Quasem Foundation
20/04/2026
গত ১৮ এপ্রিল, ২০২৬ খ্রি. শনিবার এমটিবি ফাউন্ডেশনের সহযোগিতায় এবং কাসেম ফাউন্ডেশনের মরিয়ম চক্ষু হাসপাতালের পৃষ্ঠপোষকতায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে একটি বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই মানবিক আয়োজনে এমটিবি ফাউন্ডেশনের সহকারী অফিসার মোহাম্মদ কাজল হাসান, কাস্টমার সার্ভিস অফিসার মির্জা আবু বকর সিদ্দিকসহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্যাম্পে মোট ৩১০ জন রোগী নিবন্ধন করেন। এর মধ্যে ১৬৩ জনের চোখ পরীক্ষা করা হয়, ১২০ জনকে চশমা প্রদান করা হয় এবং ৪৬ জনের সার্জারি সম্পন্ন করা হয়।
মানুষের দোরগোড়ায় দৃষ্টিসেবা পৌঁছে দেওয়ার এ প্রচেষ্টায় এমটিবি ফাউন্ডেশনের আন্তরিক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। সম্মিলিত উদ্যোগেই সম্ভব সবার জন্য মানসম্মত চক্ষু সেবা নিশ্চিত করা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজের ধারাবাহিকতা বজায় থাকবে—এই প্রত্যাশা আমাদের।
On 18 April 2026, a Free Eye Care Camp was held at Dharmapur Bazar, Sripur Union, Sundarganj, Gaibandha, with the support of MTB Foundation and under the patronage of Marium Eye Hospital and Quasem Foundation.
The camp was attended by Mohammad Kajal Hasan, Assistant Officer of MTB Foundation, Mirza Abu Bakar Siddique, Customer Service Officer, along with other respected guests.
A total of 310 patients were registered at the camp. Among them, 163 received eye examinations, 120 were provided with spectacles, and 46 patients underwent eye surgeries.
We are sincerely grateful to MTB Foundation for their valuable support in making this humanitarian initiative possible. Together, through such meaningful initiatives, we move one step closer to ensuring eye care and hope for everyone.
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
Icon Centre (4th, 6th, 9th Floor), 57/4 Progati Sarani, North Baridhara
Dhaka
1212