A B Rahi
13/05/2025
Sajeeb Wazed - সজীব ওয়াজেদ জয় কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন। এই খবর প্রমাণ করে যে সজীব ওয়াজেদ জয় আগে যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন না। অথচ এতদিন জয়ের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে যে, তিনি নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। জয়, বাংলাদেশের সবুজ পাসপোর্ট নিয়েই পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করতেন। যুক্তরাষ্ট্রে তিনি থাকতেন রেসিডেন্সি পারমিট বা গ্রীন কার্ড নিয়ে। সজীব ওয়াজেদ জয় এতদিন শুধুমাত্র বাংলাদেশেরই নাগরিক ছিলেন।
প্রশ্ন হলো, তাহলে এখন কেন সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা পাসপোর্ট নিলেন?
যেহেতু সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশি পাসপোর্ট, যেটি নিয়ে তিনি ট্রাভেল করতেন, সেটি ইউনূসের অবৈধ সরকার বেআইনিভাবে বাতিল করেছে, তাই তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নিতে বাধ্য হয়েছেন। কারণ, গ্রীন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রের বাইরে ভ্রমণ করা যায় না। যুক্তরাষ্ট্রের বাইরে ভ্রমণ করা বা তাঁর মা’র সাথে দেখা করতে যাওয়ার জন্য তাঁর একটি পাসপোর্ট দরকার ছিল। বর্তমান বাস্তবতায় তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নিতে হয়েছে।
এই খবরের মাধ্যমে আবারও প্রমাণ হলো যে, সজীব ওয়াজেদ জয় ৫ আগস্টের আগে যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন না।
________ মো. এ. আরাফাত
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও
কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।
আমার সোনার বাংলায়
রাজাকারের ঠাঁই নাই।
আমার মাটি, আমার মা
পাকিস্তান হবে না।
পাকিস্তানের পেতাত্মা
পাকিস্তানে ফিরে যা।
তুমি কে? আমি কে?
বাঙালি বাঙালি। ✊
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ✊
Click here to claim your Sponsored Listing.
Category
Culinary Team
Attire
Website
Address
Dhaka