Janata Bank PLC.
03/06/2026
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে
জনতা ব্যাংকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
০৩ জুন, বুধবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন, জিয়া পরিষদ-জনতা ব্যাংক কেদ্রীয় কমিটি, জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ-জনতা ব্যাংক কেন্দ্রীয় কমিটি এবং জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি যৌথভাবে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
আলোচনা সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, ব্যাংকের জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, জিয়া পরিষদের আহ্বায়ক মনির আহমেদ, জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি শাহ জাহান এবং জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতির সভাপতি সাইফুল আবেদিন সেলিম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন।
সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
30/05/2026
শহীদ রাষ্ট্রপতি Ziaur Rahman-এর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানাই।
বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয়তাবাদী চেতনা বিকাশে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জনগণের কল্যাণে তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
এই দিনে আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করি।
— জনতা ব্যাংক পিএলসি
নগদ টাকা নয়, ডিজিটাল ব্যবস্থায় লেন-দেন করুন । জনতা ব্যাংকের সাথে থাকুন এবং উত্তম সেবা গ্রহণ করুন।
21/05/2026
জনতা ব্যাংকের খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত-
২০ মে বুধবার জনতা ব্যাংক পিএলসি’র খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের মাননীয় চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান। খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক-ইনচার্জ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে খুলনা বিভাগীয় কার্যালয় ও এরিয়া অফিসের নির্বাহী-কর্মকর্তাসহ আওতাধীন শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান সম্মেলনে উপস্থিত শাখা ব্যবস্থাপকগণকে বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের গ্রাহক সেবা বৃদ্ধিসহ আমানত প্রবাহ বৃদ্ধি ও শ্রেণীকৃত ঋণ আদায়ে নির্দেশনা প্রদান করেন।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
110, Motijheel Commercial Area
Dhaka
1000
Opening Hours
| Monday | 09:30 - 16:00 |
| Tuesday | 09:30 - 16:00 |
| Wednesday | 09:30 - 16:00 |
| Thursday | 09:30 - 16:00 |
| Sunday | 09:30 - 16:00 |