Dr Shimi

Dr Shimi

Share

28/04/2026

Glutathione নিয়ে কে কতটুকু জানে ন,কমেন্ট করেন
আমি সব উত্তর দিয়ে মিথ ক্লিয়ার করে দেব ।

20/04/2026

কুয়েতে রাতের Anjafa beach Afsari Khanam Rushama Intan Fariha Azreen @

11/04/2026

নিয়ে আজকের আলোচনা :
👉আপনার কি খুব বেশি চুল পড়ে যাচ্ছে ?
অথবা চুলের আগা ভেঙে যাচ্ছে ?
না কি চুল একদম ডাল দেখাচ্ছে ?
এগুলি হলে আপনি পোস্ট টা দেখতে পারেন ।

আগের দিনে আমরা সবাই চুল লম্বা রাখতাম ।
যার চুল যত ঘন আর লম্বা ,তার চুল তত বেশি সুন্দর ছিল -- তখন কার ডেফিনিশন এ।
মাঝখানে অনেক বছর এত লম্বা করা ফ্যাশন ছিল না ।

চুলের মেইন উপাদান হলো Keratin — একটা শক্ত প্রোটিন, যেটা তোমার চুলকে স্ট্রং, ইলাস্টিক আর শেপ ধরে রাখতে সাহায্য করে।
Keratin তৈরি হয় amino acid (বিশেষ করে cysteine) দিয়ে
এই প্রোটিনের ভেতরে সালফার বন্ড থাকে → তাই চুল শক্ত ও টেকসই।

এখন বলি চুল আসলে ভাল থাকে আপনার নিজের শরীরের নিউট্রিশন এর উপরে । স্পেশালি মেয়েদের ক্ষেত্রে ।
👉মেয়েদের ক্ষেত্রে চুল পড়তে পারে
১. কোন বড় ধরনের অসুখ হবার পর
২। হিমোগ্লোবিন কম থাকলে
৩থাইরয়েড এর প্রবলেম থাকলে
৪.যদি আপনার শরীরের হরমোনাল ইমব্যালেন্স হয়
৩. ঠিকমতন পুষ্টি না পেলে --

পুষ্টির ব্যাপারে ,যেমন ডায়েটিং করছেন -- সেখানে আপনি নিউট্রিশন না দেখে ডায়েট করলে অবশ্যই চুলে ক্ষতি হবে ।
তাছাড়াও কিছু বিষয় আছে যেমন খুশকি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু চুল পড়তে পারে ।
যেটাই হোক আমি এখন কিভাবে চুলের যত্ন নিবেন
সেইটা বলি ।
প্রথম কথা হল চুলে কিন্তু সম্ভব হলে অবশ্যই একদিন পর পর শ্যাম্পু দিয়ে ওয়াশ করা দরকার ।
আপনার স্যুট করে এমন শ্যাম্পু ই নিবেন ।আর শ্যাম্পু টা যদি কন্ডিশনার যুক্ত হয় তাহলে এক ঢিলেই দুই পাখি মারা মতন কাজ হয়ে গেল আপনার ।
আর যদি কন্ডিশনার না থাকে, তাহলে এক্সট্রা করে কন্ডিশনার দিবেন আমি বলব।
মাথায় যদি খুশকি থাকে, তাহলে খুশকির জন্য যে স্পেসিফাইড শ্যাম্পু পাওয়া যায় সেগুলি দেবেন যদি ডাক্তারের প্রেসক্রাইব শ্যাম্পু হয় তাহলে সেগুলি দেয়ার নিয়ম মাথায় যেভাবে তেল দেন ওভাবে শ্যাম্পু মাথার খুলিতে লাগাবেন ।তারপর কমপক্ষে ১০ মিনিট রাখবেন ।এরপর চুল ঘষে ধুয়ে কন্ডিশনার লাগাবেন।
আর normal antidandrof শ্যাম্পু যদি লাগান তাহলে সেটা নরমাল শ্যাম্পু যেভাবে লাগান ওভাবেই লাগিয়ে চুল ধোবেন ।তারপর কন্ডিশনার লাগাবেন।

