Valobashi.com
24/06/2023
তাকবীরে তাশরীক কখন পড়বেন এবং কীভাবে পড়বেন ?
পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আছর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত ফরয নামাযের পর-
اَللهُ اَكْبَرْ اَللهُ اَكْبَرْ لَا اِلٰهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرْ اَللهُ اَكْبَرْ وَللهِ الْـحَمْدُ.
উচ্চারণ : “আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ”।
এই পবিত্র তাকবীর মুবারক পাঠ করতে হয়। উক্ত পবিত্র তাকবীর মুবারক খানাকেই পবিত্র ‘তাকবীরে তাশরীক’ বলে। জামায়াতে বা একাকী, মুসাফির অথবা মুকীম, শহর অথবা গ্রামে প্রত্যেককেই প্রতি ফরয নামাযের পর উক্ত তাকবীর পাঠ করতে হবে।
“দুররুল মুখতার” কিতাবে উল্লেখ আছে যে, “তাকবীরে তাশরীক একবার বলা ওয়াজিব, তবে যদি (কেউ) একাধিকবার বলে, তাহলে তা ফযীলতের কারণ হবে। আর “ফতওয়ায়ে শামী” কিতাবে উল্লেখ আছে- وَقِيْلَ ثَلَاثَ مَرَّاتٍ
অর্থ : “কেউ কেউ বলেছেন (তাকবীরে তাশ্রীক) তিনবার।”
তাকবীরে তাশরীকের ইতিহাস
হযরত ইবরাহীম খলীলুল্লাহ আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার নিকট দোয়া করেছিলেন, হে বারে ইলাহী! আমাকে একজন নেক সন্তান হাদিয়া করুন। মহান আল্লাহ পাক তিনি হযরত ইবরাহীম খলীল আলাইহিস সালাম উনাকে একজন ধৈর্যশীল সন্তান অর্থাৎ হযরত ইসমাইল যবীহুল্লাহ আলাইহিস সালাম উনাকে হাদিয়া করার সুসংবাদ প্রদান করেন।
অতঃপর হযরত ইবরাহীম খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার ৮৬ বছর বয়স মুবারকে হযরত ইসমাইল যবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি জমীনে তাশরীফ মুবারক আনলেন। যখন তিনি হাঁটাহাঁটির বয়সে উপনীত হলেন, সেইসময় যিলহজ্জ শরীফ উনার ৭, ৮, ৯ তারিখ রাতে হযরত ইবরাহীম খলীলুল্লাহ আলাইহিস সালাম তিনি স্বপ্ন মুবারকে দেখলেন যে, তিনি উনার প্রিয় বস্তু কুরবানী করছেন। স্বপ্ন দেখার পর তিনদিনই তিনি ১০০ টি করে পশু কুরবানী করেন। এরপর তিনি আবার স্বপ্ন মুবারকে দেখলেন যে, তিনি উনার সন্তান হযরত ইসমাইল যবীহুল্লাহ আলাইহিস সালাম উনাকে কুরবানী করছেন।
এই বিষয়টি তিনি হযরত ইসমাইল যবীহুল্লাহ আলাইহিস সালাম উনাকে মিনায় নিয়ে গিয়ে বললেন, ‘হে আমার প্রিয় সন্তান! আমি স্বপ্নে দেখেছি যে, আমি আপনাকে কুরবানী করছি। এ ব্যাপারে আপনার অভিমত কী?’ হযরত ইসমাইল যবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি জবাব দেন, ‘হে আমার সম্মানিত পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়িত করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।’
যখন হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম হযরত যবীহুল্লাহ আলাইহিস সালাম উনার গলা মুবারকে ছুরি চালালেন তখন মহান আল্লাহ পাক উনার কুদরত জাহির হল! যতই ছুরি চালানো হোক হযরত যবীহুল্লাহ আলাইহিস সালাম উনার গলা মুবারক কাটল না। সুবহানাল্লাহ! হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম তিনি ছুরির ধার পরীক্ষা করার জন্য ছুরিটি একটি পাথরে আঘাত করলেন। সাথে সাথে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেলো। হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন, হে ছুরি! তুমি পাথরকে দ্বিখণ্ডিত করে দিলে অথচ হযরত যবীহুল্লাহ আলাইহিস সালাম উনার গলা মুবারক কাটতে পারছো না? তখন মহান আল্লাহ পাক তিনি ছুরির যবান খুলে দেন। ছুরি বললো, ‘হে হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম! আপনি আমাকে একবার কাটার জন্য আদেশ মুবারক করছেন আর আমার রব মহান আল্লাহ পাক তিনি আমাকে সত্তরবার কাটতে নিষেধ মুবারক করছেন। সুবহানাল্লাহ!
