HSC BATCH 2026
28/11/2025
এইচএসসি ২০২৬/২৭ পরীক্ষার্থীদের এই রচনা গুলো অনুসরণ করলেই ১০০% কমন থাকবে ইনশাআল্লাহ
কেমনে যে এক্সাম দিবো 😓
12/10/2025
কে কোন গ্রুপে পড়াশোনা করো রিয়েক্ট এর মাধ্যমে বলে যাও দেখি 🤗
সকল আপডেট পেতে এই গ্রুপে যুক্ত থাকুন 👉 https://www.facebook.com/share/g/1A6oo3P8QF/
আগামী কাল আবার সারা বাংলাদেশ সমাবেশের ডাক দিয়েছে ছাত্ররা৷ সত্যি বলতে চোখে ঘুম উড়ে গেছে এটা শোনার পর৷ জানিনা কি হয় আবার! তবে যারা যাবেন তারা মনে রাখবেন যুদ্ধের ময়দানে খালি হাত মানায় না ✌
16/07/2024
হে মাবুদ তুমি এর বিচার কইরো, একমাত্র তুমিই পারো খোদা🙏
08/07/2024
২/৫ হাজার টাকায় মিলছে HSC পরীক্ষার প্রশ্ন সাথে থাকছে GPA 5 দেয়ার গ্যারান্টি৷ whatsapp এ "মিশন এ প্লাস" নামে একটি গ্রুপ এসব করে যাচ্ছে বহুদিন ধরে৷ প্রশ্নপত্র হলে আসার আগেই এইসব প্রশ্ন চলে যায় সবার ফোনে ফোনে৷
এরপর সেই প্রশ্ন দেখেই পাবে পরীক্ষায় বেশি নাম্বার৷ টিভির সামনে তারাই আবার দুই আঙুল উঁচু করে V দেখাবে৷ গার্ডিয়ানরা লাফিয়ে বলবে "জি গোল্ডেন গোল্ডেন"
বিসিএস প্রশ্ন ফাঁস৷ HSC পরীক্ষার প্রশ্ন ফাঁস৷ একটা জাতি কত সুন্দর করে মেরুদন্ডহীন হয়ে যাচ্ছে আফসোস :)
25/06/2024
আমার কলেজ এসেছে বা কোনো কলেজে চান্স হয়নি এখন কী করবো?
- যাদের কলেজ আসেনি তাদেরকে ২য় পর্যায়ে আবেদন করতে হবে।
- ২য় পর্যায়ের আবেদন গ্রহণ: ৩০ জুন থেকে ২ জুলাই রাত ৮টা পর্যন্ত।
আর যাদের কলেজে চান্স হয়েছে এখন তাদের কাজ হচ্ছে কলেজ নিশ্চায়ন করা।
- ৩৩৫ টাকা ফি দিয়ে কলেজ নিশ্চায়ন করতে হবে। শুধু ফি দিলেই নিশ্চায়ন হয়ে যাবে আর কিছু করতে হবে না।
- যেভাবে আবেদন ফি দিয়েছেন সেভাবেই নিশ্চায়ন এর ফি দিতে হবে।
- কলেজ নিশ্চায়ন এর তারিখ: ২৯ জুন রাত ৮টা পর্যন্ত।
- কলেজ নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হয়ে যাবে এবং ২য় পর্যায়ে ফি সহ আবার আবেদন করতে হবে।
এখন যেই কলেজ এসেছে সেই কলেজে যদি পড়তে না চান বা যদি পছন্দ না হয় তাহলে কী করবেন?
- ২টি কাজ করতে পারেন। প্রথমত, কলেজ নিশ্চায়ন না করা এবং ২য় পর্যায়ে আবেদন করা। এটা না করাই উচিত, কারণ ১ম পর্যায়ে প্রায় সব ভালো কলেজের সিট বুক হয়ে যায়। দ্বিতীয়ত, কলেজ নিশ্চায়ন করা এবং মাইগ্রেশন অন করে রাখা।
মাইগ্রেশন কি?
