Digi Marketers Hub
19/11/2020
সোশ্যাল মিডিয়া মার্কেটিং: কি পাচ্ছেন কি হারাচ্ছেন?
বর্তমান কর্পোরেট দুনিয়ায় বর্তমানে সবচেয়ে শক্তিশালী মাধ্যম হইলো সোশ্যাল মিডিয়া । বিশেষ করে ফেসবুক মিডিয়া যা প্রতিনয়ত ব্যবসা প্রতিষ্ঠান এর সুবিধা ও লাভ অনুযায়ী আমাদের ভ্যালু সিস্টেম , আমাদের কালচার, আমাদের জীবন দর্শনকে বদলে দেওয়ার চেষ্টা করছে। তাই সামাজিক মাধ্যম হিসেবে ফেসবুক খুব বড় জনপ্রিয় বিজ্ঞাপন মাধ্যম হিসেবে কাজ করছে।
ফেসবুকে দুই ধরণের বিজ্ঞাপন মাধ্যম দেখা যায়। একটি পেইড মার্কেটিং এবং অন্যটি নন-পেইড মার্কেটিং। পেইড বিজ্ঞাপন দিচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে। কিন্তু টাকা দিয়ে প্রোমোট করা পোস্টে যতোগুলা লাইক পায় তার ১০% কি ক্লায়েন্ট/ক্রেতা পায়? সাময়িকভাবে হয়তো পায় কিন্তু অন্যান্য নন-পেইড পোস্টগুলিতে তেমন সেল পায় না। কিছু পেজ প্রোমোট বা বুস্টিং এর বিনিময় করে দু তিন মাসে হাজার হাজার ফ্যান বাড়িয়ে ফেলে। সে অনুযায়ী কি তারা সেল পাচ্ছে? তাদের পোষ্টগুলো কি মূল্য পাচ্ছে? একই ফটো শেয়ার করে তাদের কোনো লাভ হচ্ছে?
আপরদিকে আপনি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবসায়ের জনপ্রিয়তা বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার পণ্যের/ সেবার মার্কেটিং প্ল্যান আকারে করতে হবে। আপনি যে পন্য বা সেবাটি নিয়ে ব্যবসায় শুরু করবেন তার সাম্ভাব্য ক্রেতা চিহিৃত করার সাথে সাথে তাদের চাহিদা পর্যালোচনা করতে হবে আপনাকে। আপনার ব্যবসায়কে পরিচিত করার জন্যঃ
১। মার্কেটিং পরিকল্পনা কি?
২। ব্যবসায়ের টার্গেট মার্কেটে অনুপ্রবেশের কৌশল কি?
৩। ক্রেতা বা টার্গেট মার্কেটে আপনার যোগাযোগ কৌশল কি?
৪। বিপনন কৌশল কি? পন্য বা সেবার বিক্রয় কৌশল কি?
৫। আপনার পন্ন্য/সেবা কেন মানুষ গ্রহন করবে?
উপরোক্ত প্রশ্ন গুলোর সমাধান যদি জানা থাকে তাহলে ক্লায়েন্ট/ক্রেতা আপনার কাছে আসতে বাধ্য।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Uttara
Dhaka
1230