Autism Help BD
23/05/2026
28/04/2026
বাচ্চা এক মিনিটো স্থির বসে না, কি থেরাপি দিতে হবে?....
Hyperactive বা “বসে থাকতে পারে না”—এটা অনেক সময় শুধু আচরণের সমস্যা না, বরং ব্রেইনের self-regulation system এখনো ঠিকভাবে সংগঠিত হয়নি। শিশুর sensory system বিশেষ করে movement (vestibular) আর body awareness (proprioception)—যখন সঠিকভাবে কাজ করে না, তখন সে নিজের শরীরকে calm রাখতে পারে না। ফলে বাইরে থেকে আমরা যেটা দেখি—দৌড়ানো, লাফানো, focus না থাকা আসলে সেটা ভেতরের অস্থির nervous system-এর প্রকাশ। নিউরোসায়েন্স অনুযায়ী, proprioceptive input (push, pull, squeeze, heavy work) nervous system-কে “organize” করতে সাহায্য করে। এই input মস্তিষ্কে এমন সিগন্যাল পাঠায় যা body awareness বাড়ায় এবং overactive অবস্থাকে calm করে। একইভাবে vestibular input (দোলানো, লাফানো, ঘোরা) balance system activate করে, যা attention ও alertness regulate করে। এই দুই সিস্টেম ঠিকভাবে কাজ করলে ব্রেইনের Executive function—যেমন focus, impulse control—ধীরে ধীরে improve হয়।
এই সমস্যাগুলো হাইপারএকটিভ, ADHD, ASD শিশুদের বেশি দেখা যায়। এখন আপনার করনিয় কি? চলুন বিস্তারিত জানি।
Occupational Therapy Approach (কিভাবে কাজ করে)। OT-তে মূল লক্ষ্য হলো “শিশুকে calm করা, body control শেখানো ও focus build করা”
এজন্য structured sensory activities ব্যবহার করা হয়, যাকে বলে sensory diet—মানে সারাদিনে নির্দিষ্টভাবে sensory input দেওয়া।
একটিভিটিস গুলো বিস্তারিত জানি চলুন💁♀️
১. Heavy Work (সবচেয়ে গুরুত্বপূর্ণ OT activity)
যেমন: বালিশ ঠেলা, মেঝে মোছা, পানি ভর্তি বোতল তুলতে দেয়া, চেয়ার ঠেলা, খেলনার ঝুড়ি টানা, দেয়ালে হাত দিয়ে push করা। এই কাজগুলো বাসায় করাবেন।
কেন কাজ করে : Heavy work আসলে proprioceptive input দেয়—মানে শরীরের muscle ও joint থেকে ব্রেইনে গভীর চাপের (deep pressure) signal যায়। এই deep pressure, nervous system-কে শান্ত করে, শরীরকে “organized” অনুভব করায়। অতিরিক্ত উত্তেজনা (over-arousal) কমায়। ফলে ধীরে ধীরে: hyperactivity কমে, focus বাড়ে, body control improve হয়।
কিভাবে করবেন (নিজেকে বলুন, আমি আমার সন্তানের থেরাপিস্ট, আমি পারবো):
১। দিনে ২–৩ বার
২। প্রতিবার ৫–১০ মিনিট
৩। play-এর মতো করে (force না করে)
৪।বাচ্চা enjoy করছে কিনা লক্ষ্য করুন
২. Push–Pull Games (Proprioceptive Play)
যেমন: দড়ি টানাটানি (tug of war)। ভারী খেলনা/ঝুড়ি টানা। বালিশ বা ম্যাট ঠেলে দেয়া। দরজা ধাক্কা দিয়ে খোলা/বন্ধ করা। কাপড় ভর্তি ব্যাগ টেনে আনা। আপনার বাচ্চার শক্তি অনুযায়ী দিন।
কেন কাজ করে : Push–pull activities শরীরের muscle ও joint-এ গভীর চাপ তৈরি করে, যাকে proprioceptive input বলা হয়। এই ইনপুট ব্রেইনে পরিষ্কার signal পাঠায় “আমার শরীর কোথায়, কীভাবে কাজ করছে।”এর ফলে body awareness (শরীরের ধারণা) বাড়ে, movement control improve হয়,নnervous system calm হয় এবং অতিরিক্ত অস্থিরতা কমে।
৩. Obstacle Course (Movement ও Brain Training)
