BD ENEWS 247

BD ENEWS 247

Share

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে রাতভর বিক্ষোভ 05/04/2022

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় গোতাবায়া রাজাপাকশের পদত্যাগের দাবিতে প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে রাতভর বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। সোমবার (৪ঠা এপ্রিল) বিকেল থেকে শুরু হওয়া এই বিক্ষোভের কারণে বন্ধ হয়ে যায় রাজধানীর বেশ কয়েকটি প্রধান সড়ক। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন প্রশাসনকে সুযোগ করে দেয়ার অযুহাতে ওই দিনই মন্ত্রিসভার ২৬ সদস্য পদত্যাগ করেন। ইস্তফা দেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও। সংকট নিরসনে বিরোধীদের ঐক্যবদ্ধ সরকারে যোগ দেয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে।...

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে রাতভর বিক্ষোভ অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় গোতাবায়া রাজাপাকশের পদত্যাগের দাবিতে প্রেসিডেন্টের কার্যালয়ের সামন.....

দায়সারা ব্যাটিংয়ে ৫৩ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ 05/04/2022

ডারবান টেস্টের পঞ্চম ও শেষ দিনে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ২৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ৫৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। মাত্র ১১ রানে ৩ উইকেট নিয়ে শেষ দিনের ব্যাটিং শুরু করা বাংলাদেশ শুরুতেই হারায় আরও ২ ইউকেট। অভিজ্ঞ মুশফিক ফেরেন ডাক মেরে। আর লিটন দাস আউট হন ২ রানে। দুজনকেই ফিরিয়েছেন কেসব মহারাজ। এর পর সিমন হারমারের বলে মিরাজও ফেরেন ডাক মেরে। আগের দিন সাদমান, জয় আর ক্যাপ্টেন মুমিনুলও আউট হন অতি দ্রুত। কেউই করতে পারেননি ৫ রানও।...

দায়সারা ব্যাটিংয়ে ৫৩ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ ডারবান টেস্টের পঞ্চম ও শেষ দিনে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ২৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে নিজেদের দ...

ঢাকা-ওয়াশিংটন বৈঠক আজ 04/04/2022

ওয়াশিংটনে আজ বৈঠকে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে রবিবার যুক্তরাষ্ট্রে যান আব্দুল মোমেন। সেখানে পৌঁছে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। দুই দেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠকে গুরুত্ব পাবে অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের নানান দিক। বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বরাবরের মতো আগামীতেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে কি না সে বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হবে।...

ঢাকা-ওয়াশিংটন বৈঠক আজ ওয়াশিংটনে আজ বৈঠকে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আ...

নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশনের দাবি মস্কোর 04/04/2022

ইউক্রেনের বুচা শহরে রুশ সেনারা গণহত্যা চালিয়েছে পশ্চিমাদের এ দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ জরুরি অধিবেশনের দাবি জানিয়েছে মস্কো। বিবিসি'র এক প্রতিবেদনে এমনটি বলা হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুশ সহকারী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি বলেন, গণহত্যা বিষয়ে ইউক্রেনের উস্কানির প্রেক্ষিতে মস্কো এ দাবি করেছে। এছাড়াও, মস্কোর পক্ষ থেকে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুচা শহরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মরদেহের ছবির পশ্চিমাদেশ ও ইউক্রেন সরকারের একটি উস্কানি।...

নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশনের দাবি মস্কোর ইউক্রেনের বুচা শহরে রুশ সেনারা গণহত্যা চালিয়েছে পশ্চিমাদের এ দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। এ বিষয়ে জাতিসং...

পার্লামেন্ট ভেঙে দিয়ে পাকিস্তানে নতুন নির্বাচনের আহ্বান ইমরানের 03/04/2022

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিয়ে প্রেসিডেন্ট ড. আরিফ আলভীকে নতুন নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তার এই প্রস্তাবটি লিখিত আকারে পাকিস্তানের প্রেসিডেন্টকেও জানিয়েছেন তিনি। রবিবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইমরান খান একথা জানান বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এর আগে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান। একইসঙ্গে এটিকে সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি হিসেবেও আখ্যা দেন তিনি।...

পার্লামেন্ট ভেঙে দিয়ে পাকিস্তানে নতুন নির্বাচনের আহ্বান ইমরানের পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিয়ে প্রেসিডেন্ট ড. আরিফ আলভীকে নতুন নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্...

বিটিআরসির খসড়া নীতিমালা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক: টিআইবি 03/04/2022

ডিজিটাল, সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্লাটফর্মস' খসড়া নীতিমালার কয়েকটি ধারা সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছে টিআইবি। সকালে অনলাইন মাধ্যমে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করে সংস্থাটি। খসড়া নীতিমালার ত্রুটি তুলে ধরে টিআইবি বলেছে, খসড়াটি সংশোধন করে ঢেলে সাজানো দরকার। নতুবা নজরদারি ভিত্তিক ব্যবস্থা গড়ে উঠবে, যা মানবাধিকার পরিপন্থী। ডিজিটাল বাংলাদেশ নির্মাণেও এই খসড়া নীতিমালা বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করে টিআইবি। সন্ত্রাসবাদ ও শিশু নির্যাতন ছাড়া অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণের অবকাশ নেই। ঝুঁকি নিয়ন্ত্রণের নামে যেভাবে ইচ্ছা, সেভাবে নিয়ন্ত্রণ করলে আইন বা নীতিমালার অপব্যবহার হবে। এসব উদ্বেগ নিয়ে বিটিআরসির সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলে জানিয়েছে টিআইবি।...

বিটিআরসির খসড়া নীতিমালা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক: টিআইবি ডিজিটাল, সোশ্যাল মিডিয়া ও ওটিটি প্লাটফর্মস’ খসড়া নীতিমালার কয়েকটি ধারা সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছে ট.....

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Dhaka
1207