TS Creators

TS Creators

Share

27/06/2025

ভালোবাসার শুরুটা হয়ত আকর্ষণ থেকে — এক চাহনিতে, এক অনুভবে। কিন্তু সেই অনুভব টিকে থাকে না যদি না থাকে বোঝাপড়া, যত্ন, আস্থা আর শ্রদ্ধা। ভালোবাসা গড়ে উঠে তখনই, যখন দুইজন মানুষ নিঃশব্দে একে অপরকে বুঝতে শেখে, পাশে থাকতে শেখে।

তবে সবার গল্প একরকম হয় না। কারো কারো জন্য ভালোবাসার এই ময়দানই হয়ে উঠে এক নির্মম যুদ্ধক্ষেত্র — যেখানে সে বারবার হেরে যায়, নিজের সবটুকু দিয়েও ফিরে পায় না কিছুই। সেই হেরে যাওয়া গুলো হয়তো কেউ দেখে না, কিন্তু সেই নিঃশব্দ হারই সবচেয়ে গভীর ক্ষত রেখে যায় হৃদয়ের ভিতরে।

- সরল ' ২৫

20/03/2025

নিজের ভালো থাকা যদি অন্য কারও উপর ছেড়ে দেন, তাহলে সুখটা আর আপনার থাকে না।

কারণ মানুষ বদলায়, দূরে যায়, হারিয়ে যায়, কিন্তু নিজের ভেতরের আনন্দটাই কেবল স্থায়ী।

আপনার মন ভালো রাখা কারও দায়িত্ব নয়, এটা একমাত্র আপনিই পারেন।
অন্যের হাসিতে আনন্দ খুঁজবেন, কিন্তু নিজের হাসিটাকেও ভুলে যাবেন না।

ভালো থাকা শিখুন, নিজের জন্য। কারও উপস্থিতি বা অনুপস্থিতি যেন আপনার সুখের মানদণ্ড না হয়!🌸

28/02/2025

মির্জা গালিবের একটা কথা আছে না—
'সন্ধ্যা কাটে না অথচ বছর কেটে যায়'।

সময়ের সাথে আমরাও চলে যাচ্ছি । কোথায় যাচ্ছি জানি না । তবে বুঝতে পারছি কোথাও একটা যাচ্ছি। হয়তো সমুদ্রের দিকে– নয়তো নক্ষত্রের দিকে। নিয়ম করে আমাদের জ্বর, ঠান্ডা, অভিমান হচ্ছে। বিনা পারিশ্রমিকে দিনের পর দিন নিজের সাথে অভিনয় করে যাচ্ছি। নিরপরাধ দুটো চোখ ক্লান্ত হয়ে যাচ্ছে। তবুও আমরা যাচ্ছি । প্রিয় মানুষ ফেলে, পরিচিত আকাশ ফেলে আমরা চলে যাচ্ছি। দূরে, বহুদূরে কোথাও!
©

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Dhaka