চুলে তেল দেওয়ার ব্যাপারে আমার কোন এডভাইস নাই।
কারণ আমি নিজের ক্ষেত্রে যদি বলি, তাহলে প্রায় 30 বছর আমার মাথায় কোন তেল ছোঁয়া হয় নেই। এক্ষেত্রে কন্ডিশনিং এর উপর আমি জোর দিই ।যেমন কন্ডিশনার টা আমি প্রতিবার শ্যাম্পুর পরেই লাগাবোই লাগাবো। এই উপায়েও চুল কিন্তু ভালো রাখা যায় ।
👉আর যদি তেল দিতেই হয় ক্ষেত্রে আপনি গোসলের আগে তেল লাগাবেন।
আর পরিমিত পরিমাণে নিউট্রিশন সমৃদ্ধ খাবার খাবেন, পর্যাপ্ত ঘুমাবেন।
👉যদি চুল পড়তেই থাকে তাহলে খেয়াল করুন কেন চুল পড়ছে অন্তত ডাক্তারের একটা ইভালুয়েশন নেবেন।
সবকিছু পরীক্ষা করার পর যদি নরমাল থাকে সেক্ষেত্রে আপনি চুলের জন্য যে স্পেশাল ভিটামিন গুলি পাওয়া যায় ওগুলি খেতে পারেন ।
পাশাপাশি চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য হেয়ার prp করতে পারেন।

হেয়ার prp হলো এমন একটা প্রসিডিউর যেখানে আপনার নিজের রক্ত থেকে প্লাজমা নিয়ে সেটাকেই প্র্সেস করে আপনার মাথায় ইনজেক্ট করে দেয়া হয়।
এতে যেটা হয় আপনার চুলের যদি হেলথ খারাপ হয়ে যায়,তাহলে সে ডাইরেক্ট নিউট্রিশন পায়।
✔️Prp কয়েক ধরনের আছে - বায়োটিন prp ,growth factor prp.
👉বর্তমান ক্রেজ হল হেয়ার exosom.
এটাও স্ক্যাল্প এ ইনজেক্ট করে দেয়া হয় ।
আর এই এক্সোসোম টোটাল চারটা দিতে প্রতি দুই সপ্তাহ পর পর ।
এতে সত্যি ই চুল গজায় এবং চুলের কোয়ালিটি ভাল হয় ।

প্রথম প্রথম prp করার পর চুল পড়তে পারে।
আপনি এতে ভয় পাবেন না ।আপনার unhealthy চুল পড়ে গিয়ে হেলথি চুল গজাবে ।

পাশা পাশি কিছু নিয়ম মানলে আসলেই চুল ভাল রাখা যায় ।
আমরা আজকাল খুব বেশি কালার করি ,হিট দিয়ে চুল শুকাই, কার্ল করি বহু হিট দিয়ে দিয়ে ।
তাছাড়া রিবন্ডিং বলে একটা ব্যাপার তো আছে ই।
এগুলি তে চুলে র স্বাস্থ্যের উপর ভয়ানক প্রভাব পড়ে।
খুব বেশি হিট দিয়ে চুল না শুকানোই ভাল ।আবার অতিরিক্ত হিট দিয়ে ডেইলি কার্ল অথবা straight না করাই উচিত ।
চুল তখুনি সুন্দর লাগে যখন দেখবেন চুলের হেলথ খুব ভাল আছে ।
👉তাই বলব কি যতটুকু সম্ভব ন্যাচারাল রাখার চেষ্টা করেন।
👉আর্টিফিশিয়াল সৌন্দর্য আসলেই খুব একটা লাস্টিং করে না ।
👉হেয়ার রিবন্ডিং করলে চুলের কেয়ার নিবেন ভাল করে ।
✔️এইসব কেয়ার পার্লার ওরিয়েন্টেড না ও হতে হতে পারে।
👉আবার সব সময় চুল ছেড়ে রাখলে চুলে ময়লা ক্যাচ করে বেশি বেশি ।

👉পাশাপাশি আরও কিছু ভিটামিন আছে যেগুলি ডাক্তারের কাছে গেলে আপনাকে প্রেসক্রাইব করবে। অবশ্যই ডাক্তার যেন এস্থেটিক ফিজিশিয়ান হয়।
উনি সব কিছু দেখে আপনাকে কি কি করতে হবে সব বলে দেবে। আপনি ডিসাইড করবেন না।

এগুলি বেশির ভাগ ফিমেল টাইপ হেয়ার ফল এর কথা বললাম ।
এর পর মেল টাইপ হেয়ার ফল নিয়ে বলবো ।
ভিডিও করার সময় পাচ্ছি না ,নাই লিখেই দিচ্ছি ।

না বুঝলে কমেন্টে জানাবেন ।আমি বলে দেব ইনশাআল্লাহ ।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Dhaka
1206