CREATECH DESIGN HOME
22/05/2026
#জুম্মা_মোবারক
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুম্মার দিনই সর্বোত্তম। এই দিনে হযরত আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাঁকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে।" (সহিহ মুসলিম হাদিস)।
🕌 চলুন, আজকের এই বরকতময় দিনে আল্লাহর কাছে ক্ষমা চাই ও দোয়া করি।
🤲 আল্লাহ আমাদের সবার জুমা কবুল করুন।
👉 আপনার স্বপ্নের বাড়ী বানাতে আজই যোগাযোগ করুনঃ
CREATECH DESIGN HOME
⭕ হটলাইনঃ
☎ 01712-604092 (WhatsApp)
📩 [email protected]
🌐 CREATECH DESIGN HOME
✅ আপনার স্বপ্ন, আমরা গড়ি...
21/05/2026
✅ অনেকেই মনে করেন বাড়ী বানাতে ইঞ্জিনিয়ার এর কি প্রয়োজন! শুধু শুধু টাকা নষ্ট! যারা যারা মনে করেন ইঞ্জিনিয়ার এর প্রয়োজন নাই তাদের জন্য "বাড়ী বানাতে কেন ইঞ্জিনিয়ার প্রয়োজন? ইঞ্জিনিয়ারের প্রধান প্রয়োজনীয়তাগুলো নিচে তুলে ধরা হলোঃ
👉 ১. কাঠামোগত নিরাপত্তা (Structural Safety)ঃ
একটি বাড়ী ১০-২০ বছরের জন্য নয়, যুগের পর যুগ টিকে থাকার জন্য তৈরি হয়।
🔷 ভূমিকম্প ও ঝড় প্রতিরোধঃ ইঞ্জিনিয়াররা মাটির ধরণ পরীক্ষা (Soil Test) করে সেই অনুযায়ী ফাউন্ডেশন, কলাম এবং বীমের রডের হিসাব (Structural Design) করেন। ফলে বাড়ীটি ভূমিকম্প বা ঝড়-তুফানের মতো প্রাকৃতিক দুর্যোগে নিরাপদ থাকে।
🔷 ঝুঁকি এড়ানোঃ ইঞ্জিনিয়ার ছাড়া কাজ করলে অনেক সময় কলামে কম বা ভুল সাইজের রড দেওয়া হয়, যা পরবর্তীতে বিল্ডিংয়ে ফাটল ধরা বা ধসে পড়ার মতো মারাত্মক দূর্ঘটনা ঘটাতে পারে।
👉 ২. সঠিক বাজেট এবং অপচয় রোধ (Cost Optimization)ঃ
অনেকে ভাবেন ইঞ্জিনিয়ার রাখলে খরচ বাড়ে, কিন্তু বাস্তবে ইঞ্জিনিয়ার আপনার লাখ লাখ টাকা বাঁচিয়ে দেন।
🔷 রড-সিমেন্ট সহ মালামালের নিখুঁত হিসাবঃ একজন ইঞ্জিনিয়ার ড্রইং দেখে একদম নিখুঁতভাবে বলে দিতে পারেন কত ব্যাগ সিমেন্ট বা কত টন রড লাগবে আর কি কি মালামাল লাগবে।
🔷 অপচয় বন্ধঃ মিস্ত্রিরা অনেক সময় নিজেদের আন্দাজমতো কাজ করতে গিয়ে রড বা সিমেন্ট বেশি ব্যবহার করে ফেলে (ওভার-ডিজাইন) অথবা কম ব্যবহার করে ঝুঁকি বাড়ায়। ইঞ্জিনিয়ার থাকলে ম্যাটেরিয়ালের সঠিক ব্যবহার নিশ্চিত হয় এবং চুরি বা অপচয় বন্ধ হয়।
👉 ৩. জায়গার সঠিক ব্যবহার ও নান্দনিকতা (Space Planning & Aesthetics)ঃ
আপনার জমি যতটুকুই হোক না কেন, তার প্রতি ইঞ্চি জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেন একজন পরিকল্পনাকারী।
🔷 আলো-বাতাসের সুব্যবস্থাঃ বাড়ীর কোন দিকে বেডরুম হবে, কোথায় রান্নাঘর বা টয়লেট হলে পর্যাপ্ত আলো-বাতাস পাওয়া যাবে, তা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টরা বৈজ্ঞানিক উপায়ে নির্ধারণ করেন।
🔷 ভবিষ্যতের পরিকল্পনাঃ ছোট জায়গাতেও কিভাবে খোলামেলা এবং আধুনিক লুক আনা যায়, তা প্রফেশনাল ড্রইং ছাড়া সম্ভব নয়।
👉 ৪. সরকারি অনুমোদন (Building Approval)ঃ
আজকাল যেকোনো পৌরসভা বা সিটি কর্পোরেশন এলাকায় বাড়ী করতে গেলে রাজউক, সিডিএ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত প্ল্যান প্রয়োজন হয়। একজন সার্টিফাইড ইঞ্জিনিয়ারের স্বাক্ষর ও সঠিক ড্রইং ছাড়া এই প্ল্যান পাস করানো এবং আইনি ঝামেলামুক্ত থাকা অসম্ভব।
👉 ৫. মিস্ত্রিদের ওপর তদারকি (Supervision)ঃ
রাজমিস্ত্রি বা ঠিকাদাররা কাজ যতই ভালো জানুক না কেন, টেকনিক্যাল বিষয়গুলো (যেমন: কংক্রিটের মিক্সিং রেশিও, রডের ল্যাপিং, বা শাটারিংয়ের সঠিক সময়) তারা সবসময় নিখুঁতভাবে বোঝে না। ইঞ্জিনিয়ার সাইট ভিজিট করে মিস্ত্রিদের কাজ বুঝিয়ে দেন এবং কোনো ভুল হলে তা সাথে সাথে সংশোধন করিয়ে নেন। সহজ কথায় রাজমিস্ত্রিরা জানেন কীভাবে ইট গাঁথতে হয়, কিন্তু ইঞ্জিনিয়ার জানেন কেন এবং কতটুকু গাঁথতে হবে।
নিজের কষ্টার্জিত অর্থের সঠিক মূল্যায়ন এবং পরিবারের আজীবনের নিরাপত্তার জন্য একজন রেজিস্টার্ড সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ী করা বুদ্ধিমানের কাজ।
✅ যে কোনো পরামর্শ ও স্বপ্নের বাড়ী বানাতে চান? আজই যোগাযোগ করুনঃ
ইঞ্জিঃ মোস্তাফিজুর রহমান সুমন
সিইও,
ক্রিয়েটেক ডিজাইন হোম
⭕ হটলাইনঃ
☎ 01712-604092 (WhatsApp)
#ঢাকা অফিসঃ
৩১/১৫, তাজমহল রোড (২য় তলা), ব্লক-সি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
#দিনাজপুর শাখা অফিসঃ
সরকারি কলেজ রোড, ফুলবাড়ী, দিনাজপুর-৫২৬০।
📩 [email protected]
🌐 CREATECH DESIGN HOME
✅ আপনার স্বপ্ন, আমরা গড়ি...
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
30/5 (Ground Floor), Block-C, Tajmahol Road, Mohammadpir
Dhaka
1207