Muna Me
I went through a severe eye surgery. So This is a mini blog or update of my surgery and eye condition.
゚viralシ ゚viral
01/04/2026
মাঝে মাঝে ইচ্ছে করে
ক্লান্তির এই জীবন ছেড়ে
ঊড়ে বেড়াই আকাশ জুড়ে
দেখি সব ঘুরে ঘুরে!
আমি প্রায়ই আমার মেয়েদের নিয়ে একটা মজার খেলা খেলি! আমার খাটে ওদের ৩ জনকে নিয়ে বসি! তারপর দুলতে শুরু করি আর চিৎকার করতে শুরু করি " সানাম, মেহুউউউ ওই দেখ, Fish Fish " মানে আমরা এখন underwater এর জগতে এসে গিয়েছি! বাচ্চারাও চেঁচাতে শুরু করে আর দুলে, "আম্মি, shark, shark"
মাঝে মধ্যে আবার বলি নিচু হও, wave আসছে, ঝড় হচ্ছে! ওরা তাড়াতাড়ি মাথা নিচু করে ফেলে! আমাকে জড়িয়ে ধরে ফেলে শক্ত করে! octopus, sea horse, dolphin সবাই আসে আমাদের কাছে!
নূর তো কিছু বোঝে না ফ্যাল্ফ্যাল করে তাকিয়ে থাকে! বাকি দুইজন খুব মজা পায়!
আমি বলি শোন, মনে কর এই খাটটাই উড়ে চলছে, আমাদের জায়গা এতটুকুই, এইখানে আমাদের কিছু মালপত্র নিয়ে আমরা উড়ে চলছি!
কখন ও আমরা আমাজন বনের মধ্যেও যাই! "ওই যে, Lion, Tiger, crocodile!.... " এগুলি বললে ওরা ও চিৎকার করা শুরু করে!
ম্যাজিক কার্পেটের ধারনাও দিয়েছি! সানাম তো মাঝে মধ্যেই বলে, "ইশ আম্মি, আমাদের যদি সত্যিই একটা ম্যাজিক কার্পেট থাকত!"
আমি বলি, "তাহলে যে কি মজা হত রে!!
আচ্ছা, নাই যেহেতু , আমরা imaginary খেলাই খেলি! "
তারাও বলে উঠে "আচ্ছা"!
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Website
Address
100 Feet Avenue
Dhaka