MASLab
14/05/2026
আন্তর্জাতিক আলোক দিবস–২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত আলো বিষয়ক বিশেষ কর্মসূচি ‘আলোর অমল কমলখানি’-এর অংশ হিসেবে গতকাল ১৩ মে, বুধবার চট্টগ্রামের রাউজানের চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়-এ অনুষ্ঠিত হয় আলো বিষয়ক বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান পরীক্ষণভিত্তিক বিশেষ আয়োজন।
বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। কুইজ পরবর্তী পর্বে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয় আলো বিষয়ক বিজ্ঞান পরীক্ষণ প্রদর্শনী ‘আলোর ঝিলিক’। প্রদর্শনীতে আলোর বিভিন্ন বৈজ্ঞানিক ধর্ম সহজ ও আকর্ষণীয় উপায়ে শিক্ষার্থীদের সামনে হাতে-কলমে তুলে ধরা হয়, যা উপস্থিত সবার মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি করে।
পরবর্তী পর্বে শিক্ষার্থীদের সঙ্গে আলোর বৈচিত্র্যময় ধর্ম, বিজ্ঞানের গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে অংশ নিতে পেরে তাদের আনন্দ ও ভালো লাগার অনুভূতি প্রকাশ করে।
সমাপনী পর্বে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল-আমিন ও স্থানীয় প্রতিনিধি জনাব আমির। তারা এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক আলোক দিবস উদযাপনের এই আয়োজনের ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।
25/04/2026
22/04/2026
দ্বিজেন শর্মা প্রকৃতিপাঠে নিবন্ধনের আর মাত্র ১ দিন বাকি।
প্রকৃতিকে কাছ থেকে জানার এই সুযোগ হাতছাড়া করো না—আজই নিবন্ধন সম্পন্ন করো।
কী কী থাকবে এই আয়োজনে?
১) প্রকৃতি পর্যবেক্ষণ ও ফুল, ফল, পাতা এবং কান্ড দেখে গাছ চেনা।
২) মাটি, পানি ও সূর্যের আলোর সাথে উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সম্পর্ক।
৩) প্রকৃতি বিষয়ক নানা প্রশ্ন-উত্তর।
কারা অংশগ্রহণ করতে পারবে?
৩য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী।
(৮ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য)
কর্মশালার সময়সূচি:
তারিখ: ২৫ এপ্রিল ২০২৬
সময়: সকাল ৮:০০ টা থেকে ১০:৩০ টা।
স্থান: রমনা পার্ক, ঢাকা।
অন্যান্য তথ্য:
আসন সংখ্যা: মাত্র ২০ টি (আগে এলে আগে পাবেন ভিত্তিতে)
নিবন্ধন ফি: ২৫০ টাকা
নিবন্ধনের শেষ তারিখ: ২৩ এপ্রিল ২০২৬
(২০টি আসন পূর্ণ হলেই নিবন্ধন বন্ধ হয়ে যাবে)
দ্বিজেন শর্মা প্রকৃতিপাঠের নিবন্ধন লিংক কমেন্টে।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Level 12, Green City Center, 758 Satmasjid Road
Dhaka