেত্রটি যে এগিয়ে যা‪চ্ছে সেটি নতুন করে বলার কিছু নেই, তবে এ ক্ষেত্রকে দ্রুত এগিয়ে নিতে সচেতনতা তৈরি করাটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এখন লক্ষ লক্ষ বেকার চাকুরির আশায় ঘুরছে, কর্মের সুযোগ খুঁজে ফিরছে। এই বিপুল জনসাধারণকে কাজ দিতে না পারলে এই কর্মক্ষম লোকগুলো আমাদের জন্য সম্ভাবনা না হয়ে বরং বোঝা হবে।

শুধু বিদেশে লোক পাঠিয়ে বা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মাধ্যমে এত কাজ দেয়া সম্ভব না। বাংলাদেশের এই শিক্ষিত বিপুল কর্মক্ষম জনগনের কাজের জন্য অনলাইন আউটসোর্সিং শিল্পের অনলাইন ফ্রিল্যান্স পেশাদার হিসাবে গড়ে তোলা অন্যতম ফলপ্রসু একটি সমাধান হতে পারে। প্রযুক্তির অগ্রযাত্রার এই সময়ে বলা হচ্ছে, আগামীতে আয়ের বড় উৎস এবং কর্মসংস্থানের একটি বৃহৎ সেক্টর হবে ফ্রিল্যান্সিং।

ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্নটা সবার মধ্যেই রয়েছে। প্রত্যেকেই চায় পড়ালেখা কিংবা চাকুরির পাশাপাশি ঘরে বসেই ভাল পরিমাণ কিছু আয় করতে। আর এই সুযোগে রাতারাতি বড়লোক হবার বাহারি ও রকমারি বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করার পায়তারায় মত্ত হয়ে আছে একটি শ্রেণী। অনলাইনে আয় করার এইসব বাহারি বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে প্রতারিতও হচ্ছেন অনেকে।

অনেকে আউটসোর্সিং ও অনলাইনে আয় বিষয় দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলছেন। এর প্রধান কারন হল ফ্রিল্যান্সিং সম্পর্কে স্পষ্ট ধারণার অভাব। ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে - প্রশিক্ষণ শুধু একজন মানুষকে রাস্তা দেখাবে, কিন্তু তারপর পথ চলতে হবে নিজেকেই। এই পথ চলতে চলতেই নিজেকে আরো নিপুন ভাবে তৈরী হতে হবে, কর্মদক্ষ হতে হবে।

Photos 10/10/2012
Want your business to be the top-listed Computer & Electronics Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


394 (Near Islami Bank), D. I. T Road, West Rampura
Dhaka
1219