Books With Akash
10/07/2026
আমার প্রিয় তিনটা অভ্যাস: বই পড়া, কন্টেন্ট ক্রিয়েট করা এবং নতুন স্কিল শেখা।
অভ্যাস আমাদের জীবন আনন্দময় করে। অভ্যাসের পাওয়ার সবচেয়ে বেশি। এর থেকে ভালো কিছু বোধহয় নেই। আপনি প্রতিদিন যা করেন তাই আপনি। আপনি প্রতিদিন যা ভাবেন তাই আপনার আচরণে প্রকাশ পায়৷ অভ্যাসই আপনার ভবিষ্যত নির্দিষ্ট করে দেয়।
১। বই পড়া
প্রতিদিন অন্তত ৩০ পৃষ্ঠা বই পড়ি৷ আমি মুড রিডার তাই যখন যা ইচ্ছে হয় তা পড়ি৷ এভাবে বছর শেষে দেখা যায় আমি প্রায় ১০০-২০০ বই পড়ে ফেলছি৷ আমি ফিকশন পড়তে বেশি পছন্দ করি। পাশাপাশি কবিতা, গান, চিত্রকলা আমার আগ্রহের বিষয়।
২। কন্টেন্ট ক্রিয়েট করা
সপ্তাহের সাত দিনই আমি কন্টেন্ট ক্রিয়েট করি। কোনোদিন হয়তো কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর আর্টিকেল লিখি, অথাবা সদ্য পড়া কোনো বইয়ের জন্য ভিডিও রিভিউ করি, কিংবা গুডরিডস এবং কোরার জন্য বুক রিভিউ লিখি। তবে প্রতিদিনই করি৷ একদিনও মিস হয় না।
৩। নতুন স্কিল শেখা
কোর্সেরা আমার বিশ্ববিদ্যালয়। কোর্সেরা হলো বিশ্বের সেরা লার্নিং প্ল্যাটফর্ম। যেখানে বিশ্বের সেরা এক্সপার্টদের থেকে নতুন স্কিল অর্জন করতে পারবেন। কোর্সেরা থেকে আমি প্রতি মাসে অন্তত একটা কোর্স করি, যার মাধ্যমে নতুন কোনো স্কিল শিখতে পারি। এখন করছি Think Outside the Inbox: Email Marketing কোর্সটি। নতুন স্কিল আমার প্রফেশনাল লাইফকে আরও আপগ্রেড করে।
আপদি যদি আমার মতো এমন তিনটা অভ্যাস গড়ে তুলতে পারেন তবে আপনি অলয়েজ কনটেন্ট অর্থাৎ সুখী থাকবেন। আপনার জীবন হবে পরিপূর্ণ। তবে অভ্যাসের সংজ্ঞাটা আপনার অবশ্যই মনে রাখতে হবে।
আমার কাছে অভ্যাস হলো যা আমি প্রতিদিন করি তাই।
অভ্যাসের সংজ্ঞা এক লাইনে বলুন তো?
আপনার প্রিয় তিনটা অভ্যাস কী?
এতো বড় জব রেসপন্সিবিলিটি সামলিয়ে বই পড়া একদম হচ্ছে না। আগে মাসে অন্তত ১৫টা বই পড়া হতো। এখন ৪টার বেশি পড়া অসম্ভব।
তবে মাসে ৪টি বই পড়াও কিন্তু বর্তমানের ব্যস্ত কর্পোরেট লাইফে অনেক বড় একটি অর্জন! প্রিয় অভ্যাসকে হারিয়ে যেতে দিব না। আর প্রফেশনাল লাইফেও বাজে পারফরম্যান্স মানতে পারব না।
জীবনের সকল পরিস্থিতিতে বই পড়ার মতো ভালো অভ্যাসকে আঁকড়ে ধরে রাখতে হবে। আবার জীবনের সকল পর্যায়ে নিজের সেরাটা দিতে হবে। আমরা সবাই একেকজন আলেকজান্ডার দ্য গ্রেট।
Click here to claim your Sponsored Listing.
Website
Address
Dhaka
Opening Hours
| Monday | 09:00 - 21:00 |
| Tuesday | 09:00 - 21:00 |
| Wednesday | 09:00 - 21:00 |
| Thursday | 09:00 - 21:00 |
| Friday | 09:00 - 21:00 |
| Saturday | 09:00 - 21:00 |
| Sunday | 09:00 - 21:00 |