Data Solution-360

Data Solution-360

Share

22/05/2026

কুরবানি ঈদ মানেই অন্তরকে পরিশুদ্ধ করা। 🤍

ঠিক একইভাবে, ক্যারিয়ারের ক্ষেত্রেও আমাদের অলসতা এবং অজুহাতগুলোকে ত্যাগ করাও এক অন্যরকম পরিশুদ্ধি।

ঘরে বসেই গ্লোবাল মার্কেটের জন্য নিজেকে একজন দক্ষ ডেটা অ্যানালিস্ট হিসেবে গড়ে তুলতে আমাদের অনলাইন জব-রেডি বুটক্যাম্পটি আপনার জন্য তেমনই এক সেরা সুযোগ! 💼🚀

অনলাইন কোর্স মানেই শুধু রেকর্ডেড ভিডিওর স্তূপ নয়।

আমাদের এই দীর্ঘ এবং কমপ্লিট বুটক্যাম্পে আপনি পাবেন লাইভ ক্লাস এবং ডেডিকেটেড সাপোর্ট সেশন। আমরা আপনাকে সরাসরি পাইথন ইনস্টলেশন ও জুপিটার নোটবুক সেটআপ থেকে শুরু করে SQL, Excel এবং লাইভ বিজনেস কেস স্টাডি প্র্যাক্টিক্যালি শেখাবো।

আমাদের মূল লক্ষ্য হলো, আমরা আপনাকে এমন একটি structure দেব, যাতে আপনি নিজেই যেকোনো বড় ডেটাসেট থেকে নির্দিষ্ট লজিক অনুযায়ী তথ্য আলাদা করতে পারেন। 📂💻

পবিত্র কুরবানি ঈদ উপলক্ষে আমরা দিচ্ছি একটি বিশেষ পরিশুদ্ধতা ডিসকাউন্ট, যেন বাজেটের চিন্তা ভুলে আপনি সম্পূর্ণ ফোকাস করতে পারেন আপনার স্কিল ডেভেলপমেন্টে।

অন্যের তৈরি পথে না হেঁটে, নিজের ডেটা অ্যানালিটিক্যাল ফাউন্ডেশন শক্ত করার যাত্রা শুরু হোক এই ঈদেই! 🏆📊

ঈদের সালামির সাথে ক্যারিয়ারের সেরা গিফটটি নিজেকে দিন!

স্পেশাল ডিসকাউন্টে অনলাইন বুটক্যাম্পে সিট বুক করতে এখনই কমেন্ট করুন বা ইনবক্স করুন! 😊👇

21/05/2026

বড় কোনো পরিবর্তনের জন্য overnight miracle বলে কিছু নেই।

বাস্তবতায় ফিরুন!

বাস্কেটবলের প্রতিটি ড্রিবল যেমন ধাপে ধাপে নিখুঁত শটের দিকে নিয়ে যায়, ঠিক তেমনি প্রতিদিনের একটু একটু লার্নিং আপনার ক্যারিয়ারে তৈরি করে Long-Term Impact।

From a single hour of daily practice to maintaining 'unwavering consistency' and achieving 'skill growth'—
these 5 steps will transform you from an ordinary beginner into an expert Data Analyst. 🏀📈

ঈদের ছুটির সব অলসতা আর বাহানা কুরবানি দিয়ে আজই শুরু হোক আপনার ক্যারিয়ার!

