How Easy English Is

How Easy English Is

Share

Photos from How Easy English Is's post 18/03/2026

জনাব,
চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ৫ নং কেওয়ারজুর ইউনিয়ন পরিষদ, মিঠামই, কিশোরগঞ্জ।
সে-সাথে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।

তারিখ: ১৮ মার্চ, ২০২৬

বরাবর,
চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)
৫ নং কেওয়ারজুর ইউনিয়ন পরিষদ,
মিঠামন উপজেলা,
কিশোরগঞ্জ।

​বিষয়:
অত্র ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আশুপুর, কোড়ারকান্দি,অলিপুর গ্রামবাসীর চলাচলের একমাত্র কাঁচা রাস্তাটি জরুরি ভিত্তিতে মেরামত এবং ভারী যানবাহন চলাচল বন্ধের আবেদন।

​জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার ইউনিয়নের আশুপুর, কোড়ারকান্দি, অলিপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। দীর্ঘ দিন যাবৎ আমাদের এ তিনটি গ্রামের একমাত্র কাঁচা রাস্তাটি চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, গত কয়েকদিন যাবৎ কিছু মাটি ভর্তি ট্রলি এই রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করার ফলে রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ছে এবং সাধারণ মানুষের চলাচল, বিশেষ করে অসুস্থ রোগীদের যাতায়াত প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
​এমতাবস্থায়, জনস্বার্থ বিবেচনা করে রাস্তাটি অতি দ্রুত সংস্কার, মাটি ভরাট করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ,
সেইসাথে
ভারী ট্রলি চলাচল বন্ধে আপনার হস্তক্ষেপ কামনা করছি।

​অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, আমাদের এই দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বাধিত করবেন।

​বিনীত,
আপনার বিশ্বস্ত,
হুমায়ূন কবির
অত্র এলাকাবাসীর পক্ষে।

সংযুক্তি : মহোদয়ের অবগতির জন্য নিচে রাস্তার বাস্তব চিত্রের কিছু ছবি প্রদত্ত হলো

Photos from How Easy English Is's post 25/02/2026

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল এ্যান্ড কলেজের ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট ৫৪ জন বৃত্তি পেয়েছে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন।

07/02/2026

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Dhaka
2330