Information
দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হল বাংলাদেশ।
বাংলাদেশে দ্বিতীয় সাবমেরিন কেবল কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে যুক্ত হয়েছে। কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম খান বলেন, দ্বিতীয় সাবমেরিন কেবল কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে যুক্ত হয়েছে।
“তুরঙ্কের ইস্তাম্বুলে সি-মি-ইউ-৫ কনসোর্টিয়ামের বৈঠকে বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবলে সংযুক্ত হওয়ার বিষয়টি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে দ্বিতীয় সাবমেরিন কেবলের পরীক্ষামূলক সংযোগ চালু হল।”
বাণিজ্যিকভাবে এ সংযোগ শুরু করতে আরও সময় প্রয়োজন হবে জানিয়ে সালাম বলেন, ঢাকা থেকে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনের ট্রান্সমিশন লিংক সম্পূর্ণ হওয়ার উপর এটি নির্ভর করছে।
দ্বিতীয় সাবমেরিন কেবলে সংযুক্ত হওয়ায় বাংলাদেশ অতিরিক্ত ১ হাজার ৫০০ গিগাবাইটের (জিবি) বেশি ব্যান্ডউইডথ পাচ্ছে বলে জানায় বিএসসিসিএল।
এর আগে ২০০৫ সালে বাংলাদেশ প্রথমবারের মতো সাবমেরিন কেবল ‘সি-মি-ইউ-৪’ এ যুক্ত হয়, যার মাধ্যমে প্রায় ২০০ জিবিপিএস ব্যান্ডউইডথ পাওয়ার সক্ষমতা রয়েছে।
সি-মি-ইউ-৪ ছাড়াও বাংলাদেশের সঙ্গে ছয়টি বিকল্প সাবমেরিন কেবল (আইটিসি বা ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল) সংযুক্ত রয়েছে।
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের পরিমাণ ৪০০ জিবিপিএসের বেশি। এই ৪০০ জিবিপিএসের মধ্যে ১২০ জিবিপিএস রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিএসসিসিএলের মাধ্যমে আসে। বাকি ২৮০ জিবিপিএস আইটিসির ব্যান্ডউইথ, যা ভারত থেকে আমদানি করা হয়।
একটি কনসোর্টিয়ামের আওতায় সি-মি-ইউ-৫ সাবমেরিন ক্যাবলে দক্ষিণ-এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা ও ইউরোপের ১৭ দেশ সংযুক্ত হচ্ছে।
দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনে ২০১১ সালের ডিসেম্বরে কনসোর্টিয়ামের সাথে চুক্তি করে বাংলাদেশ।
২০১৬ সালের শেষ নাগাদ দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার কথা থাকলেও দেশের অভ্যন্তরে কেবল স্থাপনের কাজ শেষ না হওয়ায় চলতি বছরের শুরুতে তা হবে বলে জানিয়েছিল বিএসসিসিএল।
Collected.
নতুন উপজেলা লালমাই
_________________________
কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে ৮টি এবং লাকসাম উপজেলার ৭টি ইউনিয়ন থেকে ১টি সহ মোট ৯টি ইউনিয়ন নিয়ে অনুমোদিত হয় লালমাই উপজেলা। এটা কুমিল্লা জেলার ১৭তম এবং দেশের ৪৯১তম উপজেলা।
এই উপজেলার আয়তন ১৪৭.০৩ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ২১৯০৩২ জন।
অনুমোদিত লালমাই উপজেলার সদর হবে জয়নগর এলাকায়। লালমাই উপজেলার ৯টি ইউনিয়ন- সদর দক্ষিণ উপজেলার বাগমারা উত্তর, বাগমারা দক্ষিণ, ভুলইন উত্তর, ভুলইন দক্ষিণ, পেরুল উত্তর, পেরুল দক্ষিণ, বেলঘর উত্তর ও বেলঘর দক্ষিণ ইউনিয়ন এবং লাকসাম উপজেলার বাকই উত্তর ইউনিয়ন।
কুমিল্লা জেলায় ১৭টি উপজেলা- সদর, সদর (দক্ষিণ), হোমনা, মেঘনা, লাকসাম, মুরাদনগর, দেবিদ্বার, বরুড়া, দাউদকান্দি, বুড়িচং, চৌদ্দগ্রাম, লাঙ্গলকোট, চান্দিনা, ব্রাহ্মণপাড়া, তিতাস, মনোহরগঞ্জ এবং লালমাই।
এক শতাংশের হাতে ৯৯ শতাংশের সমপরিমান সম্পদ: অক্সফাম
জানুয়ারী. 18 বিশ্ব সংবাদ no comments
সূত্রঃ বিশ্বের মাত্র এক শতাংশ মানুষের হাতে বাকি মানুষের সমপরিমাণ সম্পদ রয়েছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের এক প্রতিবেদনের ভিত্তিতে সোমবার এই তথ্য জানিয়েছে বিবিসি।
oxfam
এই প্রতিবেদন তৈরিতে অক্সফাম অক্টোবরে প্রকাশিত ক্রেডিট স্যুইস-এর প্রতিবেদনে দেওয়া তথ্য ব্যবহার করেছে।
প্রতিবেদনে অক্সফাম বলছে, “এই গ্রহ, ভবিষ্যৎ প্রজন্ম এবং সবার সাফল্যের জন্য কাজ করা এক অর্থনীতির বদলে আমরা ১% শতাংশের জন্য কাজ করা এক অর্থনীতি গড়ে তুলেছি।”
সংস্থাটি হিসাব করে দেখিয়েছে, বিশ্বের মোট জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে দরিদ্র ৫০ শতাংশ মানুষের সমান সম্পদ বিশ্বের সবচেয়ে ধনী ৬২ ব্যক্তির হাতে আছে।
একজনের কাছে ৬৮ হাজার ৮০০ ডলার মূল্যের নগদ অর্থ ও সম্পত্তি থাকলে তিনি বিশ্বের সবচেয়ে ধনী ১০ শতাংশের একজন, আর সাত লাখ ৬০ হাজার ডলার মূল্যের নগদ অর্থ ও সম্পত্তি থাকলে তিনি বিশ্বের সবচেয়ে ধনী এক শতাংশের একজন।
কোনো মর্টগেজ ছাড়াই লন্ডনে যার গড় মানের একটি বাসা আছে, তিনি সম্ভবত সেই এক শতাংশের একজন।
তবে অতি ধনীদের বিষয়ে তথ্য পাওয়া কঠিন হওয়ায় এসব পরিসংখ্যানে কিছু তথ্যভ্রান্তি থাকতে পারে বলে জানিয়েছে ক্রেডিট স্যুইস। যেমন ১০ শতাংশ সম্পদশালীর সঙ্গে এক শতাংশ সবচেয়ে সম্পদশালীর সম্পদের যে তুলনা তুলে ধরা হয়েছে তাতে ‘এক শতাংশের তথ্যেই ভুল থাকার সম্ভাবনা বেশি’।
সবচেয়ে ধনী এক শতাংশ মানুষের সম্পদ বাকী ৯৯ শতাংশের সম্পদকে গেল বছরই ছাড়িয়ে গেছে বলে ধারণা অক্সফামের।
চলতি সপ্তাহে দাভোসে অসাম্য নিয়ে আয়োজিত এক বৈঠকে যোগ দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
16/01/2017
গন্তব্যের দেখা আদৌ পাবো কি ?
14/06/2016
বিভিন্ন নিয়োগ পরীক্ষার তারিখ
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka