aparadh24.com

aparadh24.com

Share

Photos from aparadh24.com's post 15/03/2025

*জননিরাপত্তায় গত ২৪ ঘন্টায় ডিএমপি কর্তৃক ৬৬৭টি টহল টিম ও ৭১টি চেকপোস্ট পরিচালনা; গ্রেফতার ১৯৬, মামলা ৫৭*

জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ মার্চ ২০২৫ খ্রি.) রাত ০০:০১ ঘটিকা হতে রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত ২৪ ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। তন্মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৯৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ১১ জন ডাকাত, ১৩ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, তিন জন চাঁদাবাজ, আট জন চোর, ১৪ জন মাদক কারবারি, ২৭ জন পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি সামুরাই, তিনটি চাকু, দুটি দা, একটি সুইচ গিয়ার, পাঁচটি লোহার রড, তিনটি ল্যাপটপ, ২০টি টিন, একটি প্রাইভেটকার ও নগদ ১০৩,০০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১০৩২০ পিস ইয়াবা, ৪৬৫ গ্রাম গাঁজা, সাত গ্রাম হেরোইন ও চারটি নরফিন ইনজেকশন।

গত ২৪ ঘন্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৫৭টি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

14/03/2025

শিক্ষিকার বাড়িতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষ*ণের অভিযোগ এক ছাত্রের বিরুদ্ধে

সাংবাদিক জুলকারনাইনের ভাইয়ের ওপর হামলার তদন্ত চায় যুক্তরাষ্ট্র 25/03/2023

সাংবাদিক জুলকারনাইনের ভাইয়ের ওপর হামলার তদন্ত চায় যুক্তরাষ্ট্র রাজধানীর মিরপুরে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খানের ভাই মাহিনুর আহাম্মেদ খানের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদ...

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Dhaka
1216