AmarSource Ltd.

AmarSource Ltd.

Share

27/05/2026

কোরবানি শুধু পশু জবাই নয়,
এটা ভালোবাসা, ত্যাগ আর সন্তুষ্টির এক সুন্দর শিক্ষা।
কেউ তার প্রিয় পশুটি ছেড়ে দেয়,
আর সেই ত্যাগের মাঝেই লুকিয়ে থাকে ঈদের আসল সৌন্দর্য। 🌙✨

আমারসোর্স লিমিটেড এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি "পবিত্র ঈদ-উল-আযহা " এর শুভেচ্ছা ❤️

24/05/2026

আমাদের দেশের অনেক মাছ চাষি এখনো IoT নামটা শুনলেই ভয় পান…
ঠিক যেমন একটা সময় মানুষ স্মার্টফোন ব্যবহার করতেও ভয় পেত।

কিন্তু আজ স্মার্টফোন আমাদের কত কাজ সহজ করে দিয়েছে —
খবর জানা, ডাক্তার দেখানো, টাকা পাঠানো, ব্যবসা করা… সবকিছুতেই এটা এখন এক ধরনের “বন্ধু”।

তাহলে কখনো ভেবে দেখেছেন?
যারা স্মার্টফোন ব্যবহার করতে পারেন, তারা কেন IoT ব্যবহার করতে পারবেন না?
এই ভয়টা তৈরি হলো কীভাবে?
এই দোষটা আসলে কার?

IoT কোনো জটিল যন্ত্র না।
এটা এমন এক সহকারী, যেটা আপনার পুকুরের খবর আপনাকে আগেই জানিয়ে দেয়।
মানে সমস্যা হওয়ার আগেই সতর্ক করে।

আপনার জীবনের সাথে মিলিয়ে দেখুন—

হঠাৎ ভোরবেলা পুকুরে অক্সিজেন কমে গেল — যাকে বলে Hypoxia।
মাছ ভেসে উঠতে শুরু করলো।

এদিকে বাইরে ঝড়-বৃষ্টি।
আপনি পুকুরে যেতে পারলেন না।
ডাক্তারও আসতে পারলেন না।

আবহাওয়া একটু স্বাভাবিক হওয়ার পর গিয়ে দেখলেন—
আপনার মাছ ভেসে উঠছে…
তখন আর কিছু করার রইলো না।

কিন্তু আজ যদি IoT ব্যবহার করতেন—
তাহলে ঘরে বসেই মোবাইলে সতর্কবার্তা পেয়ে যেতেন।
অক্সিজেন কমার খবর আগেই জানতে পারতেন।
সময়মতো aerator চালু করে বা ব্যবস্থা নিয়ে মাছগুলো বাঁচাতে পারতেন।

কারো জন্য অপেক্ষা করতে হতো না।
মাছ মরার ভয়ও কমে যেত।

অনেকে বলেন—
“আগের মানুষ তো এসব ব্যবহার করতো না।”

তাদের জন্য একটা প্রশ্ন—
আগের আবহাওয়া কি আজকের মতো ছিল?
ক্ষতির পরিমাণ কি এত বেশি ছিল?
চাহিদা কি এত ছিল?

আগের মানুষ তো স্মার্টফোনও ব্যবহার করতো না।
দূরে টাকা পাঠাতে পারতো না।
ভিডিও কলে কথা বলতে পারতো না।

তাহলে আজ আপনি কেন করেন?

সময় বদলাচ্ছে।
কৃষি আর মৎস্য খাতও বদলাবে।
প্রযুক্তিকে ভয় না পেয়ে, তাকে নিজের সহকারী বানাতে হবে।

কারণ সফল চাষি শুধু পরিশ্রম করেন না,
তিনি সময়ের সাথে নিজেকেও বদলান।

হাজার হাজার, কখনো কোটি টাকার ক্ষতি মেনে নেবেন…
তবুও একবার খরচ করে আজীবন লাভবান হওয়ার কথা ভাববেন না?

যে প্রযুক্তি আপনার মাছ, সময় আর পরিশ্রম বাঁচাতে পারে—
তাকে খরচ না ভেবে “নিরাপত্তা” হিসেবে দেখুন।

04/05/2026

PoultrySense - "সফল খামারিদের একমাত্র ভরসা"
খরচ কমায়, লাভ বাড়ায়, ক্ষতির হাত থেকে বাঁচায়...

26/04/2026

ফ্রান্সে মেয়েদের গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের মেয়েরা রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছে।

এই ছোট ছোট বাচ্চাগুলো কেমন হাসিমুখে দেশের জন্য করে যাচ্ছে।নিজেদের পরিশ্রমে দেশের মুখ উজ্জ্বল করছে। ❤️

"আমারসোর্স লিমিটেড" এর পক্ষ থেকে তোমাদের জন্য অনেক শুভকামনা, তোমরা আরো পরিশ্রম করে,আরও বড় মানুষ হয়ে নিজের দেশকে বর্হিবিশ্বের কাছে তুলে ধরো।❣️

01/04/2026

২০১৪ সালে ছোট্ট একটি রুম থেকে শুরু হয়েছিলো "আমারসোর্স"।

ইচ্ছাছিলো একদিন দেশের জন্য কিছু করবো,দেশের মানুষের জন্য কিছু করবো।আমাদের তখন শুধু ইচ্ছেটাই ছিলো,এরপর সব হয়েছে।বিশ্বাস করেন, আমরা সত্যিই পেরেছি।

অনেক চড়াই উৎরাই পার করে আজ আমাদের ১২ বছর পূর্ণ হলো।বুয়েটের হলরুম থেকে একটা ছোট্ট ঘর এরপর ধীরে ধীরে একটা লিমিটেড কোম্পানি তারপর বহু মানুষের স্বপ্ন পূরণ করতে পেরেছি আমরা।

এখনো দেশের মানুষের জন্য অনেককিছু করা বাকি আছে।আমরা যেন দেশের মানুষের মুখের হাসিটা দেখে পৃথিবী ত্যাগ করি এই দোয়া করবেন।

শুভ জন্মদিন " আমারসোর্স লিমিটেড" ❤️❤️

Want your business to be the top-listed Engineering Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


House 435, Road 2, Adabor
Dhaka
1207

Opening Hours

Monday 10:00 - 06:00
Tuesday 10:00 - 06:00
Wednesday 10:00 - 06:00
Thursday 10:00 - 06:00
Saturday 10:00 - 06:00
Sunday 10:00 - 06:00