Bangladesh Open Source Network - BdOSN

Bangladesh Open Source Network - BdOSN

Share

21/06/2026

মনের জানালা খুলে দাও
-----------------------------------------------------
MillionX Bangladesh ও Bangladesh Open Source Network - BdOSN এর বিশেষ উদ্যোগ 10X চিন্তার আড্ডা - মনের জানালা খুলে দাও।

৬ সপ্তাহের এই আড্ডাতে বিজ্ঞান, সাহিত্য থেকে শুরু করে আত্মপরিচয় নির্মাণ, আত্মপোলব্দি, 10X মনের খোঁজ নেওয়া হবে। তবে এ্টি প্রচলিত কোনো কোর্স বা কর্মশালা হবে না। প্রতিদিনই কোন একটা থিমকে কেন্দ্র করে গান, সিনেমা, বক্তৃতা, আর্টিকেল পড়া ইত্যাদি নিয়ে ২ ঘন্টার একটি সেশন।
প্রতি মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৭টা, সাতমসজিদ রোডে, বিডিওএসএন অফিসে।

এই আড্ডার আসল উদ্দেশ্য খুব সহজ, অথচ ভীষণ গভীর—আমাদের চিন্তার জগতটাকে একটু নাড়া দেওয়া, মনের ভেতর ঘুমিয়ে থাকা কৌতূহলগুলোকে জাগিয়ে তোলা। আমরা যেন কোনো বিষয়কে শুধু ওপর ওপর না দেখে, আরও একটু গভীরভাবে দেখতে আর ভাবতে শিখি।

সেজন্যই হয়তো আমরা সবাই মিলে কোনো একটা মন ছুঁয়ে যাওয়া গান শুনব, কিংবা হারিয়ে যাব কবিতার গভীরে। হয়তো কোনো সিনেমার একটা ছোট্ট দৃশ্য দেখে আমরা খুঁজব তার ভেতরের দর্শন। আবার কখনো কোনো এক পড়ন্ত বিকেলে, হয়তো আমরা সবাই মিলে টানা তিন মিনিট একদম চুপচাপ বসে থেকে নিজেদের ভেতরের শব্দগুলো শোনার চেষ্টা করব! এমন কিছু প্রশ্ন নিয়ে আমরা মেতে উঠব, যার উত্তর হয়তো আমাদের কারেরই জানা নেই—কিন্তু সেই না-জানা উত্তরটাই আমাদের ভাবনার নতুন দুয়ার খুলে দিবে




নিবন্ধনের লিংক কমেন্টে:

16/06/2026

মনের জানালা খুলে দাও : নিবন্ধন শুরু
----------------------------------------

এসএসসি পরীক্ষার্থীদের জন্য মিলিয়নএক্স বাংলাদেশের উদ্যোগে একটি বিশেষ কর্মসূচী 10X আড্ডা। এটা কোনো কোর্স বা ওয়ার্কশপ নয়। সার্টিফিকেট থাকবে না। পরীক্ষাও না।
হয়তো একটা গান শোনা হবে বা কোনো কবিতা। হয়তো একটা সিনেমার ছোট্ট দৃশ্য। হয়তো তিন মিনিট চুপচাপ বসে থাকব। হয়তো এমন একটা প্রশ্ন নিয়ে কথা বলব যার কোনো উত্তর জানা নেই।

তুমি কি বই পড়তে ভালোবাসে? গান শুনতে? হেড়ে গলায় হলেও গান গাও? কবিতা আবৃত্তি করো?

কাশবনের ভিতর দিয়ে অপু-দুর্গার দৌড়ের কথা জানো, আবার টার্মিনেটরের স্কাইনেট নিয়েও কৌতূহলী?

পৃথিবীটাকে একটু ভালো করে বুঝতে চাও। তাহলে আমাদের আড্ডাতে যোগ দিতে পারো।

আড্ডার স্থান - বিডিওএসএন কার্যালয়, গ্রীন সিটি সেন্টার, সাতমসজিদ রোড, ঢাকা। সময় - প্রতি মঙ্গলবার, বিকেল ৫টা থেকে ৭টা।
মোট সময়কাল - ৬ সপ্তাহ।
কার্যক্রম শুরু - ২৩ জুন, মঙ্গলবার।

যারা নিবন্ধন করবে তাদের মধ্যে থেকে ২০-২৫জনকে নির্বাচিত করা হবে। কোন ফী নেই।

বিদ্র : এই আয়োজনটি এসএসসি ২০২৬ ব্যাচের জন্য। তবে ১৫-২৫ বছরের কৌতুহলী কয়েকজনকে সুযোগ দেওয়া যেতে পারে।

নিবন্ধনের লিংক forms.gle/yRftDULH4W9612eQ9

Want your organization to be the top-listed Non Profit Organization in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address


Level-12, Green City Center, 758 Satmasjid Road. Opposite Of Abahani Field, Dhanmondi
Dhaka
1209