eLogical IT Experts Limited - eLITEs

eLogical IT Experts Limited - eLITEs

Share

Photos 21/08/2016

আপনারা অধিকাংশই হয়ত Bangladesh Emergency Services নামের বহুল জনপ্রিয় মোবাইল এ‍্যাপটির সাথে পরিচিত, যেখানে বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস এবং হাসপাতালের বিভিন্ন জরুরী সেবাকে একটি সমন্বিত প্লাটফর্মে নিয়ে আসা হয়েছে।
https://play.google.com/store/apps/details?id=bd.com.elites.bes

বর্তমানে সারা বাংলাদেশে প্রায় তিন লক্ষাধিক নাগরিক এ‍্যাপটি নিয়মিত ব‍্যবহার করছেন। গত দেড় বছরে বাংলাদেশে মোবাইল ফোন ভিত্তিক নাগরিক সেবায় এই এ‍্যাপটি একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এই এ‍্যাপটির প্রাথমিক সফলতায় উদ্বুদ্ধ হয়ে আমরা এ‍্যাপটিকে আরও বেশি ব‍্যবহারবান্ধব করার লক্ষে এটিকে ঢেলে সাজানোর উদ‍্যোগ নিয়েছি। তাই এ পর্যায়ে আমরা সরাসরি ব‍্যবহারকারিদের মতামতকে প্রাধ‍ান‍্য দিয়ে এ‍্যাপটির ডিজাইন, ফিচার এবং পুরো ব‍্যবহার প্রক্রিয়ায়ই নতুনত্ব আনতে চাই। তাই আপনাদের অনুরোধ করব নিচের ত‍থ‍্যগুলো দিয়ে আমাদের সহায়তা করতে। আমাদের এবারের লক্ষ‍্য এ‍্যাপটিকে পুরোপুরি "আপনারা যেমন চান, তেমন" করে সাজাতে, তাই আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন।

১. জরুরী প্রয়োজনে এ‍্যাপটি ব‍্যবহার করে কখনো সহায়তা পেয়েছেন - এমন কোন অভিজ্ঞতা যদি থাকে।
২. ইভ-টিজিং, নারী-নির্যাতন, বাল‍্যবিবাহ কিংবা এ ধরনের কোন ঘটনা প্রতিরোধে এই এ‍্যাপটি ব‍্যবহার করে সেবা পেয়ে থাকেন, তাহলে সেই অভিজ্ঞতা।
৩. এ‍্যাপ ব‍্যবহার করে সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সংস্থার সাথে যোগাযোগ করতে চেয়েছেন, কিন্তু তারা যথাযথ সহায়তা করেনি, কিংবা ফোন ধরেইনি - এমন কোন অভিজ্ঞতা।
৪. আপনি আশা করেছিলেন, কিন্তু এ‍্যাপটিতে পাননি - এমন কোন ফিচার।
নতুন ভার্সনে অবশ‍্যই চান - এমন কোন সুবিধা।
৫. যদি এমন কোন প্রবাসী থাকেন যিনি দেশে অবস্থানরত তার আত্মীয়-স্বজনকে এটি ব‍্যবহারে উদ্বুদ্ধ করেছেন, তাহলে তার এবং তার পরিবারের মতামত ও অভিজ্ঞতা।

নাগরিকদের নিরাপত্তা এবং দ্রুত ও সহজতর উপায়ে সেবার জন‍্যই এই এ‍্যাপ, তাই এটির উন্নয়নে আপনাদের সহযোগিতা একান্ত কাম‍্য।

প্রযুক্তির স্বপ্ন চোখে প্রজন্মের দুই কারিগর 21/08/2015

ইলাইটসের কিছু গল্প ...
"প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ একটি বাংলাদেশ দেখতে চাই"

প্রযুক্তির স্বপ্ন চোখে প্রজন্মের দুই কারিগর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও প্রযুক্তির দ্রুত বিস্তার ঘটছে। প্রতিদিনই বাড়ছে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা। বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারী। কিন্তু উন্নত বিশ্বে যেখানে বিনোদনের পাশাপাশি দৈনন্দিন জীবনেও প্রযুক্তির ব্যাপক ব্যবহার দেখা যায়, বাংলাদেশে তেমনটি এখনও হয়ে ওঠেনি।

Bangladesh Emergency Services 05/08/2015

https://www.youtube.com/watch?v=dMAHaQMh4zQ

Bangladesh Emergency Services Access to Information (a2i) Programme of Prime Minister's Office has launched a new mobile-phone based service comprised of phone numbers, addresses, map of ...

Want your business to be the top-listed Business in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Flat #12/A, House # 1, Road # 33, Mirpur Road, New Market
Dhaka
1205