Garments Design & Pattern Making
কাপড় কাকে বলে?
কাপড় হচ্ছে এক প্রকার পদার্থ যা দিয়ে ক্লোথ, অ্যাপারেল এবং গার্মেন্টস জাতীয় বিভিন্ন ধরণের পণ্য তৈরি করা হয়। কাপড়ের ইংরেজি শব্দ হল ফেব্রিক্স। যা বিভিন্ন ধরনের ইয়ার্ন ব্যবহার করের নিটিং বা উইভিং এর মাধ্যমে তৈরি করা হয়। ইয়ার্ন আবার বিভিন্ন প্রকারের ফাইবার দ্বারা গঠিত। ইয়ার্ন বা সুতার একক হচ্ছে ফাইবার। কাপড় তৈরির সর্বপ্রথম ধাপে টেক্সটাইল ফাইবার ব্যবহার করে স্পিনিং পদ্ধতির মাধ্যমে ইয়ার্ন তৈরি করা হয়। এরপর ইয়ার্ন দিয়ে নিটিং, উইভিং, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং প্রভৃতি প্রক্রিয়া কাপড় তৈরি করা হয়। আর গার্মেন্টস ফ্যাক্টরিতে এই কাপড় কাঁচামাল হিসাবে ব্যবহার করে বিভিন্ন পোশাক তৈরি করা হয়।
ইংরোজ ক্লোথ এবং ফেব্রিকস অনেক ক্ষেত্রে একই অর্থে ব্যবহৃত হয়। তবে প্রক্রিয়াজাত ফেব্রিকসকেই সাধারনত: ক্লোথ বলা হয়। এক কথায় প্রত্যেক ক্লোথই ফেব্রিকস কিন্তু প্রত্যেক ফেব্রিকস ক্লোথ নয়।
কাপড় কত প্রকার হতে পারে তা নির্ভর করে টেক্সটাইল ফাইবার এর বিভিন্ন ধরণ ও গুনগত মান ও কি কাজে ব্যবহৃত হবে তার উপর। অনেক সময় ফাইবারের নামের উপর ভিত্তি করে কাপড়ের নামকরণ করা হয়ে থাকে। যেনন যেসব কাপড় ১০০% কাস্মীরি ফাইবার দিয়ে তৈরি হয় তাদের কাস্মীরি কাপড় বলা হয়।
প্রত্যেক ধরনের কাপড় নিজ নিজ বৈশিষ্ট অনুযায়ি সহজে সনাক্তকরণের লক্ষ্যে একটি একক নাম ধারণ করে থাকে। ফেব্রিকস এর এই নিজস্ব স্বাতন্ত্রতা নির্ভর করে এর গঠন-প্রকৃতি, ডিজাইন, উইভিং পেটার্ন এবং ফাইবার এর উৎস প্রভৃতির উপর। ফেব্রিক্স এ ব্যবহৃত ফাইবারগুলো বিভিন্ন উৎস থেকে পাওয়া যায়। প্রধান প্রধান উৎসগুলো যেমন, উদ্ভিদ, প্রাণি, প্রাণির লোম, কীট পতঙ্গ এবং ক্রুড ওয়েল। আমরা জানি উদ্ভিদ থেকে প্রাপ্ত ফাইবার হচ্ছে কটন, লিনেন, হেম্প এবং রেয়নস। এদের মধ্যে কটন ফাইবার হচ্ছে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয়।
কাপড় বা ফেব্রিক কত প্রকার ও কি কি?
কাপড় কত প্রকার বা কাপড়ের প্রকারভেদ কি কি হতে পারে প্রশ্নটি একটি সহজ শুনা গেলেও বিষয়টি আসলে তেমন সহজ নয়। এ বিষয়ে সাধারন ধারনা পেতে আমাদের কিছু না কিছু স্টাডি করা আবশ্যক। উৎসভেদে কাপড়ের প্রকারভেদ প্রধানত: তিন ধরনের হয়ে থাকে। যেমন, ন্যাচারাল বা প্রাকৃতিক, কৃত্রিম এবং মিশ্র ধরণের। এই তিন প্রকারের কাপড়ই মুলত: দেশীয় বা আন্তর্জাতিক বাজারে পরিধেয় বস্ত্র হিসাবে বহুল ব্যবহৃত হয়ে থাকে।
ন্যাচারাল ফেব্রিকস পুনরায় তিন প্রকারের হয়ে থাকে:
১) উদ্ভিদ জাত ফেব্রিকস: যেমন- কটন, লিনেন
২) প্রাণি জাত ফেব্রিকস: যেমন- উল, সিল্ক
৩) খনিজ পদার্থ হতে: যেমন এসবেসটস
22/07/2020
আমরা ১০০% নিশ্চিত করে বলতে পারি এই আর্টিকেলটি পড়লে শার্ট সম্পর্কে পরিপূর্ণ একটা ধারনা পাবেন ইন-শা-আল্লাহ। কারন এই লেখাটিতে শার্টের প্রত্যেকটি কাট পার্টের আলাদা আলাদা ছবি, একটা শার্ট তৈরীতে কি কি মেশিন প্রয়োজন, একটা শার্ট তৈরীর অপারেশন ব্রেকডাউন, শার্টের প্রয়োজনীয় ট্রিমিংস এবং এক্সেসোরিস নিয়ে আলোচনা করা হয়েছে।
"ছবিসহ শার্টের বিভিন্ন অংশের নাম এবং অপারেশন ব্রেকডাউন" শার্ট আমাদের সবার ই খুব পরিচিত একটি পোশাক। বর্তমান যুগে নারী পুরুষ উভয়ই শার্ট পরিধান করে থাকেন। একটি শার্টের বি.....
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Gazipur
Dhaka
504