আমাদের অফলাইন বুটক্যাম্পে আপনার সিট বুক করতে এখনই সরাসরি ইনবক্স করুন! 🚀✨

20/05/2026

একজন প্রফেশনাল ডেটা অ্যানালিস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলগুলোর একটি হলো—সঠিক জায়গা থেকে সঠিক ডেটা খুঁজে বের করতে পারা। 🎯

কারণ বাস্তব জীবনে একজন অ্যানালিস্ট শুধু Excel, Power BI, SQL বা Python চালালেই হয় না। তাকে বুঝতে হয়, কোন ধরনের অ্যানালিসিসের জন্য কোন সোর্স থেকে ডেটা নিতে হবে, কোন ডেটা বিশ্বাসযোগ্য, কোন ডেটা ক্লিন, আর কোন ডেটা দিয়ে ভালো পোর্টফোলিও প্রজেক্ট তৈরি করা যায়। 📊

তাই যারা জবের জন্য নিজেকে প্রস্তুত করতে চান, তারা আজ থেকেই কিছু গুরুত্বপূর্ণ ওপেন ডেটা সোর্স এক্সপ্লোর করা শুরু করতে পারেন। 🚀

🎯Kaggle 🧩

Kaggle হলো ডেটা অ্যানালিস্টদের জন্য সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর একটি। এখানে হাজার হাজার real-world dataset পাওয়া যায়। আপনি যদি জবে ঢোকার আগে নিজের portfolio strong করতে চান, তাহলে Kaggle হতে পারে আপনার জন্য অন্যতম সেরা জায়গা। Sales analysis, customer analysis, healthcare, finance, marketing—প্রায় সব ধরনের dataset এখানে পাওয়া যায়।

🎯UN Data 🌍

যারা global research, development sector, public health, education, agriculture, poverty, gender equality বা social impact নিয়ে কাজ করতে চান, তাদের জন্য UN Data খুব গুরুত্বপূর্ণ। United Nations-এর এই ডেটা সোর্সে বিভিন্ন দেশের অনেক ধরনের official data পাওয়া যায়। Research-based analysis বা policy-related dashboard বানানোর জন্য এটি খুবই useful.

🎯Yahoo Finance 💹

Finance বা stock market analysis শিখতে চাইলে Yahoo Finance খুব ভালো একটি data source। এখানে stock price, company performance, market trend, cryptocurrency এবং financial indicators নিয়ে কাজ করার সুযোগ আছে। যারা financial analytics, investment analysis বা business performance নিয়ে portfolio project বানাতে চান, তাদের জন্য এটি খুব helpful.

🎯IMDb / Box Office Mojo 🎬

যারা একটু interesting এবং engaging project করতে চান, তাদের জন্য IMDb বা Box Office Mojo দারুণ একটি সোর্স। Movie rating, box office collection, genre analysis, audience preference, actor performance বা entertainment industry trend নিয়ে analysis করা যায়। নতুনদের জন্য এটি মজারও, আবার portfolio-তে দেখানোর মতোও।

🎯AWS Open Data Registry ☁️

যারা Big Data, cloud data, satellite imagery, genomics, weather data বা large-scale analytical project নিয়ে কাজ করতে চান, তাদের জন্য AWS Open Data Registry খুব powerful একটি platform। বড় বড় কোম্পানিতে data engineering, big data analytics বা cloud-based analytics নিয়ে কাজ করতে চাইলে এই ধরনের ডেটা সোর্স এক্সপ্লোর করা দরকার।

🎯Reddit Datasets — r/datasets 👥

Reddit-এর r/datasets একটি community-based data source। এখানে অনেক সময় এমন unique dataset পাওয়া যায়, যা সাধারণ ডেটা প্ল্যাটফর্মে পাওয়া যায় না। social media trend, gaming data, online behavior, public opinion বা unusual topic নিয়ে project করতে চাইলে এটি ভালো একটি জায়গা হতে পারে।

🎯UCI Machine Learning Repository 🤖

UCI Machine Learning Repository অনেক পুরোনো এবং trusted data source। Research-based project, machine learning practice এবং clean structured dataset পাওয়ার জন্য এটি খুব জনপ্রিয়। যারা beginner থেকে intermediate level-এ machine learning বা predictive analysis শিখছেন, তাদের জন্য এটি খুব useful.

