Sadiq
24/04/2024
আপনি একজন ফ্রেশার। একটি কোম্পানি আপনাকে তখনই সিলেক্ট করবে যখন ঐ কোম্পানিটি আপনার মধ্যে অপার সম্ভাবনা দেখতে পাবে। যখন ঐ কোম্পানি আপনার মধ্যে Strength এবং Opportunity দেখতে পাবে। একটি কোম্পানি তাদের আউটপুটের জন্য আপনাকে নিয়োগ দিবে। বসিয়ে বসিয়ে বেতন দেবার জন্য নয়। তারা আপনাকে কাজ শেখানোর জন্য দুই মাস তিন মাস সময় দিতে চাইবে। এর বেশি নয়। এর বেশি সম্ভবও নয়। কারণ এখন প্রতিযোগিতা মূলক মার্কেট।
সুতরাং আপনার নিজেকে সেভাবে তৈরি করতে হবে। চাকরি পেলাম আর টিকে গেলাম। বিষয়টি সেরকম নয়। চাকরি পাওয়ার পর ঝরে যাওয়া প্রার্থীর সংখ্যাও কিন্তু কম নয়। তাই দক্ষ হিসাবে আপনার নিজেকেই প্রমাণ করতে হবে। নিজের Skill, Strength, Weakness, Threat নিয়ে বেশি বেশি কাজ করতে হবে। কোম্পানির দ্রুত চাওয়ার সাথে আপনার নিজেকে তৈরি করতে হবে। পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে। নিজেকে সেভাবে প্রস্তুত করছেন তো?
জব হবার পর ফ্রেন্ডলিষ্টে থাকা পাত্তা না দেওয়া জুনিয়র মেয়েটারে নক দিলেই টুংটাং করে দ্রুত রিপ্লাই আসে, মাঝরাতে চ্যাটিং এর ফাঁকে জিজ্ঞাস করে, "আপনি ঘুমাবেন না? সকালে তো অফিস আছে।"
: হ্যাঁ, আছে। কিন্তু তোমার সাথে কথা বলতে বলতে সারারাত পার করে দিতে মন চাইতেছে।
: কি যে বলেন না ভাইয়া! আপনি সত্যিই পাগল। (তিনডা লজ্জার ইমুজি)
: আচ্ছা, ঘুমাইতে গেলাম। শুভরাত্রি।
: এইযে শুনুন....
: হ্যাঁ, বলো।
: সকালের অ্যালার্ম সেট করেছেন? পরে অফিসে যেতে দেরী করে বসের বকা খাবেন।
: অ্যালার্মে আমার ঘুম ভাঙ্গে না। তুমি সকালে একটা কল দিয়ে ডেকে দিও তো।
: কিন্তু ভাইয়া ....
: কিন্তু কী?
: আপনার ফোন নাম্বারটা তো নাই আমার কাছে।
নাম্বার আদান-প্রদান হয়। ছেলেটা সারারাত এক্সাইটমেন্টের সোদনে ঘুমাতে পারে না। সকালে আননোন নাম্বার থেকে কল আসে। ওপাশ থেকে মিষ্টি কন্ঠে অ্যালার্ম বাজে। বিকালে রবীন্দ্র সরোবরে দেখা করার প্ল্যান হয়। মেয়েটি শাড়ি পরে বের হয়, ছেলেটি ফর্মাল ড্রেসেই জুনিয়র মেয়েটির সাথে দেখা করে।
রেস্টুরেন্টে গিয়ে বার্গার কোক আর কফির বিল চুকানোর আগেই মেয়েটির ফেসবুক স্টোরিতে ভাসে, "অমুক ভাইয়ার জবের ট্রিট"।
এই স্টোরি দেখে রাতে বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া লাগে। শেষ অব্দি ব্রেকাপ হয়। আর অবুঝ মেয়েটি জানুয়ারির এক শীতের রাতে কেমনে যেন সেই ভাইয়ার বউ হয়ে যায়।
©Shakhawat Hossain
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
2013