M R T

M R T

Share

19/11/2024

লেখক: আরিফ আজাদ 🌸

চোখে গুলি লেগে অন্ধ হয়ে গেছে যে যুবক,
তাকে আমি কী করে দেখাই—
আজ রাতে খুব করে জোছনা হবে।

কন্যাসম পদ্মপ্রিয় পারমিতা,
তোমার বাবা যে আর কোনোদিন ফিরবে না,
আইসক্রিম খেতে খেতে
আর কোনোদিন কোনো পার্কে
বাবার হাত যে স্পর্শ করবে না তোমার আঙুল—
তুমি ঠিক কতো বড় হলে
এই কথা তোমাকে বলা যাবে নিঃসঙ্কোচে?

প্রিয় মুগ্ধ,
ঢাকার আকাশে উড়তে দেখা গেছে হেলিকপ্টার
রাস্তায় দেখা গেছে সাজোয়া যান—দফায় দফায়।
তুমি জেনে খুশি হবে,
তোমার পানির বোতল আর বিস্কুটও
দেখা গেছে পড়ে থাকতে,
রক্তে ভীষণভাবে মাখামাখি হয়ে।

খুব জানি কীরকম আছে।
তবু বেশ জিগ্যেশ করতে ইচ্ছে করে—
কেমন আছে আবু সাঈদের মা?

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Dhaka