Knowledge Of Islam
07/05/2024
জাহান্নামের আগুণ থেকে মুক্তির দুআ:
যদি কেউ মাগরিবের নামাজের পর সাত বার নিচের দুআটি পড়ে, এরপর ঐ রাতে মারা যায় তবে তার জন্যে জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে। একইভাবে ফজরের নামাজ শেষে দুআটি সাতবার পড়ে ঐ দিন মারা গেলেও তার জন্যে জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে। দুআটি হলো :
اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ
হে আল্লাহ্! আমাকে জাহান্নাম হতে রক্ষা করো।
সুনানে আবু দাঊদ ৫০৭৯
Copied from Muslims Day Android App
06/05/2024
সায়্যিদুল ইসতিগফার - ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দুআ
اَللّٰهُمَّ اَنْتَ رَبِّـيْ لَا اِلٰهَ اِلَّا اَنْتَ خَلَقْتَنِـيْ وَاَنَا عَبْدُكَ وَاَنَا عَلـٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ اَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَاَبُوْءُ لَكَ بِذَنْبِـيْ فَاغْفِرْ لِـيْ فَاِنَّهٗ لَا يَغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اَنْتَ
অর্থ : হে আল্লাহ! আপনি আমার প্রতিপালক। আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনার গোলাম। আমি আমার সাধ্যমতো আপনার সঙ্গে কৃত ওয়াদা পালন করছি। আমি আপনার কাছে আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আশ্রয় চাই। আমার প্রতি আপনার অনুগ্রহের কথা আমি আপনার সামনে স্বীকার করছি। আমার পাপের কথাও আমি আপনার সামনে স্বীকার করছি। তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি ছাড়া গোনাহ ক্ষমা করার তো কেউ নেই।
ফজিলত : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সঙ্গে সকালে তা পাঠ করবে, এরপর সন্ধ্যার পূর্বে যদি সে মারা যায় তবে সে বেহেশতি হবে। আর সন্ধ্যায় পাঠ করার পর সকাল হওয়ার আগেই যদি মারা যায় তবেও সে বেহেশতি হবে।
সহীহ বুখারী, হাদীস ৬৩০৬
Collect from Muslim Day App
*২০২৪ ইজতেমার বিভিন্ন বয়ান থেকে প্রাপ্ত চুম্বক কথা:*
"Take home message" নিচে উল্লেখ করা হলো:
১. যে ব্যাক্তি হালাল রিজকের উপর স্থির ও সন্তুষ্ট থাকে, তার রিজিক সারা দুনিয়া থেকে কালেক্ট করে তার সামনে ইজি ভাবে উপস্থাপন করা হয়।
হারামে নিযুক্ত ব্যাক্তির রিজিক ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, সে অস্থিরভাবে দিক-বেদিক ছুটে ছুটে তা সংগ্রহ করে থাকে, এমনকি এভাবে তার মৃত্যুও চলে আসে।
২. সাফল্যের একমাত্র মাপকাঠি আল্লাহর আনুগত্য ও সন্তুষ্টি মধ্যে; মন্ত্রীত্ব বা পদ ও পজিশনে নয়, টাকাপয়সা বা সম্পদের মধ্যেও নয়।
যেমন, ক্ষমতা থাকা সত্বেও ফেরাউন ধংস হয়ে গেছে, আর সারা দুনিয়ার বাদশাহি করেও হযরত সোলাইমান (আ:) সাফল্য পেয়ে গেছেন।
হামান মন্ত্রী পদে থেকেও ধ্বংস হয়ে গেছে, অথচ হযরত ইউসুফ (আ:) মন্ত্রী পদে থেকেও সফল হয়ে গেছেন।
ক্বারুন বিশাল সম্পদের মালিক হয়েও মাটিতে ডেবে গেছে, আর হযরত আব্দুর রহমান ইবনে আউফ (রা:) বিশাল ধনী হয়েও সাফল্য পেয়ে গেছেন।
৩. আল্লাহ যখন কারো ব্যাপারে জান্নাতের সিদ্ধান্ত নেন, তখন তার দুনিয়ার জীবন 'হায়াতে তাইয়্যেবাহ' দিয়ে বরকতময় করে দেন।
৪. দানা না ঢেলে 'খালি চাকতি ঘোরালে যেমন তার থেকে কোনো কিছু বের হয় না, বীজ বপন না করে শুধু বার বার হাল চাষ করেও যেমন কোনো ফসল পাওয়া যায় না; তেমনিভাবে ইলম অর্জন ছাড়া একই কাজ বার বার করেও কোনো ফায়দা পাওয়া যায় না।
৫. জান্নাতী মানুষের দুইটি বৈশিষ্ট্য -
ক. আল্লাহর ভয়ে অন্তর নরম থাকা,
খ. সুন্দর চরিত্র, ভালো আচরণ করা।
৬. 'ইলম' জাহিলিয়াত (মূর্খতা) দূর করে, আর 'আল্লাহর যিকির' গাফলত (অলসতা) দূর করে।
মানুষের আচরণ ও আমলগুলো তার ইলম অনুযায়ী হয়। সহীহ ইলম অর্জন করলে সুন্দর আচরণ ও ভালো আমল বের হবে। তাই প্রতিনিয়ত সঠিক ইলম অর্জন করা চাই। আলিমদেরকে অন্তর থেকে মোহব্বত করা চাই।
৭. ইলমের চাহিদা কি?
ইলমের অন্যতম চাহিদা হলো, নিজেকে অর্জিত ইলমের তাবে' করা অর্থাৎ অনুসারী করা।
নবীকেও এই হুকুম দেওয়া হয়েছে। বলা হয়েছে- فاتبع ما أوحي إليك অর্থাৎ, হে নবী, আপনার কাছে ওয়াহীর মাধ্যমে যে ইলম দেওয়া হয়েছে, আপনি তার অনুসরণ করুন।
MD Alauddin, Asib Mostoba
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
6760