Bangladesh Scouts Rover Region
14/06/2026
বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলা রোভারের আয়োজনে ৯–১১ জুন ২০২৬ তারিখে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, মানিকগঞ্জে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী আইসিটি (বেসিক) কোর্স।
কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহম্মদ মাহফিল খান, কমিশনার, বাংলাদেশ স্কাউটস মানিকগঞ্জ জেলা রোভার এবং অধ্যক্ষ, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাছউদুর রহমান সরকার, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস মানিকগঞ্জ জেলা রোভার।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জ্ঞান সম্প্রসারণ, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় রোভারদের সক্ষম করে তুলতে এ প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দক্ষতা, নেতৃত্ব ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ রোভার আন্দোলনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।
14/06/2026
একজন স্বেচ্ছাসেবী রক্তদাতার কিছুটা ত্যাগ ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হাসি, একজন মায়ের কাছে তার সন্তানের বেঁচে থাকার আশা কিংবা তৈরি হতে পারে কারো নতুন করে বেঁচে থাকার স্বপ্ন ও সম্ভাবনা।
রক্তদান শুধু একজন রোগীর জীবন বাঁচায় না, এটি মানবতার বন্ধনকে আরও দৃঢ় করে। নিয়মিত রক্তদান শরীরে নতুন রক্তকণিকা তৈরিতে সহায়তা করে এবং সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার চর্চা বৃদ্ধি করে।
তাই আসুন রক্তদানে ভয় নয়, গড়ে তুলি সচেতনতা, সহমর্মিতা ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সবাইকে বিশ্ব রক্তদান দিবসের শুভেচ্ছা।
Click here to claim your Sponsored Listing.
Contact the organization
Website
Address
13th Floor , National Scout Bhaban, 60, Anjuman Mufidul Islam Road, Kakrail, Dhaka –
Dhaka
1000
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 18:00 |
| Sunday | 09:00 - 18:00 |