Academy for Community Development - ACD
17/12/2025
15/12/2025
আলহামদুলিল্লাহ। গত ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার এসিডি (ACD)–এর উদ্যোগে বাৎসরিক ফ্রি মেডিক্যাল চেকআপ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে সম্মানিত চিকিৎসক ডা. ফেরদৌস হাসান অপু এসিডির শিক্ষার্থীদের মেডিক্যাল চেকআপ পরিচালনা করেন।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার পাশাপাশি প্রাথমিক মানসিক স্বাস্থ্য মূল্যায়নও করা হয়। এসিডি বরাবরের মতোই শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্যসচেতন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে এসিডির ধারাবাহিক ও দায়িত্বশীল কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে এই বাৎসরিক ফ্রি মেডিক্যাল চেকআপ আয়োজনটি সম্পন্ন হয়েছে।
19/11/2025
গত ১৫ নভেম্বর-২০২৫ তারিখে উস্তাদ/উস্তাযাহ আর
ছাত্র/ছাত্রীদের প্রবল আগ্রহ আর প্রচেষ্টার ফসল হিসাবে
এসিডি-র আংঙিনায় প্রথম বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হলো, আলহামদুলিল্লাহ। সকাল ৯ টায় এ চমৎকার প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে ভাইস চেয়ারম্যান, সুপারিনটেনডেন্ট বক্তব্য প্রদান করেন এবং প্রদর্শনীগুলো পরিদর্শন করেন। এ সময় আগ্রহী
অভিভাবকগণও উপস্থিত থেকে এ প্রদর্শনীর প্রশংসা
করেন। ভিসি সাহেব তাঁর বক্তব্য আয়োজিত এ প্রদর্শনীতে
যে সকল কনটেন্ট উপস্থাপিত হয়েছে, সেসব নির্বাচনের
এবং আকর্ষনীয়ভাবে উপস্থাপনের জন্য সকলকে ধন্যবাদ
জ্ঞাপন করেন৷
এ প্রদর্শনীর মূল উপজীব্য ছিল শিশুদের মুসলিম
বিজ্ঞানীদের এবং তাদের জীবনী ও তাঁদের আকর্ষনীয়
কাজের সাথে পরিচয় করিয়ে দেয়া। বর্তমান বছরগুলোতে
সেক্যুলারদের প্রণীত শিক্ষা ব্যবস্থার কারণে মুসলিম শিশুরা আমাদের ঐতিহ্যবাহী ও জগতজোড়া খ্যতিমান বিজ্ঞানীদের কথা বেমালুম ভুলে গেছে। এ সকল বিজ্ঞানীদের মধ্য থেকে শিশুরা মোট দুই পর্বে মোট ১১টি আবিষ্কারকে উপস্থাপন করেন। তন্মধ্যে নববী চিকিৎসা পদ্ধতির উপস্থাপন ছিল অন্যতম। কিভাবে এ সকল পন্ডিতগণ দ্বীন অনুসরণের পাশাপাশি পৃথিবীবাসীর জন্য এমন বড় বড় আবিষ্কার উপহার দিয়েছেন, সেটিও শিশুদের মধ্যে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্য এ প্রদর্শনীর মাধ্যমে অর্জিত হয়েছে। এ ধরণের শিশুতোষ ও গঠনমূলক কার্যক্রম আগামীতে আরো আয়োজনের মাধ্যমে আমাদের শিশুদের দ্বীনের অতীত ইতিহাস সম্পর্কে আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের মন মননেও আবিষ্কারের নেশাকে জাগ্রত করবে এ আশাবাদ ব্যক্ত করে সুপারিনটেনডেন্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং হালকা আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
15/10/2025
Math Olympiad Rehearsal
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
House-37, Road-6, Block-B, Banasree R/A, Ramppura, Dhaka-1219
Dhaka
Opening Hours
| Monday | 08:00 - 17:00 |
| Tuesday | 08:00 - 17:00 |
| Wednesday | 08:00 - 17:00 |
| Thursday | 08:00 - 17:00 |
| Friday | 19:00 - 21:00 |
| Saturday | 08:00 - 17:00 |
| Sunday | 08:00 - 17:00 |