Sohag Roni & Associates
06/08/2024
রাষ্ট্রের এই অবস্থায় জনগণের করনীয়:-
👇
* কোনো রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা যাবে না।
* সংখ্যা লঘুদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
* কারও ওপর কোনো আক্রমন করা যাবে না।
* পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে, যেন কেউ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে।
* রাষ্ট্রীয় কোনো বাহিনীর সাথে সংঘাতে না জড়ানো।
* কোনো রকম ফাঁদে পা দেয়া যাবে না।
14/08/2023
বিশিষ্ট ইসলামী পণ্ডিত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসিরে কোরআন আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির শোক
———
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর শোকবার্তা —
বিশিষ্ট ইসলামী পণ্ডিত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসিরে কোরআন ও সাবেক সংসদ সদস্য আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী আজ রাত ৮:৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “এই মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক যা দেশবাসীকে ব্যথিত করেছে। তাঁর মতো একজন ইসলামিক স্কলার এবং সত্য উচ্চারণে নির্ভীক মানুষের পৃথিবী থেকে চলে যাওয়াতে এক গভীর শূণ্যতার সৃষ্টি হলো। ইসলামের জন্য তাঁর অবদান মানুষ কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। রাজরোষে পড়া সত্ত্বেও তিনি ছিলেন দৃঢ়চেতা। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সরকারি ষড়যন্ত্রে বিচারিক হত্যার শিকার হয়েছেন। সহজ সরল ভাষায় ইসলামি জ্ঞানের প্রচারে তিনি ছিলেন বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের কাছে বরণীয় ব্যক্তিত্ব। সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদেও তিনি তাঁর বাগ্মিতার স্বাক্ষর রেখেছেন। তিনি এমন একজন সম্মানিত আলেম যাঁকে দেশের মানুষ সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, ভক্ত, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
———
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা—
পৃথক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “কারাবন্দী অবস্থায় আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী’র মৃত্যু গভীর শোকাবহ। এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি পন্ডিত বাংলাদেশসহ পৃথিবীর অন্যান্য দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন ইসলামের আলোকিত পথে। ক্ষমতাসীন শক্তি তাঁকে কোনভাবেই প্রভাবিত করতে পারেনি। তিনি তাঁর নিজেস্ব মতাদর্শে ছিলেন অকম্প অবিচল। ধর্মপ্রাণ মানুষের প্রতি সহমর্মী এই মানুষটি জনসাধারণের মধ্যে বিশুদ্ধ ইসলামি জ্ঞানের চর্চা ও প্রচারে নিজেকে নিবেদিত রেখেছিলেন। দেশ ও মানুষের জন্য তিনি কাজ করেছেন নিরলসভাবে। জাতীয় সংসদেও তিনি ছিলেন ধৈর্যশীল ও তেজস্বী বক্তা। মরহুম দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন মৃদুভাষী ও সৌজন্যবোধ সম্পন্ন ব্যক্তিত্বের অধিকাররী। গুরুতর অসুস্থ মরহুম দেলোয়ার হোসেন সাঈদী গত ১৩ বছর বন্দি অবস্থায় থাকলেও তাঁকে কোন সুচিকিৎসা দেওয়া হয়নি। তাঁর মৃত্যু স্বৈরশাসনের এক নির্দয় নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে।
আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাবহ পরিবার-পরিজন, গুণগ্রাহী, ভক্ত ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the practice
Telephone
Address
Dhaka