Dr. M Rahman
04/05/2023
🟦 ফ্যাটি লিভার ডিজিজ হলে যে জিনিস গুলো খাদ্য তালিকা থেকে বাদ দিব ❌❌
➡️ ফ্যাটি লিভার মানে লিভারে এক্সট্রা ফ্যাট বা চর্বি জমা হওয়া। যেটা আস্তে আস্তে লিভারকে অকেজো করে দেয়। বয়স ভেদে বর্তমানে ফ্যাটি লিভার রোগে ভুগছেন অনেক মানুষ । সময়মতো প্রতিরোধ করা না গেলে এই রোগটি হতে পারে মৃত্যুর কারণ। তবে প্রাথমিক অবস্থায় ফ্যাটি লিভার ধরা পড়লে প্রতিরোধ করা সম্ভব। বিভিন্ন কারণে এই লিভার রোগটি হতে পারে - জীবন যাত্রার মান, অনিয়মিত জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস, অতিরিক্ত খাওয়া দাওয়া, অতিরিক্ত ওজন, তৈলাক্ত ও অস্বাস্থ্যকর খাবার বেশি খাওয়া, অ্যালকোহল গ্রহণ, এছাড়া আনুষাঙ্গিক আরো অনেক কারণে এই রোগটি হতে পারে।
🟦ফ্যাটি লিভার প্রতিরোধে আজকের পর্বে আমরা আলোচনা করব, যে ১০ টি জিনিস আমরা খাদ্য তালিকা থেকে বাদ দিব ❌❌
➡️অ্যালকোহল গ্রহণের অভ্যাস থাকলে একেবারেই বন্ধ করতে হবে ❌
➡️ অতিরিক্ত লাল মাংস খাওয়া বাদ দিতে হবে।যেমন গরু, মহিষ, খাসির মাংস ❌
➡️ মিষ্টি জাতীয় খাবার, বিশেষ করে বাইরের অস্বাস্থ্যকর ভাবে তৈরি মিষ্টি জাতীয় খাবার ❌
➡️ প্রক্রিয়াজাত খাবার খাওয়া বাদ দিতে হবে। টাটকা খাবার খাওয়ার অভ্যাস করতে হবে❌
➡️ফাস্টফুড, তেলে ভাজা খাবার, অতিরিক্ত তেল দিয়ে রান্না খাবার বাদ দিতে হবে ❌
➡️ খাবারের সাথে এক্সট্রা লবণ বা কাঁচা লবণ খাওয়া বন্ধ করতে হবে ❌
➡️ অতিরিক্ত চর্বিযুক্ত সব খাবার পরিহার করতে হবে❌
➡️ বাসি খাবার, দীর্ঘদিন সংরক্ষণ করা খাবার পরিহার করতে হবে❌ টাটকা খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। ➡️ অতিরিক্ত খাওয়া, একবারে অনেক খাবার খাওয়া পরিহার করতে হবে ❌
➡️ অতিরিক্ত ফল, অতিরিক্ত সালাদ বা কাঁচা সবজি খাওয়া পরিহার করতে হবে ❌
✅✅সচেতন হই জীবন বাঁচাই
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Mirpur
Dhaka