Director Saheb Films

Director Saheb Films

Share

31/03/2025

২০১৮ সালের শেষ থেকে এই গানটার ভিজ্যুয়াল তৈরির চেষ্টায় আছি। আজ ২০২৫, আমার গানটা এখনও ভিজ্যুয়ালের দেখা পাইলো না। দেশের সনামধন্য কিছু ভিডিও প্রোডাকশন হাউজেও যোগাযোগ করেছিলাম, কেউ কেউ খুব কম বাজেটে গানটার মিউজিক ভিডিও বানাতে বললেও আমি রাজি হইনি। ড্রিম প্রোজেক্ট তাই অল্প বাজেটে নষ্ট করতে চাইনি।

আমাকে যারা চিনেন জানেন, তারা সবাই মোটামুটি আমার ভিডিও রিলেটেড কাজ সম্পর্কে জানেন, এটাও জানেন আমি কবে থেকে এই ভিডিও প্রোডাকশনের সাথে যুক্ত। কিন্তু মুখের কথায় তো আর বিশ্বাস নাই তবে কাজে করে দেখানোর মতো সক্ষমতাও নাই আমার। গানটাসহ একটা টেলিফিল্ম বানাতে অন্তত ৬ লাখ টাকারও বেশি বাজেট লাগবে।

গানটা ঘিরে বেশ কিছু ঘটনা আছে, যেগুলো আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।

তার মধ্যে একটি:
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে রাত ১১:৩০ টার পরে একটা উবার নিয়ে বাড়ি ফিরছিলাম। সাথে সুহাস ছিল, উবারে উঠেই আমরা ড্রাইভারকে বলি ব্লুটুথে গানটা ছাড়বো। উনি ব্যবস্থা করে দিলেন, এরপর রামপুরা থেকে খিলক্ষেত আসার পথে প্রথমবারের মতো পুরো গানটা শুনার পর ড্রাইভার মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আমাদের জিজ্ঞেস করেন 'সে একটা সিগারেট খেতে চান, আমাদের কোনো সমস্যা আছে কিনা, আমরা তাকে ইতিবাচক উত্তর দেয়ার পর সে বলে গানটা আরেকবার চালু করতে। এরপর আরও ২ বার গানটা গাড়ির ব্লুটুথে প্লে হয়।

গাড়ি থেকে যখন আমরা নামি তখন উবার ড্রাইভার গানটার নাম জিজ্ঞেস করেছিলেন, আমরা বলেছিলাম 'পাখি' এরপর গানটা ইউটিউবে পাওয়া যাবে কিনা সেটাও জিজ্ঞেস করেন সে। যেহেতু এই প্রোজেক্ট নিয়ে আমরা কাজ করতেছিলাম তাই বলছিলাম সামনের ঈদ উল আযহাতেই গানটা ইউটিউবে পাওয়া যাবে। এরপর সে তার মোবাইলে নোটপ্যাডে গানটার নাম লিখে নিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত গানটা আজও আমরা প্রকাশ করতে পারিনি।

ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাওয়ার পরে বাধ্য হয়ে নিজের প্রোফাইলেই একটা ডেমো ভার্সন আপলোড করলাম। যদি এটা সেই উবার ড্রাইভার ভাইয়ের কাছে পৌঁছায় তাহলে 'ভাই একটা শেয়ার দিয়েন'

নীলাদ্রিতা আর পাখি নিয়ে তৈরী করা ড্রিম প্রোজেক্ট হয়তো আর সামনে আসবে না। কিন্তু আমি চাই অন্তত গানটা সেই উবার ড্রাইভার ভাইয়ের কাছে পৌঁছে যাক।

01/12/2020

আসছে খুব শীঘ্রই.....
সাথেই থাকুন ❤️

19/08/2020

করোনাকালীন ঈদ-উল-ফিতরে ডিরেক্টর সাহেব ফিল্মস এর বানানো একটি ছোট্ট ডকুমেন্টারি। যেটি চ্যানেল সিক্স নামক একটি অনলাইন চ্যানেল এ প্রচার করা হয়েছিলো।

আপনিও চাইলে আপনার গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়ে ফেলতে পারেন খুব কম খরচেই।
এখনই যোগাযোগ করুন- ০১৬৭৭০১২৭২৩ এই নাম্বারে

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Khilkhet
Dhaka
1229