Jahidul Islam Rion

Jahidul Islam Rion

Share

22/01/2026

গল্পটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইলো।

゚viralシ

18/01/2026

সিলেট সাদা পাথর 💞

#সিলেট

31/05/2023

কতদিন হল দেখি না তোমায় কেমন আছ গো মা
কেমন আছ গো আমার প্রাণের পল্লী জননী গাঁ।

কতদিন হলো গোসল করি না নদীর শীতল জলে
অঙ্গে মাখি না দখিনা বাতাস বসিয়া বটের তলে।

কেমন আছো গো প্রাণের তটিনী কেমন আছ গো বট
শরৎ এসেছে কাশফুলে কি গো ভরেছে তোমার তট?

কতদিন হল বাড়ির উঠানে নাড়িনা সোনার ধান
চড়ুই পাখির নাচন দেখি না শুনি না তাদের গান।

দোয়েল কোয়েল বক বুলবুলি কেমন আছিস তোরা
কেমন আছ গো নাড়ার ঘরের চড়ুই পাখির জোড়া।

কতদিন হল শীতল শিশিরে ভিজে না আমার পা
হুতুম প্যাঁচার ডাক শুনে রাতে চমকে উঠে না গা।

তোমাদের কথা মনে পড়ে খুব মধ্য রাতের পর
কেমন আছ গো ভোরের শিশির নিশিতের নিশাচর।

কেমন আছ গো হালের বলদ কাজলা লক্ষি সোনা
কত দিন হল হয় না তোমার হাম্বা আওয়াজ শোনা।

আমাদের লাগি কত না খাটুনি খেটেছ বয়সকালে
বাবারে বলেছি অবেলায় আর না নিতে তোমারে হালে।

কতদিন হলো মাটির সঙ্গে মিশে না আমার প্রাণ
দেহ মনে প্রাণে কাদা মাটি মেখে রোপন করি না ধান।

কতদিন হল আমনের খেতে কোমর ডুবিয়ে বসে
নিড়ানি দিয়ে তৃষিত পরান ভরি না মাটির রসে।

কেমন আছ গো সবুজ-শ্যামল সোনালী ধানের বন
তোমাদের লাগি দিবানিশি কাঁদে আমার উতলা মন।

কত রবি উঠে কত রবি ডুবে দিন আসে দিন যায়
দুরদেশে বসে আমি শুধু ভাবি কখন ফিরিব গায়ঁ।

কখন আমার পল্লি মায়ের বক্ষে রাখিয়া মাথা
ফুরাব মনের অসিম পিয়াসা সকল বিরহ ব্যাথা।

বুক ভরে নেব শীতল বাতাস মাটির কোমল ঘ্রান
মায়ের বক্ষে বক্ষ মিলিয়ে শীতল করিব প্রাণ।

মাগো তোর কোলে ফিরিয়া আসার আশায় বাঁধিয়া বুক
পরবাসে বসে তুর স্মৃতি নিয়া কাঁদিয়া ভাসাই বুক।

সংগৃহীত: MD Fardos AHMED

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Shariatpur
Dhaka
8000