MEDI CHASE
04/10/2023
চলতি বছরে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া তিন জনের মধ্যে একজন অ্যানি এল’হুলিয়ার। পেশায় তিনি সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধ্যাপক। নোবেল পুরস্কার জয়ের খবর দেয়ার জন্য তাকে যখন কল দেয়া হয় তখন তিনি ব্যস্ত ছিলেন ক্লাস লেকচারে। একাধিক কল দেয়ার পরেও ক্লাস চলাকালীন কল রিসিভ করেননি তিনি। ক্লাস বিরতিতে আবার কল এলে তিনি রিসিভ করেন। নোবেল কর্তৃপক্ষ থেকে অ্যাডাম স্মিথ নামের এক ব্যক্তি অপর প্রান্ত থেকে কথা বলার জন্য সময় চান। অ্যানি জানান, আমি একটু ব্যস্ত, শিক্ষার্থীদের পাঠদান করছি।
কল দেয়া সেই ব্যক্তি তার কাছ থেকে দুই থেকে তিন মিনিট সময় দেয়ার অনুরোধ জানালে কথা বলার সম্মতি দেন অধ্যাপক অ্যানি এল’হুলিয়ার। পরে তাকে অভিনন্দন জানিয়ে নোবেল পুরষ্কার জয়ের সংবাদ দেন কলদাতা অ্যাডাম স্মিথ। প্রতিউত্তরে অ্যানি এল’হুলিয়ার তাকে ধন্যবাদ জানান।
..
09/04/2023
আসলেই কি?
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Dhaka