এমতাবস্থায় মহান আল্লাহ পাক তিনি হযরত জিবরীল আলাইহিস সালাম উনাকে বেহেশত থেকে একটি দুম্বা এনে হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার নিকট দেয়ার নির্দেশ মুবারক দিলেন। এই দুম্বাটি ছিল হযরত হাবীল আলাইহিস সালাম তিনি যে দুম্বাটি কুরবানী করেছিলেন সেই দুম্বা; যা চল্লিশটি বসন্তকাল বেহেশতে কাটিয়েছে। হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি দুম্বা নিয়ে সেখানে উপস্থিত হলেন দেখলেন, হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম তখনও হযরত যবীহুল্লাহ আলাইহিস সালাম উনার গলা মুবারকে ছুরি চালাচ্ছেন। এটা দেখে তিনি আশ্চর্যান্বিত হয়ে মহান আল্লাহ পাক উনার বড়ত্ব, মহত্ব প্রকাশ করতে গিয়ে বলে উঠলেন, ‘আল্লাহ আকবার, আল্লাহু আকবার।’ অর্থাৎ মহান আল্লাহ্ পাক উনার আদেশ মুবারক সমস্ত কিছুর উপরে। এজন্যই একজন পিতার পক্ষে সম্ভব হয়েছে উনার প্রাণের চেয়ে প্রিয় সন্তানকে কুরবানী করে ফেলা। সুবহানআল্লাহ!
তারপর হযরত জিবরীল আলাইহিস সালাম,হযরত যবীহুল্লাহ আলাইহিস সালাম উনাকে সরিয়ে ছুরির নিচে দুম্বাটি দিয়ে দিলেন। হযরত খলীলুল্লাহ আলাইহিস সালাম বিষয়টি বুঝতে পেরে মহান আল্লাহ পাক উনার একত্ববাদের ঘোষণা দিয়ে বললেন, ‘লা-ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার’। অর্থাৎ, মহান আল্লাহ্ পাক তিনিই আমাদের খলিক্ব, মালিক, রব। উনার আদেশ মুবারক সমস্ত কিছুর উপরে। এজন্যই আমার পক্ষে সম্ভব হয়েছে আমার সন্তানকে কুরবানী করে ফেলা। সুবহানআল্লাহ!
📣Women Fashion Brand Mini Handbags Now in Stock
ORDER FAST TO GET YOUR DESIRE PRODUCT.
💌 আমাদের অরিজিনাল প্রোডাক্ট এর ভিডিও দেখে ঘরে বসে অর্ডার করুন আপনার পছন্দের কালেকশন।
💌 ছবি এবং ভিডিও এর সাথে ১০০% কোয়ালিটি ফুল এবং সেম টু সেম প্রোডাক্ট পাবেন।
💌 We care about customer satisfaction.
💌 Ladies bag pack.
💌 Original Photography.
☎ অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন 01833887574 নাম্বারে।
Home delivery and cash on delivery all over Bangladesh.
.
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
House: 45/54, Bamoil, Sarulia, Demra
Dhaka
1361