Electrical Service Master
সিলিংফ্যানের কিছু সমস্যা ও এর সমাধান......
১) সিলিংফ্যানের বাতাস কম হয় কেন?
কারণ:
>> ভূমি হতে পযাপ্ত উচ্চতা ও ছাদ হতে পযাপ্ত নিচে না ঝুলানো
>> লাইন ভোল্টেজ কম হলে।
>>ক্যাপাসিটর দুবল হলে।
>> বিয়ারিং জ্যাম হলে।
সমাধান:
>> ভূমি হতে ৭ ফিট উচ্চতায় ও ছাদ হতে ১০-১২ ইঞ্চি নিচে ঝুলাতে হবে।
>> লাইন ভোল্টেজ বাড়াতে হবে।
>> নতুন ক্যাপাসিটর লাগাতে হবে।
>> নতুন বিয়ারিং লাগাতে হবে/ ঝ্যাম ছাড়াতে হবে।
২)ফ্যান চালু অবস্থায় কাপে কেন?
কারণ:
>> সকল নাট ও বোল্ট ভালভাবে টাইট না হলে।
>> ফ্যানের পাখা সেটিং এর সময় সমান্তরাল না হলে/ উচু নিচু হলে।
>> সেটিং এর সময় আঘাত প্রাপ্ত হয়ে পাখা বেকে গেলে।
সমাধান:
>> সকল নাট ও বোল্ট ভালভাবে টাইট করতে হবে।
>> ফ্যানের পাখা সেটিং এর সময় যেন সমান্তরাল হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
>> সেটিং এর সময় আঘাত প্রাপ্ত হয়ে যেন পাখা বেকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
৩) ফ্যান চালে করলে শব্দ হয় কেন?
কারণ:
>> বিয়ারিং জ্যাম (ময়লা,পানি ঢুকে/অন্য কারনে) হলে।
>> চালু অবস্থায় ফ্যানের বডি অতিরিক্ত কাঁপলে।
সমাধান:
>> বিয়ারিং জ্যাম ছাড়াতে হবে।
>> চালু অবস্থায় ফ্যানের বডি কাঁপার সমাধান করতে হবে।
11/04/2023
লক্ষ লক্ষ টাকা খরচ করেও (৮ -১০) হাজার টাকা বাচাতে গিয়ে নিরাপত্তা জনিত যে ভুল করেন অধিকাংশ বাড়িওয়ালা
৳ ভুলটি হলো আথিং লাইন না করা।
আমরা হয়তো লক্ষ করেছি আমাদের বাসায় অনেক ডিভাইসেই ৩ পিন সকেট থাকে। ৩ পিনের ১ পিন তুলনামূলক মোটা ও বড় থাকে। এর কারণ ঐ পিনটি আথিং পিন। কখনো যদি আমাদের ডিভাইস শট সাকিট হয় তখন আথিং পিন দিয়ে বডির কারেন্ট ভূমিতে চলে যাবে। ( আথিং পিন তুলনামূলক বড় হওয়ায় ঐ পিনই প্রথমে প্লাগ ইন এবং শেষে প্লাগ আউট হবে)
যার ফলে ডিভাইস ও ব্যবহারকারী নিরাপদ থাকবে।
তাই সকলেই নিরাপত্তার জন্য অবশ্যই বাড়িতে আথিং এর ব্যবস্থা রাখবো।
বি:দ্র: আথিং আর নিউট্রাল কিন্তু এক বিষয় নয়।
বাসাবাড়ির ওয়্যারিং এ অতিরিক্ত খরচ থেকে মুক্ত থাকার উপায়!
(১) প্রথমেই ওয়্যারিং হিসেব:
এর জন্য বিবেচনা করতে হবে।
(a) লোড কারেন্ট
(b) পারিপার্শ্বিক তাপমাত্রা
(c) ভোল্টেজ ড্রপ
লোড কারেন্ট হিসেব করবঃ
ধরি,একটি বাড়িতে ১০০ওয়াটের ফ্যান (১০ টি), ৩০ ওয়াটের লাইট (২৫ টি), অন্যন্যা লোড ৫০০০ ওয়াট
মোট লোড=(১০×১০০) + (২৫×৩০) + (৫০০০)= ৬৭৫০ ওয়াট৷ এর সাথে এক্সট্রা ২০% যোগ করে লোড হিসেব করতে হবে। ভবিষ্যতে লোড বৃদ্ধি বিবেচনা করে।
মোট লোড( with back up)= ৭৯০+(৭৯০ এর ২০%)= ৮১০০ ওয়াট
লোড কারেন্ট (IL) = ৮১০০/(২২০x০.৮) = ৪৬ amp
কারেকশন ফ্যাক্টর (তাপমাত্রার সাপেক্ষে)
আমাদের দেশের তাপমাত্রা (৪০°c) বিবেচনায়
কারেকশন ফ্যাক্টর 0.87
*** প্রকৃত লোড কারেন্ট = lL (৪৬)× কারেকশন ফ্যাক্টর (০.৮৭)= ৪০ amp
আর এ জন্য ১০ rm মানের তার লাগবে।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Bogura
Dhaka