🎯Google Dataset Search 🔎

Google Dataset Search অনেকটা Google Search-এর মতোই, তবে এটি মূলত dataset খোঁজার জন্য তৈরি। আপনি কোনো topic লিখে search করলে ইন্টারনেটের বিভিন্ন জায়গায় থাকা relevant open dataset খুঁজে পেতে পারেন।

শেষ কথা হলো, একজন ভালো Data Analyst শুধু টুলস জানে না; সে জানে কোথা থেকে ভালো ডেটা খুঁজে বের করতে হয় এবং সেই ডেটা দিয়ে meaningful insight তৈরি করতে হয়। ✨

তাই আজ থেকেই শুধু টুলস শেখার পাশাপাশি ভালো data source explore করার অভ্যাস তৈরি করুন।

হতে পারে এটি আপনার portfolio, confidence এবং job preparation—তিনটিকেই যথেষ্ট strongly প্রেজেন্টেবল করে তুলবে। 🚀

19/05/2026

বর্তমান জব মার্কেটে ডেটা নিয়ে কাজ করতে চাইলে পাইথনের বেসিক নলেজ থাকা এখন আর অপশনাল নয়, বরং এটি একটি প্রয়োজনীয় স্কিল।🛠️

১. লজিক ডেভেলপমেন্ট: পাইথনের Syntax এবং Logical Operators আপনাকে শেখায় কীভাবে ধাপে ধাপে একটি সমস্যার সমাধান করতে হয়। 📡

২. অটোমেশন ও এফিসিয়েন্সি: Conditional statements এবং পাইথনের বিভিন্ন ফাংশন ব্যবহার করে আপনি ঘণ্টার কাজ মিনিটে নিয়ে আসতে পারেন, যা ম্যানুয়াল পদ্ধতিতে অসম্ভব।

৩. ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড: অধিকাংশ টেক এবং কর্পোরেট কোম্পানি এখন তাদের ইন্টারনাল অ্যানালিসিসের জন্য পাইথন ব্যবহার করছে।💻
আমাদের এই মডিউলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি একদম শুরু থেকে সঠিক পদ্ধতিতে লজিক বিল্ড করা শিখতে পারেন।

পাইথন জানা থাকলে আপনার কাজের পরিধি কেবল এক্সেল বা স্ট্যাটিক রিপোর্টিংয়ে সীমাবদ্ধ থাকে না, বরং আপনি আরও জটিল এবং ডাইনামিক ডেটা সলিউশন নিয়ে কাজ করার সক্ষমতা অর্জন করেন।

নিজের প্রফেশনাল ভ্যালু upgrade করতে পাইথন শেখা আপনার জন্য undoubtedly একটি গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট হতে পারে!

Data Career নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সরাসরি ইনবক্স করুন অথবা কমেন্টে জানান। 💬

17/05/2026

অনেকেই Excel, Power BI, SQL বা Python শেখে। কিন্তু শুধু টুল শেখা মানেই Data Analyst হয়ে যাওয়া না।

কারণ বাস্তবে একজন Data Analyst-এর কাজ শুধু সুন্দর dashboard বানানো না। তার আসল কাজ হলো business problem বুঝে ডেটা দিয়ে decision নিতে সাহায্য করা।📊 📈

ধরুন, একটি কোম্পানির sales কমে গেছে।📉

এখন শুধু “Total Sales কমেছে” এটা দেখালেই কাজ শেষ না।📑

একজন skilled Analyst চিন্তা করবেন—

কোন region-এ sales কমেছে? 🔍
কোন product category-তে সমস্যা হয়েছে?
নতুন customer কমে গেছে, নাকি পুরোনো customer আবার কিনছে না?🧮

Discount দেওয়ার পরও sales বাড়ছে না কেন?

