Bd Stock Analysis

Bd Stock Analysis

Share

24/08/2023

রাইট শেয়ার ইস্যু করবে আমরা নেটওয়ার্ক
বিস্তারিত কমেন্টে

fb.me 09/08/2023

অনেকেই সম্পদকে অর্থের পরিমাণে পরিমাপ করে। কিন্তু আসলে সত্যিকারের সম্পদ হল সময়। আমাদের সবার কাছে সীমিত পরিমাণে সময় আছে।
আর্থিক স্বনির্ভরতার প্রধান লক্ষ্য হলো অর্থের জন্য অর্থ নয়, বরং নিজের জন্য আরও বেশি সময় বের করার জন্য অর্থ। আমার মনে হয় ফাইনান্সিয়াল ফ্রিডম হলো আমাদের সীমিত সংখ্যক দিনকে যেভাবে আমি চাই এবং যাদের সাথে চাই তাদের সাথে আরো বেশি সময় দিতে পারা, নিজের প্যাসন আর ট্রাভেল এর জন্য সময় বের করা।
আমরা প্রথমবারের মতো সম্পদকে সময়ের নিয়ন্ত্রক হিসাবে বর্ণনা করতে শুনেছি লেখক রাল্ফ ওয়াল্ডো এমারসনের কাছ থেকে।

আর্থিক স্বনির্ভরতা আন্দোলনের মূল লক্ষ্য হলো যত তাড়াতাড়ি সম্ভব অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করা। এর জন্য ব্যয় কমিয়ে আনা এবং বর্ধিত সঞ্চয় বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করা।

আর্থিক স্বনির্ভরতা আন্দোলনের অনেক সুবিধা রয়েছে, এটি আপনার সময়কে আরও বেশি নিজের নিয়ন্ত্রণ আনে প্লাস আপনার পরিবার এবং বন্ধুদের সাথে আরও বেশি সময় কাটাতে সাহায্য করবে।

আর্থিক স্বনির্ভরতা আন্দোলন সবার জন্য নয়, এটি একটি চ্যালেঞ্জিং পথ এবং এর জন্য অনেক ধৈর্য ও প্রচেষ্টার প্রয়োজন। তবে যদি আপনি এটি করতে পারেন, তাহলে আপনি লাইফকে আরো বেশি করে উপভোগ করতে পারবেন ।

আপনারা চাইলে একটা নিউজলেটার ক্রিয়েট করব যেখানে বাই মান্থলি একটা করে ইমেল দিব মার্কেট আপডেট অথবা এমন টাইপের আর্টিকেল দিয়ে
নিয়মিত ইমেইল পেতে চাইলে আপনার ইমেইল আড্রেসটি আমাদের জানাবেন।

fb.me

25/07/2023

আপনি কি আর্থিকভাবে স্বচ্ছল হতে চান? তাহলে এখন থেকেই এই টিপসগুলো ফলো করার চেষ্টা করুন।
এই টিপসগুলো আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে এবং লাইফ এ সফলতা অর্জনে সহায়তা করবে।

1. প্রতি মাসে অন্তত ১০% আয় সঞ্চয় করুন:

আপনি যে পরিমাণ অর্থ উপার্জন করেন তার অন্তত ১০% সঞ্চয় করুন। এটি একটি ছোট পরিমাণ মনে হতে পারে, কিন্তু এটি দীর্ঘমেয়াদে বড় পার্থক্য তৈরি করবে । আপনার সঞ্চয়ের পরিমাণ বাড়াতে, আপনি একটি বাজেট তৈরি করতে পারেন এবং দেখতে পারেন যে আপনার টাকা কোথায় খরচ করছেন। আপনি অপ্রয়োজনীয় খরচগুলি কমিয়ে আরও বেশি সঞ্চয় করতে পারেন।

2. আপনার ঋণ পরিশোধ করুন:

যদি আপনার ক্রেডিট কার্ড এর ঋণ থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এটি পরিশোধ করার চেষ্টা করুন। এই ঋণগুলিতে ইন্টেরেস্ট অনেক বেশি থাকে , তাই এগুলি যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করা গুরুত্বপূর্ণ। আপনি আপনার ঋণ পরিশোধের পরিমাণ বাড়াতে, একটি প্ল্যান তৈরি করতে পারেন যে আপনি কত তাড়াতাড়ি আপনার ঋণ পরিশোধ করতে পারবেন এবং আপনি কিভাবে আপনার ঋণের পরিমাণ কমাতে পারেন।

3. আপনার অবসরকালের জন্য সঞ্চয় করুন:

আপনার টাকা বিনিয়োগ করুন, দীর্ঘমেয়াদে আপনার টাকা বাড়ানোর একটি ভালো উপায় হল বিনিয়োগ করা। আপনি সঞ্চয়পত্র এবং শেয়ার মার্কেট এ অল্প অল্প করে বিনিয়োগ করতে পারেন, আপনি যদি এখনই শুরু করেন, তাহলে আপনার টাকার বেশিরভাগই দীর্ঘ সময়ের জন্য মার্কেট এ থাকবে, যা আপনাকে আরও বেশি পরিমাণে রিটার্ন দিবে । আপনি আপনার অবসরকালের জন্য সঞ্চয় করতে, একটি অবসরকালীন ফান্ড বানান, এইটা আপনাকে অবসরকালে অর্থের জন্য চিন্তা না করে জীবন উপভোগ করতে দেবে।

4. আপনার নিজের এর উপর বিনিয়োগ করুন:

আপনার স্কীল এর উপর বিনিয়োগ করা আপনার ভবিষ্যতের জন্য একটি ভালো বিনিয়োগ। আপনি যদি আপনার স্কীল এ বিনিয়োগ করতে চান, তাহলে একটি স্কিল ফিক্স করেন যার উপর আপনার ইন্টারেস্ট আছে।

5. একটি স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করুন:

একটি স্বাস্থ্যকর জীবনধারা আপনার আর্থিক পরিস্থিতিকেও প্রভাবিত করতে পারে। সুস্থ থাকার ফলে আপনার চিকিৎসা খরচ কম করতে হবে, যা আপনার দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যগুলি অর্জনে সহায়তা করবে। আপনার খাওয়ার অভ্যাসগুলি পরিবর্তন করতে পারেন এছাড়াও আপনি নিয়মিত ব্যায়াম শুরু করতে পারেন।

আপনি কতটা সঞ্চয় করেন তা নির্ভর করে আপনার আর্থিক পরিস্থিতি এবং লক্ষ্যগুলির উপর। তবে যদি আপনি এখনই কিছু পদক্ষেপ নেন, তাহলে আপনি আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে এবং আপনার আর্থিক লক্ষ্যগুলি অর্জনে অনেক দূর এগিয়ে যাবেন।

Want your business to be the top-listed Finance Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Dhaka
Dhaka