Films News24

Films News24

Share

04/04/2026

সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সিঙ্গেলস্ক্রিনসহ আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে উপভোগ করুন।
মোট হল সংখ্যা: ৮৭
রাজকীয় ভালোবাসা, অ্যাকশন আর বিনোদনের এক নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত তো? ✨

04/04/2026

রাজধানীর একটি সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনী ঘিরে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা, ঠিক তখনই বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।

সম্প্রতি ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে অভিনেতা শাকিব খান-এর পাশে দাঁড়িয়ে ছিলেন ‘প্রিন্স’-এর দুই নায়িকা জ্যোতির্ময়ী ও তাসনিয়া ফারিণ। সেখানে শাকিবের কিছু আচরণ নিয়ে নেটমাধ্যমে তৈরি হয় বিতর্ক, এমনকি ‘অস্বস্তি’ ও ‘ব্যাড টাচ’-এর অভিযোগও তুলেছেন কেউ কেউ।

তবে এসব অভিযোগকে সরাসরি নাকচ করে জ্যোতির্ময়ী বলেন, “এই বিষয়টা খুব বাজেভাবে ছড়ানো হচ্ছে। ওইখানে প্রচণ্ড ভিড় ছিলো, আমরা ঠিকমতো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। তখন মিডিয়া থেকেই বলা হয়, শাকিব খানের সঙ্গে আমার আর ফারিণের ছবি তুলতে। সেই মুহূর্তে তিনি আমাদের গার্ড করেছিলেন।”

Credit: channelionline

31/03/2026

শাকিব খান 🗣️
হ্নদয়' হচ্ছে কমার্সিয়াল সিনেমার বেস্ট ডিরেক্টর আর আবু হায়াত মাহমুদ ও কম যায় না। আমি দেখেছি- হায়াতে'র ভেতর অনেক ট্যালেন্ট রয়েছে কিন্তু ও প্রোপার সময় পাইনি। 'হায়াত' সময় পায়নি, আমি সময় পাইনি,যদি আমরা পর্যাপ্ত সময় পেতাম তাহলে 'প্রিন্স' এ ফাটিয়ে দিতাম। শুরুর থেকে 'প্রিন্স' ছিল অনেক অনেক অনেক বড় বিগ স্কেলের সিনেমা,সেটা শেষ অব্দি হয়ে ওঠেনি সময়ের কারণে। অনেক বিশাল সেটের জায়গায় ছোট্ট পরিসরে আমরা শেষ করেছি, সময় তো একদমই ছিল না সেই হিসেবে আমরা ভালোই করেছি। আমি আসলে সব বুঝি- এই প্রথম ঈদের আগের দিনও শ্যুটিং করলাম, গানের শ্যুটিং করেছি তাও কয়েক ঘন্টায়। তবে- আমার কাছে মনে হয়েছে এখানে আমার বা হায়াত'র দোষ নেই। আপনারা সাংবাদিকরা যে সমস্যা গুলোর কথা বলছেন বা সমালোচকরা যেসবের কথা বলছে ওগুলো কিন্তু টেকনিক্যাল প্রবলেম..খেয়াল করলে দেখবেন- কালারে সমস্যা,সাউন্ডে সমস্যা,ভিফিএক্সে সমস্যা,প্রবলেম হচ্ছে সিজি তে এসব তো আসলে হায়াত'র কাজ না,টেকনিক্যাল ইস্যু। হায়াত'র সঙ্গে আবারও কাজ হবে ও খুব ভালো ট্যালেন্টেড একটা ছেলে। মোট কথা আমরা আসলে ডিটেইলে শ্যুট করতে পারিনি,নাহলে ফাটিয়ে দিতাম।

18/03/2026

রাজকীয় প্রেমের গল্পে উড়ে আসছে প্রিন্স এর পরী… 🦋
এর নতুন গান “পরী” আসছে আগামীকাল।

17/03/2026
Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address


Uttar Badda
Dhaka
1212