Market demand কমেছে, নাকি আমাদের strategy-তে সমস্যা আছে?
এই প্রশ্নগুলো না করলে dashboard শুধু দেখতে সুন্দর হবে, কিন্তু business-এর কোনো real value তৈরি করবে না।

তাই একজন skilled Data Analyst হতে হলে শুধু technical skill যথেষ্ট না। আপনাকে business বুঝতে হবে, problem বুঝতে হবে, এবং data দিয়ে logical answer বের করার ability তৈরি করতে হবে।

Tool শেখার পাশাপাশি real business case পড়ুন। কোম্পানির সমস্যা কীভাবে data দিয়ে solve করা যায়, সেটা বোঝার চেষ্টা করুন। কারণ ভালো Analyst শুধু dashboard বানায় না, business decision সহজ করে। 📈

📌Data journey এর এই দূর্দান্ত এক্সপেরিয়েন্স নিতে আমাদের boot camp এ যুক্ত হোন ! 💡

13/05/2026

Python এনভায়রনমেন্ট সেটআপ থেকে শুরু করে লজিক্যাল অ্যানালিসিস- কীভাবে শিখবেন?

আমরা আমাদের কোর্সে সরাসরি Installing Python & Jupyter Notebook দিয়ে শুরু করি যেন শুরুতেই এনভায়রনমেন্ট সেটআপ নিয়ে কোনো কনফিউশন না থাকে। 💻🛠️

আমরা পাইথনের Variables, Data Types এবং Input/Output functions কীভাবে ডেটা হ্যান্ডলিংয়ে কাজ করে, তা প্র্যাকটিক্যালি দেখাই। 📂✨

মূলত Arithmetic, Comparison এবং Logical Operators-এর ব্যবহার শেখানোর মূল উদ্দেশ্য হলো আপনার অ্যানালিটিক্যাল ফাউন্ডেশন শক্ত করা। 🧠📈 যখন আপনি Conditional Statements ব্যবহার করা শিখবেন, তখন আপনি বড় কোনো ডেটাসেট থেকে নির্দিষ্ট লজিক অনুযায়ী তথ্য আলাদা করার ক্ষমতা অর্জন করবেন। 🔍💡

আমরা Python শেখাই কারণ এটি বর্তমান জব মার্কেটে সবচেয়ে ডিমান্ডিং এবং প্রফেশনাল টুল। 🐍🏆

ক্যারিয়ার রোডম্যাপ নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সরাসরি ইনবক্স করুন অথবা কমেন্টে জানান। 📩💬

12/05/2026

গত এক বছরে টেক দুনিয়ায় সবচাইতে বেশি চর্চিত শব্দ হলো 'AI'। অনেকের মনেই প্রশ্ন জেগেছে—"AI যদি কোড লিখে দেয় বা চার্ট বানিয়ে দেয়, তবে আমাদের কাজ কী?"

আসলে উত্তরটা হলো, AI আপনাকে প্রতিস্থাপন করবে না; বরং "একজন AI ব্যবহারকারী ডেটা অ্যানালিস্ট" আপনাকে প্রতিস্থাপন করবে।

আর ঠিক এই কারণেই আমাদের Data Analyst Bootcamp-এ আমরা গতানুগতিক শেখানোর পদ্ধতিতে এনেছি এক আমূল পরিবর্তন। প্রথাগত অ্যানালিসিসের দিন শেষ! এখন সময় AI ব্যবহার করে কয়েক ঘণ্টার কাজ মিনিটে করার। আমাদের Data Analyst Bootcamp-এ আমরা নিয়ে এসেছি End-to-End AI ব্যবহারের ইউনিক টেকনিক। লার্নাসদের শেখার জার্নিটা স্মুথ করতে আমরা AI integrate করেছি, যাতে আমাদের স্টুডেন্টরা মার্কেটে অন্যদের চেয়ে এগিয়ে থাকে।

এআই-এর যুগে নিজেকে কেবল একজন অ্যানালিস্ট নয়, বরং একজন "AI-Powered Data Expert" হিসেবে গড়ে তুলুন।

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


House: 107B, Road: 8 Mohakhali DOHS, Mohakhali, Dhaka/1206
Dhaka
1213