যেমন: বালিশের উপর লাফানো। টেবিলের নিচ দিয়ে হামাগুড়ি দেয়া। সোফা/চেয়ারে ওঠা-নামা।
লাইনের উপর হাঁটা। ছোট টানেল বা চাদর দিয়ে crawl করা। সিরি বেয়ে ওঠানো বা নামানো।
কেন কাজ করে : Obstacle course একসাথে দুইটা বড় sensory system activate করে vestibular (balance & movement)এবং motor planning (কীভাবে নড়বে, কোন পথে যাবে)। এর ফলে ব্রেইনের Executive function ধীরে ধীরে organize হয়। একি সাথে সিদ্ধান্ত নেবার ক্ষমতার উন্নয়ন ঘটে।
৪. Jumping / Deep Pressure Play (Calm & Control Tool)
যেমন: বিছানায় লাফানো। pillow squeeze (বালিশ জড়িয়ে চাপ দেওয়া)। tight hug (গভীরভাবে জড়িয়ে ধরা)। ম্যাট/গদিতে গড়িয়ে পড়া (crash play)।কম্বল দিয়ে হালকা করে জড়িয়ে “বুরিটো রোল” মানে ওকে পেচিয়ে গড়াগড়ি করান।
কেন কাজ করে : এই ধরনের play দুইভাবে কাজ করে:
১. Jumping (movement input): অতিরিক্ত energy release করে। vestibular system activate করে ফলে body alertness regulate হয়।
২. Deep Pressure (proprioceptive input): muscle ও joint-এ গভীর চাপ পড়ে। nervous system-এ “calm signal” যায় ফলে শরীর relaxed হয়, অস্থিরতা কমে ও self-regulation improve হয়।
৫. Focus Transition Activities (Play থেকে Focus-এ যাওয়া)
কী করবেন:
আগে heavy play / movement তারপর ধীরে ধীরে শান্ত কাজ (table-top activity)।
যেমন ধরুন আগে বালিশ ঠেলা / push–pull তারপর puzzle খেলতে দিন। আবার jumping / obstacle course তারপর drawing করতে দিন। আবার পানি দিয়ে খেলার পরে বই দেখা বা পড়তে বসান। সোজা কথায় ভারী কাজগুলো করানোর পরে, শান্ত কাজগুলো করান, পাজেল খেলা, ছবি আকা, ব্লক সাজানো।
কেন কাজ করে : Hyperactive শিশুর brain অনেক সময় “over-aroused” থাকে—মানে খুব বেশি উত্তেজিত অবস্থায় থাকে। Heavy work ও movement play এই অবস্থাকে ধীরে ধীরে calm করে এবং nervous system regulate করে।
এরপর যখন আপনি শান্ত activity দেন, তখন ব্রেইন “ready state”-এ থাকে ফলে মনোযোগ ধরে রাখা সহজ হয় এবং বসে থাকা manageable হয়
কাজ শেষ করার tendency বাড়ে। এই পুরো প্রক্রিয়ায় ব্রেইনের Executive function ধীরে ধীরে শক্তিশালী হয়।
কি কি করবেন তাতো জানলেন, তবে শুধু জানলে হবেনা, নিয়মিত মানতে হবে। বিনা পয়সায় পাওয়া জিনিসের মূল্য কম থাকে, দয়া করে মূল্যহীন করবেন না। আপনার সচেতনতা আপনার সন্তানকে একটা সুন্দর জীবন দিতে পারে। ADHD, ASD বা ডেভলপমেন্টাল সমস্যা বাচ্চার হাতে থাকে না। বাবা-মাই হতে পারেন সঠিক থেরাপিস্ট কেবল জানতে হবে করনিয়। এখন জানালাম চেষ্টা শুরু করুন, আপনারা পারবেন আমি পাশে আছি।
তবে এই কাজগুলো করবেন না।
১। “চুপ করে বসো” বলা। বা ধমকানো বা মা*রা।
২। শুধু screen দিয়ে শান্ত করা।
৩। physical play বন্ধ করা।
এতে ক্ষতি বাড়বে।
বিনা পয়সার অকুপেশনাল থেরাপি-পার্ট ২
সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পোস্ট করা হবে।
ShebikAmit
Click here to claim your Sponsored Listing.
Category
Address
72-Orchard, Faruque Tower, Naya Paltan
Dhaka
1000
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |