FACD CAB
01/06/2026
The U.S. Embassy in Dhaka has announced a major enhancement to its consular services by introducing a two-business-day processing timeline for all immigrant visa categories, effective June 1, 2026.
This initiative is expected to significantly reduce processing times and improve service delivery for individuals seeking to immigrate to the United States through approved visa programs.
Applicants are encouraged to review the Directory of Visa Categories and consult the Immigrant Visa Categories section to obtain the latest information on eligibility requirements, documentation, and application procedures.
The new measure reflects the Embassy’s ongoing commitment to providing efficient, transparent, and applicant-focused visa services.
13/05/2026
ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হলো ‘QR Code’
বিদেশে ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ১২ মে ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারিকৃত এক সার্কুলারে দেশের সকল তফসিলি ব্যাংককে ভিসা আবেদনের জন্য ইস্যুকৃত ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট এবং ইনভেস্টমেন্ট সার্টিফিকেটে বাধ্যতামূলকভাবে QR (Quick Response) কোড সংযুক্ত করার নির্দেশ প্রদান করা হয়েছে।
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের ভিসা আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের ব্যাংক সংক্রান্ত নথিপত্র বিভিন্ন দূতাবাস ও ভিসা সেন্টারে জমা দিতে হয়। তবে এসব নথির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করার কার্যকর ডিজিটাল ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন জটিলতা ও প্রশাসনিক সমস্যার সম্মুখীন হচ্ছিল। একই সঙ্গে জাল বা ভুয়া আর্থিক নথি ব্যবহারের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছিল।
এ প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থা নিশ্চিত করতে নতুন এই নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, ব্যাংক কর্তৃক ইস্যুকৃত সংশ্লিষ্ট নথিতে এমন QR কোড সংযুক্ত থাকতে হবে, যা স্ক্যান করলে আবেদনকারীর গুরুত্বপূর্ণ ব্যাংকিং তথ্য অনলাইনে যাচাই করা সম্ভব হবে।
QR কোডের মাধ্যমে নিম্নোক্ত তথ্যসমূহ প্রদর্শনের ব্যবস্থা রাখতে বলা হয়েছে—
▪️ অ্যাকাউন্ট নম্বর
▪️ হিসাবধারীর নাম
▪️ স্টেটমেন্টের প্রারম্ভিক স্থিতি (Opening Balance)
▪️ স্টেটমেন্টের সমাপনী স্থিতি (Closing Balance)
▪️ স্টেটমেন্ট প্রস্তুতের তারিখ
সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে যে, QR কোডের মাধ্যমে প্রদর্শিত তথ্য অন্তত ৬ মাস পর্যন্ত সংরক্ষণ ও অনলাইনে যাচাইযোগ্য অবস্থায় রাখতে হবে। একই সঙ্গে ব্যাংকগুলোকে বিদ্যমান সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা সংক্রান্ত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সার্কুলার জারির তারিখ থেকে আগামী ৯০ দিনের মধ্যে সকল ব্যাংককে প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো ও ডিজিটাল ভেরিফিকেশন ব্যবস্থা চালু করতে হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
✈️ বিদেশে উচ্চশিক্ষা, কর্মসংস্থান কিংবা অভিবাসনের উদ্দেশ্যে ভিসা আবেদন করতে আগ্রহী সকল আবেদনকারীকে ভবিষ্যতে ব্যাংক স্টেটমেন্ট বা সলভেন্সি সার্টিফিকেট সংগ্রহের সময় তাতে কার্যকর QR কোড সংযুক্ত আছে কিনা তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the organization
Telephone
Website
Address
57/10, Lift 3, FACD-CAB Building, (Beside Retina Eye Hospital), Panthapath (Signal), Panthapath
Dhaka
1205
Opening Hours
| Monday | 09:00 - 19:00 |
| Tuesday | 09:00 - 19:00 |
| Wednesday | 09:00 - 19:00 |
| Thursday | 09:00 - 19:00 |
| Saturday | 09:00 - 19:00 |
| Sunday | 09:00 - 19:00 |