Learn & Practice
22/09/2025
আইনের শিক্ষার্থীদের জন্য জানা জরুরী ✅
জেলা ও দায়রা আদালত পৃথককরণ:
পূর্বে ছিলো: “জেলা ও দায়রা আদালত, (জেলার নাম)”। কিন্তু দেওয়ানি ও দায়রা আদালতকে পৃথক করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাই, প্রতিটি জেলায় এখন দুইটি বিভাগ থাকবে। যথা:
🌷দেওয়ানি বিষয়ের ক্ষেত্রে- জেলা জজশীপ, (জলার নাম); এবং
🌷ফৌজদারি বিষয়ের ক্ষেত্রে- দায়রা বিভাগ, (জেলার নাম)।
এখন থেকে প্রতিটি জেলা ৩ ধরণের আদালত থাকবে, যথা:
🍀’জেলা জজশীপ’ যার অধীনে থাকবে:
সহকারী জজ আদালত,
সিনিয়র সহকারী জজ আদালত,
যুগ্ম জেলা জজ আদালত,
অতিরিক্ত জেলা জজ আদালত,
জেলা জজ আদালত।
🍀’দায়রা বিভাগ’ যার অধীনে থাকবে-
যুগ্ম দায়রা আদালত,
অতিরিক্ত দায়রা আদালত,
দায়রা আদালত।
ম্যাজিস্ট্রেট আদালত যার অধীনে থাকবে -
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,
অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka