BCS+Bank Job Free Class by Razudada

BCS+Bank Job Free Class  by Razudada

Share

06/11/2024

:
ইংরেজী Computer শব্দটি গ্রীক Compute শব্দ হতে এসছে, যার অর্থ To Calculate বা হিসাব করা । সুতরাং Computer একটি গণণা যন্ত্র। কস্পিউটার আবিষ্কারের মূল উদ্দেশ্যছিল গণনা কার্য সম্পাদন করা কিন্তু বর্তমানে এটি Data বা উপাত্ত নিয়ে কাজ করে থাকে। Computerকে Data Processor বলা হয়ে থাকে। এটি Data বা উপাত্ত গ্রহণ করে, সঞ্চয় করে, প্রক্রিয়াকরণ করে এবং ফলাফল প্রদান করে।
এর বৈশিষ্ট্য
১. দ্রুতগতি (High speed)।
[কম্পিউটারে কাজ করার গতি প্রধানত ন্যানোসেকেন্ড (NS)-এ হিসেব করা হয়। এর কাজের গতি মিলি সেকেন্ড, মাইক্রোসেকেন্ড, পিকোসেকেন্ড ইত্যাদিতেও হিসাব করা হয়ে থাকে।
সেকেন্ডর ক্ষুদ্রতম এককগুলো হচ্ছে নিম্নরুপ-
১ মিলি সেকেন্ড = ১ সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ।
১ ন্যানো সেকেন্ড = ১ সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ।
১ মাইক্রো সেকেন্ড = ১ সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ।
১ পিকো সেকেন্ড = ১ সেকেন্ডের একলক্ষ কোটি ভাগের এক ভাগ।]

২. নির্ভুলতা (Correctness)। কম্পিউটারের নির্ভুলতা ১০০%।
৩. সূক্ষ্মতা (Accuracy) ।এর কাজ ত্রুটিহীন।
৪. বিশ্বাসযোগ্যতা (Reliability)।
৫. ক্লান্তিহীনতা (Dilligence)।কম্পিউটার যেহেতু একটি যন্ত্র তাই এটির কোন ক্লান্তি নাই।
৬. স্মৃতিশক্তি (Memory)। কম্পিউটারের নিজস্ব স্মৃতিশক্তি (Memory) রয়েছে।
৭. স্বয়ংক্রিয়তা (Automation)। কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবেও কাজ করতে পারে।
৮. যুক্তিসংগত সিদ্ধান্ত (Logical decision)।
৯. বহুমুখিতা (Versatility)।
১০. অসীম জীবনীশক্তি (Endless life)। দীর্ঘদিন কাজ করার পরও কম্পিউটার পোগ্রামের কোন ক্ষতি হয় না।
১১. এর মেধা শূন্য।
১২.এটি নির্বোধ।
এর জনক:
কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। চার্লস ব্যাবেজ ছিলেন একজন ইংরেজ গণিতবিদ, প্রকৌশলী, আবিষ্কারক ও দার্শনিক। চার্লস ব্যাবেজ ১৭৯১ সালের ২৬ ডিসেম্বর লন্ডনে জন্ম গ্রহন করেন। তিনি ছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক। তিনিই সর্বপ্রথম প্রোগ্রামযোগ্য কম্পিউটারের ধারণার সূচনা করেন। তিনি বেল ল্যাবরেটরীতে ১৮২২ সালে ডিফারেন্স ইঞ্জিন [It was an automatic mechanical calculator ] নামে গণনা যন্ত্র আবিষ্কার করেন। ১৮৩৩ সালে তিনি এনালাইটিক্যাল ইঞ্জিন নামক আরো একটি গণনা যন্ত্র তৈরির পরিকল্পনা করেন এবং নকশা করেন কিন্তু অর্থের অভাবে সেটি তিনি সম্পূর্ণ করতে পারেননি। ১৯৪৭ সালে ‍যুক্তরাষ্ট্রের প্রকৌশলী হাওয়ার্ড হ্যাথাওয়ে আইকেন হার্ভার্ড মার্ক-২ নামক যে আধুনিক কম্পিউটার নির্মাণ করেন তাতে এবং আধুনিক সকল কম্পিউটারে চার্লস ব্যাবেজের এনালাইটিক্যাল ইঞ্জিনের নকশা- পদ্ধতি অনুকরণ করা হয়। সেজন্য হাওয়ার্ড আইকেন কম্পিউটারের আবিষ্করক হলেও চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। মি. ব্যাবেজ ১৮৭১ সালে মৃত্যুবরণ করেন।
এর প্রোগ্রামিং ধারনা:
অ্যাডা অগাস্টা কিং লাভলেসকে [জন্ম: ১৮১৫,লন্ডন –মৃত্যু: ১৮৫২,লন্ডন] কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক তথা পৃথিবীর প্রথম প্রোগ্রামার মনে করা হয়। অগাস্টা অ্যাডা বায়রন ছিলেন বিখ্যাত কবি লর্ড বায়রনের কন্যা [১৮৪১ সালে অ্যাডা জানতে পেরেছিলেন লর্ড বায়রন তার বাবা] তিনি চার্লস ব্যাবেজ এর আবিষ্কৃত কম্পিউটারের বা ডিফারেন্স মেশিনের জন্য প্রথম প্রোগ্রাম লেখেন।
 লেডি অ্যাডা আগাস্টার নাম অনুসারে পৃথিবীর প্রথম প্রোগ্রামিং ভাষার নাম রাখা হয়েছে ADA ।
To Remember:
বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘর অবস্থিত যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত।
#এ অংশটি রাজু দাদার বিসিএস প্রিলিমিনারি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বই থেকে এখানে পোষ্ট করা হল। রাজু দাদার সঙ্গেই থাকুন, স্মার্ট থাকুন।

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Dhaka
1205