মাইগ্রেশন মানে পরিবর্তন । আপনি যে কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে যদি ভর্তি হতে না চান তাহলে আপনি মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন করতে পারবেন এবং মাইগ্রেশনের মাধ্যমে আপনি শুধু উপরের কলেজগুলোতে ভর্তি হতে পারবেন যদি উক্ত কলেজে আপনার সংশ্লিষ্ট বিভাগে কোন আসন খালি থাকে। যেমন, আপনি ১০টি কলেজ চয়েজ দিয়েছিলেন, আপনার চান্স হয়েছে ৬ নম্বর কলেজে, এখন আপনি ১-৫নং কলেজ গুলোতে মাইগ্রেশন করতে পারবেন। যদি ১ নাম্বার কলেজেই চান্স পেয়ে যান তাহলে মাইগ্রেশন হবে না।
মাইগ্রেশন অন করলে উপরের কোনো কলেজ আসলে সেই কলেজেই ভর্তি হতে হবে। আগের কলেজে ফিরে আসা যাবে না।
- ১ম মাইগ্রেশন ও ২য় পর্যায়ের ফল প্রকাশ হবে: ৪ জুলাই।
- কলেজে গিয়ে কাগজপত্র দিয়ে সরাসরি ভর্তির তারিখ: ১৫ থেকে ২৫ জুলাই পর্যন্ত।
পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস 🎯
১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের বেশি সময় পাবেন পড়াশোনার জন্য।
২। প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখুন। এটি আপনাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে।
৩। আগামীকাল কী পড়বেন তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন। ভাগ ভাগ করে পড়লে পড়তে ভালো লাগবে।
(খাতার নাম দিতে পারেন "স্টাডি প্ল্যান খাতা")
৪। প্রতি সপ্তাহ ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা প্ল্যান করে খাতায় লিখে রাখুন। এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন।
৫। কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন মনে থাকবে।
৬। যে কোনো বিষয়ে কন্সেপ্ট ক্লিয়ার করে পড়ুন। নিজে নিজে না বুঝলে অন্যের সাহায্য নিন। না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।
৭। মোবাইল, ইন্টারনেট, ফেইসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমোতে কম সময় ব্যয় করুন। এতে করে আপনার পড়ায় বেশি সময় দিতে পারবেন।
৮। অযথা আড্ডা বা ঘুরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার মাথায় খারাপ ও অনর্থক চিন্তা কম আসবে এবং বেশি করে পড়ার সুযোগ পাবেন।
৯। প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল, বিকাল, রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করুন। প্রয়োজনে আপনার স্বপ্নটিকে পড়ার টেবিলে উপর লিখে রাখতে পারেন। যেমন- " আমি বিসিএস ক্যাডার হবো", "আমি ব্যাংকার হবো"। এটি আপনাকে বেশি বেশি পড়তে উৎসাহ জোগাবে।
১০। নেতিবাচক চিন্তাশীল মানুষদের পরিহার করে চলুন এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এর ফলে করে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা জাগবে।
কখনো হতাশ হবেন না। খারাপ সময়ে ধৈর্য ধারণ করে লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যান। ইনশাআল্লাহ, ভালো ফল পাবেন।
সকল সৎ-পরিশ্রমীর জন্য শুভ কামনা রইল।
একজন জ্ঞানী ব্যক্তির সাথে ২০ মিনিট কথা বলা ২০টা বই পড়ার সমান। ভুল লোকের সাথে সময় কাটানোর চাইতে একা একা থাকা অনেক ভালো।
#প্রিয়_লেখক_সুশান্ত_পাল
ডিয়ার জুনিয়র🖤
যেই কলেজেই ভর্তি হও না কেন, সাথে নিজের স্কুলের ২/১ জন বন্ধু নিয়ে ভর্তি হবা। নাহলে কলেজে তোমার থেকে বেশি একাকিত্ব কারো মধ্যে থাকবে না। কলেজে উঠলে বন্ধু পাবা অনেক কিন্তু স্কুলের বন্ধুদের মতো একজন ও পাবা না।
তখন আর কলেজ লাইফ কে ইনজয় করতে পারবেনা,এবং ক্লাস তো দূরের কথা কলেজে ও যেতে মন চাবে।তাই চেষ্টা করবে অবশ্যই স্কুলের বন্ধুদের সাথে এক কলেজে ভর্তি হতে🖤
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Address
Dhaka