JCMS TV
‘বহুভাষিক শিক্ষায় তারুণ্যের কণ্ঠস্বর’- প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর মতে, মাতৃভাষায় শিক্ষা, তথ্য ও ডিজিটাল পরিসরে প্রবেশাধিকার নিশ্চিত করা অন্তর্ভুক্তি, সমতা এবং টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। একই সাথে, সাইবার পরিসরে বহুভাষাবাদকে ছড়িয়ে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকরী ব্যবহারের উপরও গুরুত্ব আরোপ করেছে ইউনেস্কো।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের একটি প্রযোজনা।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এই নির্বাচন ঘিরে দেশজুড়ে চলছে নানান আলোচনা৷ দেশের রাজনৈতিক এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে কী ভাবছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা?
তাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার কথা তুলে ধরতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ কথা বলেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সাথে৷ চলুন দেখে নেয়া যাক, আগামী নির্বাচন নিয়ে তাদের ভাবনা কী৷
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন৷ আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছি, আপনারা ভোট দিতে যাচ্ছেন তো?
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka