Shada Manush
জগত জুড়ে অনেক কিছুই ঘটে চলেছে ভাই
ভাবেন যদি আপনার তাতে কিছুই করার নাই
চলুন তবে বোষ্টন শহর ঘুরিয়ে দেখাই
(Boston, USA)
ধীরাভংস । পর্ব ২
কোটি কোটি টাকা আর কাড়িকাড়ি সোনার মোহর, ওগুলো তো আসলে গোপনীয় কিছু নয়। তাই বলে ওগুলো নিয়ে এই সমাজে প্রকাশ্যে চলাফেরা করাও তো সহজ ব্যাপার নয়। যুবক রুপী ইচ্ছাধারী সা্পটি মানব সমাজের এসব কথা জানে না। ফলে যেটা হল, দারিদ্র দূর করার মানসে গরীবের মধ্যে দুহাতে টাকা পয়সা সোনা গয়না বিলিয়ে দিতে গিয়ে ইচ্ছাধারী সাপটি জনরোষে পড়ে গেল। চতুর্দিক থেকে অভিযোগ এলো থানায়, সন্দেহের বশবর্তী পুলিশ ওকে ধরে এনে থানা হাজতে বন্দী করল।
তবে যেহেতু ওই যুবক মানুষ নয়, যেহেতু ওটা সাপ, তাই ওকে হাজতে বন্দি করে রাখাটা সহজ হলো না। ওটা যে মানুষ নয়, ওটা যে সাপ, পুলিশ প্রথমে এ কথা জানলো না। যখন জানল তখন এ কথা মানল না। অদ্ভুত আচরণ দেখে ওকে ভেলকিবাজ এক জাদুকর বলে মনে করল। যখন সত্যটা বুঝতে ও মানতে পারল ততক্ষনে কয়েদী পগার পার। পুলিশের উপস্থিতি সত্ত্বেও কয়েদী থানা থেকে পালিয়ে গেছে, সাথে নিয়ে গেছে ওর সোনা-টাকার সে থলেটাও, কিভাবে সম্ভব! পুলিশের পদস্থ কর্মকর্তারা তদন্ত ও পরবর্তীতে ঘটনায় জড়িয়ে গেলেন, ঘটনা জন্ম দিতে থাকল আরো অনেক অনেক ঘটনা......।
পান্তা ভাতের প্যানকেক।
যাদের সুগার সমস্যা আছে, যারা লৌ-কার্ব ডায়েট করতে চান, সপ্তাহে দুদিন এটা নিশ্চিন্তে খান।
এক বাটি পানিতে কিছুটা পিংক সল্ট গুলিয়ে দিন। ফ্রিজ থেকে বাসি ভাত নিয়ে ওতে ডুবিয়ে রেখে দিন একদিন। হয়ে গেল ফার্মেন্টেড রাইস, বহূলোপকারী প্রোবায়োটিক ভাত। এবার পানিটা ফেলে দিয়ে ভাত ব্লেন্ড করে গোলা বানিয়ে নিন। কাঁচামরিচ, পেঁয়াজ, পুদিনা পাতা, ধনিয়া পাতা, বেশি করে ক্যাপসিকাম, গাজর, এগুলো কুচি করে কাটুন। হাতে ডলে ডলে রস বের করে ফেলুন, এরপর ওগুলোও গোলাতে মিশিয়ে দিন। গোলার সাথে আরো মেশাবেন একটু দারচিনি গোলমরিচ ও জিরার গুড়া, একটু লবন, একটু কালিজিরা, একটু বেশি করে ঘি ও অলিভ অয়েল। এরপর ডিম ভেঙ্গে দিন আর ভালো করে গুলিয়ে নিন। মোটা প্যান ও হালকা জ্বাল নিশ্চিত করুন। প্রথমে ঢেকে এরপর ঢাকনা তুলে ভালো করে ভেজে নিন। ব্যাস, হয়ে গেল পান্তা ভাতের লৌ-কার্ব প্রোবায়োটিক প্যানকেক।
এটা এতটাই স্বাদের হয় যে, এর সাথে আর কিছুই খেতে হবে না। আমি এর সাথে ডিম ও পিনাট বাটার নিয়েছিলাম, তবে সেগুলো সরিয়ে রেখেছি। কারণ ওর অপূর্ব আস্বাদন থেকে নিজেকে বঞ্চিত করতে চাইছি না, খালি খালিই খেয়েছি।
এটা খাবার শেষে বুঝে যাবেন, ভালো নাস্তা পেট ভরানোর আগেই মন ভরাবে, দিনটা সন্তুষ্ট চিত্তে শুরু করাবে।
শুভ কামনা।
মানুষ সুখাদ্য খাবে, সুচিন্তা করবে এটাই প্রকৃতির অলঙ্ঘনীয় কানুন। এর কোনো বাত্যায় ঘটলে প্রকৃতি তা সহজে মেনে নেয় না। খারাপ কিছু খেলে পেট খারাপ করে, শরীর অসুস্থ হয়। তেমনি খারাপ কিছু চিন্তা করলে মন খারাপ করে, এমনকি বিষন্নতায় পেয়ে বসে।
দুনিয়ার যুদ্ধবিগ্রহ ছাড়াও মাটি, পানি ও বায়ুমণ্ডল দূষণের মত প্রকৃতিতে যাকিছু খারাপ ঘটেছে এর সবটাই মানুষের দূষণীয় চিন্তার ফসল। প্রকৃতি নিজের স্বার্থেই মানুষের চিন্তার দূষণ কমাতে চায়, আর তাই মানুষ যখনি রাগ ক্ষোভ হিংসা পরশ্রীকাতরতা পরনিন্দা এসব চর্চা করে, ফলাফল স্বরুপ মানুষের মনক বিষিয়ে ওঠে। স্বল্পমেয়াদী অথবা দীর্ঘমেয়াদী মানসিক রোগের আবির্ভাব ঘটে এর ধারাবাহিকতায়। অন্যদিকে যখনি মানুষ তার চিন্তার মধ্যে সুখময় স্মৃতি, প্রশংসা, আশাবাদ বা সন্তুষ্টির সমাবেশ ঘটায়, এর ফলাফল হয় মনের জন্য স্বাস্থ্যকর ও শান্তিময়। মনে তখন আনন্দ ও ভালোবাসা বিরাজ করে, মানসিকতা নানাভাবে শক্তিমান হয়, কর্মক্ষমতার প্রসারতা লাভ করে চিন্তাগুলো, সুফল প্রতিবিম্বিত হয় স্বাস্থ্যগত অবস্থায়, চেহারায় এবং কর্মের উন্নতিতে।
আসুন আমরা সার্বিক ভালো কিছুর স্বার্থে আমাদের চিন্তা ভাবনার মধ্যে ভালো কিছুই রাখি, নিজেও ভালো থাকি এবং ভালো থাকতে সহযোগী হই মানুষ ও গোটা প্রকৃতির জন্য।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
58 Panthopath
Dhaka
1205