Space Idea
16/12/2025
🌿রং, ডিজাইন আইডিয়া, মডার্ন ম্যাটেরিয়ালস — আমরা দিতে পারি এমন কিছু পরামর্শ, যা সাধারণত আপনার মনেই আসবে না।
আপনার স্বপ্নের বাসা তৈরিতে আমাদের পরামর্শ নিন আর নিশ্চিন্ত থাকুন বছরের পর বছর। শুধু বাঁচার জন্য বেঁচে থাকা নয়, উপভোগ করি জীবনের প্রতিটি মুহূর্ত।
#নিরাপদ_বাংলাদেশ #ভূমিকম্প_প্রতিরোধী_ভবন
22/11/2025
জাপানে যখন ৯.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল ২০১১ সালে, টোকিওর রাস্তায় গাড়ি চলছিল, হাসপাতালে অপারেশন চলছিল, আর যেসব বিল্ডিংয়ে “বেস আইসোলেশন” ছিল – সেগুলোর ভেতরে একটা কাচের গ্লাসও ভেঙে পড়েনি।
এই বেস আইসোলেশন আসলে কী?
সহজ কথায়: বিল্ডিংকে মাটির সাথে শক্ত করে না বাঁধা, তার নিচে শত শত বিশেষ রাবার-লেডের বেয়ারিং বসানো হয়। ভূমিকম্প এলে মাটি যত জোরে কাঁপে, উপরের বিল্ডিংটা ততটা কাঁপে না – শুধু ধীরে ধীরে দোলে। ফলে ভেতরের মানুষ, আসবাবপত্র, যন্ত্রপাতি – সবই প্রায় অক্ষত থাকে।
আজ জাপানের প্রতিটি নতুন টাওয়ার, বিল্ডিং , হাসপাতাল, স্কুল, ডেটা সেন্টারে এই সিস্টেম বাধ্যতামূলক। এমনকি ৪০-৫০ বছরের পুরোনো ভবনগুলোকেও কেটে-কেটে এই সিস্টেম বসিয়ে নতুন করে বাঁচিয়ে দেওয়া হচ্ছে।
আমাদের বাংলাদেশও এখন সেই পথে হাঁটছে।
BNBC-2020 কোড অনুযায়ী ঢাকা-চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ভবনে বেস আইসোলেশন ব্যবহার শুরু হয়েছে। রূপপুর নিউক্লিয়ার প্ল্যান্ট, মেট্রোরেলের কিছু স্টেশন, কয়েকটা নতুন টাওয়ারে এই একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
এটা বিলাসিতা নয় – এটা আমাদের ভবিষ্যতের নিরাপত্তার প্রথম ধাপ।
জাপান দেখিয়েছে, ভূমিকম্পের দেশেও নিরাপদে উঁচু ভবন বানানো যায় – যদি আমরা সঠিক প্রযুক্তি ব্যবহার করি।
আমদের যেন কখনো শিখতে না হয় দুর্ঘটনা থেকে।
শিখি জাপানের মত উন্নত দেশের প্রযুক্তি থেকে।
#নিরাপদ_বাংলাদেশ #
#ভূমিকম্প_প্রতিরোধী_ভবন
🌿 প্রতিটি বাসার ডিজাইন করার ক্ষেত্রে আমরা সর্বদাই চেষ্টা করি নতুনত্ব আনার। আমাদের লক্ষ্য থাকে ক্লায়েন্টের চাহিদা ও আমাদের পরামর্শের মধ্যে ব্যালেন্স করা, যাতে তৈরি হয় সৃজনশীল ও কার্যকর ডিজাইন।
✓ ডিজাইন প্রক্রিয়ায় আমরা সঠিক ম্যাটেরিয়ালসের নির্বাচন, দূরদর্শী ফ্লোর লে-আউট প্ল্যান, আকর্ষণীয় রঙ এবং সূক্ষ্ম টেক্সচারের নিখুঁত সামঞ্জস্য বজায় রাখি, যাতে সৌন্দর্য এবং ফাংশনালিটি দুটোই মেইনটেইন হয়।
→ Space Idea , আমাদের লক্ষ্য সব সময়ই প্রতিটি স্পেসকে এমনভাবে ডিজাইন করা, যেখানে আপনি প্রতিদিনের ব্যস্ততার পর পাবেন একটি শান্তিপূর্ণ ও আরামদায়ক এক্সপেরিয়েন্স।
আপনার স্বপ্নের বাসা ইন্টেরিয়রে আমাদের পরামর্শ নিন আর নিশ্চিন্ত থাকুন বছরের পর বছর।
🌿 আবদ্ধ এই শহরে আমাদের স্বপ্নগুলো ক্রমেই বেড়ে উঠছে নতুন বাসাকে কেন্দ্র করে যেখানে থাকবে তৃপ্তি— থাকবে ঐতিহ্য, রুচিশীলতা ও আধুনিকতার ছাপ।
স্পেস আইডিয়া এর লক্ষ্য, এই অতিগুরুত্বপূর্ণ সমস্যাটির সমাধান।
✓ আমরা বুঝি কিভাবে প্রয়োজন ও ব্যাক্তিত্বকে মিশিয়ে তৈরি করা যায় ঐকতান, যা একটি বিশৃঙ্খল বাসাকে রুপান্তর করে শুদ্ধ জীবন প্রবাহে।
তাই আপনার স্বপ্নের বাসা তৈরিতে আমাদের পরামর্শ নিন আর নিশ্চিন্ত থাকুন বছরের পর বছর। শুধু বাঁচার জন্য বেঁচে থাকা নয়, উপভোগ করি জীবনের প্রতিটি মুহূর্ত।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
H-9, SER E BANGLA Road FLAT-B4, Dhanmondi
Dhaka
1209
Opening Hours
| Monday | 10:00 - 20:00 |
| Tuesday | 10:00 - 20:00 |
| Wednesday | 10:00 - 20:00 |
| Thursday | 10:00 - 20:00 |
| Saturday | 10:00 - 20:00 |
| Sunday | 10:00 - 20:00 |