LifeSpring Foundation

LifeSpring Foundation

Share

Photos from Yahia Amin's post 20/05/2026

দান, সহযোগিতা এগুলো আমাদের অনেকের জন্য খুব কঠিন কিছু না, কিন্তু এই বাস্তব গল্পগুলো আমাদের এই দানের ইচ্ছাগুলোকে আরও বেশী সম্প্রসারিত করে এবং অসহায় মানুষগুলোর একটু স্বস্তির কারন হয়ে যায়

15/05/2026

মাত্র ১ বছর ৩ মাসের ছোট্ট মাইসার পৃথিবীটা হওয়ার কথা ছিল খেলনা আর দুষ্টামি, আর দৌড়াদৌড়ি ছুটাছুটিতে সে টানা দুই মাস ধরে লড়ছে জটিল অসুস্থতার সাথে।

কখনো আইসিইউ-এর নিস্তব্ধতা, কখনো লাইফ সাপোর্ট মেশিনের শব্দ, এভাবেই কাটছে পাবনার কাশিনাথপুর থেকে আসা ছোট্ট মাইসার দিনগুলো।

টানা ১৯ দিন আইসিইউতে জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়ের পর মাইসাকে জেনারেল ওয়ার্ডে নেওয়া হলো, পরিবার ভেবেছিল হয়তো কঠিন সময়টা পেরিয়ে গেছে।

কিন্তু কিছুদিন পর আবার তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে গেলে দিতে হয় লাইফ সাপোর্ট।

পাবনা থেকে ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট হাসপাতালে আসা মাইসার অসহায় বাবা পরিস্থিতির শিকারে চিকিৎসার খরচ জোগাতে গিয়ে বড় আর্থিক ঋণে জর্জরিত আছেন।

মেয়ের চিকিৎসার জন্য ইতিমধ্যে ৬ লক্ষ টাকার বেশি খরচ হয়েছে।

ধার-দেনা আর ঋণের চাপ এতটাই বেড়েছে যে, চার সন্তান নিয়ে পরিবারটি এখন খুব কঠিন সময় পার করছে।

একজন বাবার জন্য এর চেয়ে কষ্টের আর কী হতে পারে, যখন তিনি জানেন তার সন্তানকে চিকিৎসা দিলে সুস্থ করা সম্ভব, কিন্তু হাতে আর টাকা নেই।

প্রতিটি শিশুরই সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে যাওয়ার অধিকার আছে।

মাইসার এই দীর্ঘ চিকিৎসার পথে তার পরিবার আজ অনেকটাই অসহায়।

LifeSpring Foundation থেকে আমরা সব সময় চেষ্টা করি এমন কঠিন সময়ে পরিবারগুলোর পাশে থাকতে।

মাইসার চিকিৎসার এই বড় খরচ একা বহন করা এখন তার পরিবারের পক্ষে সম্ভব নয়।

আমাদের সবার ছোট ছোট সহযোগিতা হয়তো ১৫ মাসের শিশুটিকে ফিরিয়ে দিতে পারে তার সুন্দর শৈশব, আর একটি পরিবারকে মুক্তি দিতে পারে আজীবনের হাহাকার থেকে।

আসুন, মাশফিয়ার জীবন বাঁচাতে আমরা যার যার জায়গা থেকে এগিয়ে আসি। আপনার সামান্য সহমর্মিতা হতে পারে মাইসার বেঁচে থাকার নতুন অবলম্বন।

Want your organization to be the top-listed Non Profit Organization in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Level # 6/Union Heights, 55/2 Panthapath
Dhaka
1205